২০শে অক্টোবর, ২০২৬ | ৪ঠা কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ইউএনওর কাছে দরখাস্ত

    দুর্গাপাসা চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ

    দেশ জনপদ ডেস্ক | ৯:৩৭ মিনিট, মার্চ ১৩ ২০২৩

    মোঃ বশির আহাম্মেদ ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে তালিকাভূক্ত কার্ডধারী অর্ধশত জেলেদের চাল না দিয়ে চুরি করে স্থানীয় চাল বিক্রেতাদের কাছে বিক্রি ও একটি গোডাউনে মজুদ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তালিকাভূক্ত কার্ডধারী অর্ধশত জেলে ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে ওই ইউনিয়নের জেলেদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পরেছে। ইউনিয়নের ১নং ওয়ার্ড লক্ষীবর্ধন গ্রামের কার্ডধারী জেলে জাহাঙ্গীর খান অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার ও ইউপি সদস্য বাচ্চু মল্লিক সরকারিভাবে বরাদ্দকৃত ৪০ কেজি চাল নেওয়ার জন্য প্রত্যেক জেলের কাছে এক হাজার করে টাকা দাবি করেন। তাদের দাবিকৃত টাকা দিতে না পারায় আমিসহ ইউনিয়নের অর্ধশত কার্ডধারী তালিকাভূক্ত জেলেদের সরকারি বরাদ্দের চাল দেওয়া হয়নি। একই গ্রামের বাসিন্দা ও মৎস্য অধিদপ্তরের রেজিষ্টারভূক্ত কার্ডধারী জেলে মৃত হামজেদ আলী খানের পুত্র জাহাঙ্গীর খান বাবুল খান সহ অসংখ্য জেলেরা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার ও ইউপি সদস্য বাচ্চু মল্লিকের দাবিকৃত টাকা দিতে না পারায় কার্ডধারী আমাদের অর্ধশত জেলেকে চাল দেওয়া হয়নি।  বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হলে আমাদের কার্ড চিরদিনের জন্য বাতিল করে দেওয়া হবে বলেও হুমকি প্রদর্শন করা হয়েছে। তারা আরো অভিযোগ করেন, বছরের বারো মাসই আমরা নদীতে জাল বেয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। অথচ যারা টাকা দিতে পেরেছে সেইসব মৌসুমী জেলেসহ অন্যান্য পেশার সাথে জড়িতদের চাল দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় চাল ব্যবসায়ীদের কাছে জেলেদের জন্য সরকারি বরাদ্দের চাল বিক্রি করা হয়েছে। লিখিত অভিযোগে আরও জানা গেছে, প্রত্যেক জেলে কার্ডের বিপরতীতে ৪০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও যেসব জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে তার পরিমাপ করে দেখা গেছে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের খামখেয়ালীপনায় চাল না পাওয়া কার্ডধারী জেলেরা সরকারিভাবে তাদের জন্য বরাদ্দকৃত চাল পাওয়াসহ গোডাউনে মজুদ করে রাখা চাল উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। দূর্গাপাশা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুবেল মোল্লা অভিযোগ করে বলেন, ইউনিয়নে তালিকাভূক্ত সাতশ’ জেলে কার্ড রয়েছে। নামেমাত্র কিছু লোকের মাঝে বরাদ্দকৃত সরকারি চাল ওজনে কারচুপি করে বিতরণ করা হয়েছে। বাকি প্রায় দুইশ’ বস্তা চাল কালোবাজারে বিক্রি করার জন্য সেনেরহাট বাজারে ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুদ করে রাখা হয়েছে। এক হাজার করে টাকা দাবিসহ অন্যান্য সকল অভিযোগ অস্বীকার করে দূর্গাপাশা ইউনিয়নের চেয়ারম্যান হানিফ তালুকদার বলেন, একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, কতিপয় ইউপি সদস্যর বিরুদ্ধে জেলেদের কাছে যাতায়াত খরচ বাবদ একশ’ করে টাকা চাওয়ার মৌখিখ অভিযোগ পেয়ে তাৎক্ষনিক তাদের (ইউপি সদস্য) কঠোরভাবে শ্বাসানো হয়েছে। আমার নাম ব্যবহার করে কোন ইউপি সদস্য টাকা চেয়ে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতে জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়। তারপরেও জেলেদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল বলেন, জেলেদের লিখিত অভিযোগের তদন্ত করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    • বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    • অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ
    • মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
    • ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
    • ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি, অতঃপর বদলি বরিশাল পুলিশে তোলপাড়!
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    • বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    • বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    • অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ
    • বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করায় ২ জনকে পিটিয়ে জখম
    • বাংলাদেশের বিদ্যুৎ বেচার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ
    • মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
    • ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
    • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    •  ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    •  বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    •  বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    •  অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ
    •  বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    •  ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    •  বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    •  বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    •  অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ