১৭ই জুলাই, ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    দক্ষিণাঞ্চলের ৪ পৌরসভা নির্বাচনে তিনটিতেই নৌকার জয়

    দেশ জনপদ ডেস্ক | ৪:৫৮ মিনিট, ডিসেম্বর ২৯ ২০২০

    নিজস্ব প্রতিবেদক ॥ বিচ্ছিন্ন কিছু ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণের অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে দক্ষিণাঞ্চলের ৪ পৌরসভা পৌরসভা নির্বাচন। বরিশালের উজিরপুর,বাকেরগঞ্জ,কুয়াকাটা ও বেতাগী পৌরসভায় ২৮ ডিসেম্বর সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল ৪টায়। চার পৌরসভা নির্বাচনে তিনটিতেই বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিজয়ী হয়েছেন।শুধু মাত্র পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন।

    ভোটগ্রহণ শুরুর প্রথম দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রদান করেন ভোটাররা।এবারই প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটাররা যেমন নতুন উদ্দীপনায় ভোট দিয়েছেন তেমনি অনেক স্থানে এই মেশিনে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন ভোটাররা।পূর্ব অভিজ্ঞতা না থাকায় বিষয়টি বুঝে উঠতে না পেরে অনেকেই ভোট দিতে অধিক সময় নিয়েছেন।

    এতে বাইরে লাইনে অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয়েছে বাকি ভোটারদের। আবার অনেক কেন্দ্রে আঙুলের ছাপ না মেলাতেও বিপাকে পড়েন ভোটাররা।চার পৌরসভা নির্বাচনের মধ্যে বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া ৭ হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী খলিলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে ২ হাজার ৪১১ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপির প্রার্থী এসএম মনিরুজ্জামান ৯১৪ ভোট পেয়েছেন।

    বাকেরগঞ্জ পৌরসভায় ১৫ হাজার ৩০৪ ভোটের মধ্যে ১০ হাজার ৯৭টি ভোট পড়েছে।অন্যদিকে উজিরপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী ৫ হাজার ৭০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির শহিদুল ইসলাম খান ৭৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ৬১০ ভোট পেয়েছেন। উজিরপুর পৌরসভায় ভোটার সংখ্যা ১১ হাজার ৯২৪। এর মধ্যে ৭ হাজার ১৩২ ভোট পড়েছে।

    অন্যদিকে বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম গোলাম কবির বিএনপি প্রার্থীর চেয়ে ১১ গুণ বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এবিএম গোলাম কবির নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬১০২ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবীর মল্লিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫০৯ ভোট।

    এদিকে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন। জগ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৩ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আব্দুল বারেক মোল্লা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৮৪ ভোট।

    উজিরপুর পৗরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অসীম ঘরামী, ২নং ওয়ার্ডে হেমায়েত উদ্দিন, ৩নং ওয়ার্ডে নাসির সিকদার, ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম মামুন, ৫নং ওয়ার্ডে মজিবর রহমান, ৬ ও ৭নং ওয়ার্ডে হাকিম সিকদার ও রিপন মোল্লা বিনাপ্রতিদ্বন্দ্বিতায়, ৮নং ওয়ার্ডে খায়রুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডে খবিরউদ্দিন নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সংরক্ষিত ১নং ওয়ার্ডে আঁখি বেগম, সংরক্ষিত ২নং ওয়ার্ডে শামসুন্নাহার এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ডে রানী বেগম নির্বাচিত হয়েছেন।

    বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হযেছেন আবুল কালাম, ২নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় খন্দকার জিয়াউর রহমান রিপন, ৩নং ওয়ার্ডে সুজন দেবনাথ, ৪নং ওয়ার্ডে সেলিম রেজা, ৫নং ওয়ার্ডে আমিরুজ্জামান রিপন, ৬নং ওয়ার্ডে মোকলেছুর রহমান, ৭নং ওয়ার্ডে খান মোহাম্মদ সেলিম, ৮নং ওয়ার্ডে জগদীশ মিত্র এবং ৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নজরুল আকন। এছাড়াও সংরক্ষিত ১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অঞ্জু রানী, সংরক্ষিত ২নং ওয়ার্ডে বানু বেগম এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ডে আনোয়ারা বেগম।

    কুয়াকাটা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান শরীফ, ২নং ওয়ার্ডে মোঃ. তৈয়বুর রহমান, ৩নং ওয়ার্ডে মো. মনির শরীফ, ৪নং ওয়ার্ডে মো. ফজলুল হক খান, ৫নং ওয়ার্ড মো. আবুল হাসন ফরাজী, ৬নং ওয়ার্ড মা. মজিবুর রহমান, ৭নং ওয়ার্ড শহীদ দেওয়ান, ৮নং ওয়ার্ড আশরাফ আলী সিকদার এবং ৯নং ওয়ার্ড মো. ছাবের হাসান কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ১, ২, ৩নং ওয়ার্ড ময়না বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ড তাছলিমা বেগম এবং ৭,৮,৯নং ওয়ার্ড হোসনে আরা বেগম সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

    এদিকে বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে ৮টি ভোট কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন বিএনপি প্রার্থী মো. সহিদুল ইসলাম। এছাড়াও সহিদুল ইসলাম অভিযোগ করে বলেন,সন্ধ্যার পরেও ভোট গ্রহন করা হয়েছে উজিরপুরের দুই কেন্দ্রে। এবিষয়ে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন ব্যাপারী বলেন, মিথ্যা অভিযোগ করা বিএনপির মজ্জাগত স্বভাব। নিশ্চিত পরাজয় জেনে তিনি আবোলতাবোল বকছেন। এজেন্ট বের দেওয়া প্রসঙ্গে গিয়াস উদ্দিন বিডি ক্রাইমকে বলেন, জ্বালাও–পোড়াওয়ের রাজনীতি করে বিএনপি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। বিএনপির প্রার্থীর এজেন্ট দেওয়ার মতো কোনো ভোটার বা সমর্থক ছিল না।

    বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহাব উদ্দিনকে গ্রেপ্তার সম্পর্কে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বিডি ক্রাইমকে বলেন, নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দেওয়ায় নির্বাচন কর্মকর্তাদের নির্দেশে তাঁকে আটক করা হয়েছিল। পরে বিএনপির মেয়র প্রার্থী মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন।অতিরিক্ত সময়ে ভোট গ্রহনের কথা স্বীকার করে উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিম উদ্দিন বিডি ক্রাইমকে জানান, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হওয়ার কথা।

    কিন্তু উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউট (সরকারি মডেল স্কুল) ও ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দ সাহা এলাকার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের অনেক ভিড় ছিল। এজন্য নির্দিষ্ট সময়ে সবার ভোট নেওয়া সম্ভব হয়নি। ফলে এ দুই কেন্দ্রে ভোটগ্রহণে দেরি হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • জুলাই কারও একার নয়, সবার অর্জন: প্রধানমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    • বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    • বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    • প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    • চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    • পিরোজপুর ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ
    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মিথ্যা মামলা ও হয়রানিতে ব্যবস্থা: ডিবিপ্রধান
    • বরিশাল-পটুয়াখালীসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
    • বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
    •  বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
    •  বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় হাত ভাঙলো কোমলমতি শিক্ষার্থীর
    •  বরগুনা পৌরসভার ৪ প্রকল্পের কোটি কোটি টাকা পানিতে: চরম দুর্ভোগে নাগরিকরা
    •  প্রজাদের পেটানো হতো জুতা দিয়ে, পিরোজপুরের ২০০ বছরের পুরোনো কুঠিবাড়ি ধ্বংসের মুখে
    •  চরমোনাইতে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১