২রা জুলাই, ২০২৬ | ১৮ই আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ভোলা

    তীরে ফিরেছেন জেলেরা, দাবি কিস্তি বন্ধের

    দেশ জনপদ ডেস্ক | ৮:০৩ মিনিট, মার্চ ০১ ২০২২

    নিজস্ব প্রতিবেদক॥ ইলিশসহ সব ধরনের মাছ শিকারের ওপর দু’মাসের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকার বন্ধ থাকায় জাল, নৌকা, ট্রলারসহ সকল সামগ্রী নিয়ে একে একে তীরে ফিরেছেন ভোলার জেলেরা।

    সোমবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি ও ইলিশা জংশন ঘাটে গিয়ে দেখা গেছে, তীরে ফিরেই কেউ কেউ জাল গুছিয়ে বস্তা ভর্তি করে বাড়িতে নিয়ে যাচ্ছেন আবার কেউ ট্রলারের ইঞ্জিন খুলে বাড়ি নিয়ে যাচ্ছেন।

    ধনিয়া তুলাতুলি গ্রামের জেলে মো. আবুল কাশেম মাঝি জানান, সরকার ২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নদী থেকে জাল ও নৌকা-ট্রলার উঠাইয়া তীরে চলে আসছি। এ দুই মাস আমরা নদীতে যাবো না।

    একই গ্রামের জেলে মো. মিজান মাঝি বলেন, প্রতি বছর সরকার দুই মাসের অভিযানে আমাদের জেলেদের জন্য যে চাল দেয় এবার সেটা দু‘এক দিনের মধ্যে বিতরণ করলে আমাদের জন্য ভালো হবে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন চাল দ্রুত বিতরণ করে।

    ইলিশা জংশন এলাকার জেলে মো. ইউসুফ মাঝি ও কামরুল মাঝি বলেন, আমরা জেলেরা বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে নৌকা, ট্রলার ও জালসহ মাছ শিকারের সামগ্রী কিনেছি। মাছ শিকার করে আমাদের কিস্তির টাকা পরিশোধ করতে হয়। দুই মাসের অভিযানের মধ্যে আমাদের আয়-ইনকাম বন্ধ থাকবে। তাই কিস্তির টাকা দিতে পারবো না। আমরা সরকারের কাছে দাবি করছি সরকার যাতে কিস্তির টাকা আদায় দুই মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়।

    তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মো. আব্দুল খালেক জানান, দুই মাসের নিষেধাজ্ঞার সময় জেলেরা তাদের সংসার পরিচালনা করার জন্য আমাদের কাছে দাদনের জন্য আসবে। কিন্তু আমাদের ব্যবসা ভালো না হওয়ায় আমরা দাদন কিভাবে দেবো জানি না। আমরা ব্যবসায়ীরাও অনেক বিপাকে রয়েছি।

    ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার তেতুলিয়া নদী ইলিশের আভয়াশ্রমের অন্তর্ভুক্ত। এ অভয়াশ্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সকল প্রকার মাছ শিকারের নিষেধাজ্ঞা রয়েছে। ইতোমধ্যেই আমরা ভোলার বিভিন্ন মৎস্য ঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে নিষেধাজ্ঞার বিষয়ে জনসচেতনামূলক সভা, মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ করেছি। তবে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

    তিনি আরো জানান, নিষেধাজ্ঞার সময় জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে। আমরা আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে সেটি বিতরণ শুরু হবে।

    উল্লেখ্য, ভোলার সাত উপজেলায় সরকারি নিবন্ধিত ও অনিবন্ধিত মিলে প্রায় ৩ লাখ জেলে রয়েছেন। এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলে রয়েছেন ১ লাখ ৫৯ হাজার।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ভোলায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
    • ভোলায় যৌতুকের মামলায় স্বামীর জামিন, এজলাসেই বিষপান করে হাসপাতালে স্ত্রী
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • ভোলায় সেতুর পাশ ধসে মালবাহী ট্রাক খাদে পড়ে যুবক নিহত
    • ভোলা শহরের চকবাজারে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড
    • ভোলায় ৬০ বছরের বৃদ্ধা মাউই-মাকে রাতভর ধ’র্ষ’ণ
    • বাবার লাশ দাফনে সন্তানদের বাধা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বাউফলে বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল
    • দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত অন্তত ১০
    • উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে ‘কালিমা খচিত’ পতাকা!
    • আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫
    • বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি ঢাকায় গ্রেপ্তার
    • বাউফলে বিএনপির করা মামলায় শিবির সভাপতি গ্রেপ্তার
    • রডের বদলে বাঁশের কঞ্চি: আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে ভয়াবহ অনিয়ম প্রমাণিত
    • পটুয়াখালীতে সরকারি বেয়ারাকে দিয়ে ঘরের কাজ, কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত
    • বরিশালে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ
    • চরমোনাইতে মাদক কারবারে বাধা দেওয়ায় বসতঘরে আগুন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বাউফলে বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল
    •  দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত অন্তত ১০
    •  উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে ‘কালিমা খচিত’ পতাকা!
    •  আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫
    •  বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি ঢাকায় গ্রেপ্তার
    •  বাউফলে বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল
    •  দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত অন্তত ১০
    •  উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে ‘কালিমা খচিত’ পতাকা!
    •  আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫
    •  বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি ঢাকায় গ্রেপ্তার