২৬শে আগস্ট, ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    তালতলী

    তালিকায় নাম থাকলেও চাল পাননি হতদরিদ্ররা

    দেশ জনপদ ডেস্ক | ৯:৩৮ মিনিট, সেপ্টেম্বর ২৯ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ খাদ্যবান্ধব (ফেয়ার প্রাইস) কর্মসূচির তালিকায় নাম থাকলেও হতদরিদ্ররা চাল পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের ছয় হতদরিদ্র পরিবার ডিলার আবু জাফরের বিরুদ্ধে কার্ড রেখে চাল না দেয়ার অভিযোগ এনে বুধবার আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগ উঠেছে গত জুলাই মাসের নির্বাচনের জের ধরে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপজেলায় কয়েকশ’ হতদরিদ্রের নাম খাদ্যবান্ধব তালিকা থেকে বাদ দিয়ে তাদের কর্মী-সমর্থকদের নাম অন্তর্ভুক্ত করেছেন। এতে উপজেলার অন্তত কয়েকশ হতদরিদ্র পরিবার সেপ্টেম্বর মাসে চাল পায়নি।

    খাদ্যবান্ধব তালিকা থেকে নাম বাদ দেওয়ায় বিপাকে পড়েছে চালবঞ্চিত দরিদ্র পরিবারগুলো। দ্রুত তদন্তসাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

    জানা গেছে, ২০১৬ সালে হতদরিদ্র পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে পরিবারপ্রতি ৩০ কেজি চাল দেওয়ার জন্য খাদ্যবান্ধব কর্মসূচি শুরু করে সরকার। ওই কর্মসূচির আওতায় আমতলী উপজেলায় ১৩ হাজার ২৪৫ জন উপকারভোগী চিহ্নিত করা হয়। বছরে মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নবেম্বর এই ৫ মাস ওই চাল বিতরণের জন্য উপজেলায় ২৪ জন ডিলার নিয়োগ দেয় উপজেলা প্রশাসন। গত ৫ বছর ধরে এ সুবিধা পেয়ে আসছে উপজেলার হতদরিদ্র ১৩ হাজার ২৪৫ পরিবার।

    খোঁজ নিয়ে জানা গেছে, গত জুন মাসের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকশ’ হতদরিদ্র পরিবারের নাম খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা থেকে বাতিল করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের কর্মী সমর্থকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এতে বিপাকে পড়েছে উপজেলার চালবঞ্চিত দরিদ্র পরিবারগুলো।

    এদিকে গুলিশাখালী ইউনিয়নে দুই হাজার ২৮০ হতদরিদ্রদের নাম খাদ্যবান্ধব তালিকায় রয়েছে। এর মধ্যে কলাগাছিয়া গ্রামের ৫২০ পরিবার গত পাঁচ বছর ধরে এ সুবিধা পেয়ে আসছে। গত পাঁচ বছর ধরে ওই গ্রামের হতদরিদ্র জাকির মোল্লা, মোর্শেদা বেগম, হালিমা বেগম, সোহাগ মোল্লা, খাদিজা ও মামুন মোল্লার নাম তালিকায় অন্তর্ভুক্ত থাকলেও সেপ্টেম্বর মাসে তাদের চাল দেয়নি ডিলার আবু জাফর। ডিলার মো. আবু জাফর খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড ও টাকা রেখে দিয়েছেন।

    বুধবার চালবঞ্চিত জাকির মোল্লা, মোর্শেদা বেগম, হালিমা বেগম, সোহাগ মোল্লা, খাদিজা ও মামুন মোল্লা ডিলার আবু জাফরের বিরুদ্ধে টাকা নিয়ে চাল না দেয়া ও কার্ড নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ইউএনও মো. কাওসার হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

    গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের হতদরিদ্র জাকির মোল্লা, মোর্শেদা বেগম, হালিমা বেগম, সোহাগ মোল্লা, ও মামুন বলেন, গত পাঁচ বছর ধরে আমরা চাল পেয়েছি। কিন্তু এ মাসে ডিলার আবু জাফর তালিকায় নাম নেই বলে কার্ড নিয়ে চাল দেয়নি। হঠাৎ আমাদের নাম উধাও হয়ে গেছে।

    একই গ্রামের খালিদা বেগম বলেন, চাল দেওয়ার কতা কইয়্যা টাহা ও কার্ড লইয়্যা গ্যাছে ডিলার আবু জাফর কিন্তু চাল দ্যায় নাই। আগে চাল পাইতাম তাতে ভালোই চলতাম। মুই গরিব মানুষ ক্যামনে চলমু হেইয়্যা কইতে পারি না।

    ডিলার আবু জাফর ছয় পরিবারকে আগে চাল দেওয়ার কথা স্বীকার এবং টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, এখন তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে তাই আমি চাল দেইনি।

    কে তালিকা থেকে ছয় পরিবারের নাম বাতিল করেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান বাতিল করে দিয়েছেন।

    কিন্তু গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ছয় পরিবারের নাম তালিকা থেকে বাতিল করে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ডিলার আবু জাফরের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বেশ অনিয়মের অভিযোগ রয়েছে। ছয় হতদরিদ্র পরিবারকে ডিলার চাল দেয়নি বলে আমার কাছেও অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।

    গুলিশাখালী ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মনিরুজ্জামান বলেন, এ বিষটি আমার জানা নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. কাওসার হোসেন বলেন, আমি বর্তমানে তালতলীতে আছি। এ বিষয়ে অভিযোগ দিয়েছে কিনা আমার জানা নেই। আগামীকাল আমতলী অফিসে গিয়ে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক
    • বরগুনায় জেলেদের উদ্ধার করে ফেরার পথে ট্রলারডুবি, নিখোঁজ ২
    • বরগুনায় সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহনন
    • বরগুনায় বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ
    • তীব্র জ্বালানি সংকটে অচল তালতলী, থমকে গেছে যান চলাচল
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট
    • পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    • বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
    • সাড়ে পাঁচ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক
    • আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
    • বহু নারীতে আসক্ত যুবককে তিন প্রেমিকার পিটুনি, অত:পর…
    • ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
    • মুক্তিপণ চাওয়ার পর ফোন বন্ধ, কলেজছাত্রের পুঁতে রাখা লাশ উদ্ধার
    • বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার
    • বরিশালে ফের বাস চলাচল বন্ধ, সীমাহীন যাত্রী ভোগান্তি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট
    •  পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    •  বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
    •  সাড়ে পাঁচ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক
    •  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
    •  বরিশালে ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট
    •  পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    •  বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
    •  সাড়ে পাঁচ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক
    •  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই