১০ই অক্টোবর, ২০২৬ | ২৫শে আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ঝালকাঠি

    ঝালকাঠিতে মাধ্যমিকে ‘অ্যাসাইনমেন্ট বাণিজ্য’ চ্যালেঞ্জ করলেই সেশন ফি

    দেশ জনপদ ডেস্ক | ১০:১৭ মিনিট, নভেম্বর ১২ ২০২০

    নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠি জেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয়গুলো অ্যাসাইনমেন্টের জন্য টাকা নিচ্ছে। তবে, সরকারি নির্দেশনার প্রসঙ্গ তুলে চ্যালেঞ্জ করলেই শিক্ষকরা বলছেন, অ্যাসাইনমেন্ট নয়। বিদ্যুৎ বিল, বেতন, সেশন ফি, পরীক্ষার ফি-বাবত এই টাকা নেয়া হচ্ছে। এদিকে, জেলা শিক্ষা অফিস বলছে, অ্যাসাইনমেন্ট তো নয়ই, শিক্ষার্থীদের কাছ থেকে বেতন কিংবা অন্য কোনো খরচই নেওয়া যাবে না। সরেজমিন দেখা গেছে, রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৭ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শ্রেণিভেদে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে সব ধরনের অর্থ আদায়ে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও বিদ্যালয় কর্তৃপক্ষ ‘হোম অ্যাসাইনমেন্ট’-এর জন্য টাকা নেয়ায় অনেক অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিয়োগ করেছেন। একই বিদ্যালয়ের নবম শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, অ্যাসাইনমেন্টের জন্য বিদ্যালয় থেকে গত সপ্তাহে ৭৩৫ টাকা চেয়েছে। গত সোমবার টাকা দিয়েছি। এই শিক্ষার্থীর অভিভাবক বলেন, প্রথমে অ্যাসাইনমেন্টের কথা বলে টাকা নেয়। সরকারি নির্দেশনার কথা বলে যখন চ্যালেঞ্জ করি, তখন বলে বেতনসহ বিদ্যালয়ের বিভিন্ন খরচের জন্য নেয়া হচ্ছে। এর মানে হচ্ছে টাকা তাদের নিতেই হবে, সেটা যেভাবে হোক। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের খেয়াল-খুশি মতো অ্যাসাইনমেন্ট তৈরি করেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা গাজী বলেন, ‘আমরা অ্যাসাইনমেন্টের জন্য কোনো টাকা-পয়সা নিচ্ছি না। যারা অভিযোগ করেছেন, তারা অপপ্রচার চালাচ্ছেন। সরকারি নির্দেশনা মেনেই কাজ করছি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ—নলছিটি উপজেলার সুবিদপুর বিজি ইউনিয়ন অ্যাকাডেমি মাধ্যমিক বিদ্যালয়, খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় অ্যাসাইনমেন্ট ফি নিলেও রশিদ দিচ্ছে বেতন আদায়ের। রশিদে ১৯টি বিষয়ের বিবরণ থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো বিষয় ছাড়াই ৭০০ থেকে ৮৮০ টাকা পর্যন্ত নিচ্ছে। করোনার মধ্যে বিদ্যালয় বন্ধ। নেই পাঠদান কার্যক্রমও। অথচ এসব বিদ্যালয়ে বেতনও নেওয়া হচ্ছে। উপজেলার সুবিদপুর বিজি ইউনিয়ন অ্যাকাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী লিয়া আক্তারের মা নুসরাত জাহান বলেন, ‘আমার কাছ থেকে ৭০০ টাকা নেয়া হয়েছে। বাড়িতে বসে পরীক্ষা। তাই খাতা আমাদের কিনতে হবে। তাহলে কেন টাকা দেবো? শুধু আমার কাছ থেকেই নয় সব শিক্ষার্থীর কাছ থেকেই টাকা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। একই বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক নাসির উদ্দিন খান বলেন, ‘আমার মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমার কাছ থেকে ৬০০ টাকা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। জানতে চাইলে, তারা একটি রশিদ ধরিয়ে দেয়। এ ব্যাপারে সুবিদপুর বিজি ইউনিয়ন অ্যাকাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহম্মেদ বলেন, ‘অ্যাসাইনমেন্ট ফি নিচ্ছি না। বিদ্যালয়ের বেতনসহ অন্যান্য খরচের টাকা নিচ্ছি। এজন্য রশিদও দিচ্ছি। যেকোনো ধরনের টাকা না নেয়ার বিষয়ে সরকারি আদেশ প্রসঙ্গে আলী আহম্মেদ বলেন, ‘আমাদের কাছে এই ধরনের কোনো নির্দেশনা নেই। বিদ্যালয়গুলোর বিরুদ্ধে এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ঝালকাঠি জেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের অভিমত নিয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ঘোষণা দিয়েছেন, শিক্ষার্থীদের কাছ থেকে এখন কোনো ধরনের টাকা নেওয়া যাবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই। এছাড়া, বিদ্যালয়ের বেতনসহ আনুষঙ্গিক কোনো খরচও নেওয়া যাবে না। যারা টাকা নিচ্ছেন, তারা সম্পূর্ণ অবৈধভাবে নিচ্ছেন। কেউ লিখিত অভিযোগ জানালে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ঝালকাঠিতে যুবদল নেতাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
    • ঝালকাঠিতে সিএনজি-ট্রাকের সংঘর্ষ, শিশুসহ আ/হত ৪
    • বিষখালী নদীতে ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
    • ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে বাদিনীর হট্টগোল বিচারককে হুমকি
    • কীটনাশকযুক্ত ঘাস খেয়ে মা’রা যাওয়া গরু নিয়ে ইউপি সদস্যের নীল নকশা
    • ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৫কোটি টাকার বাড়ি নিয়ে প্রশ্ন
    • ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই সাময়িক বরখাস্ত
    • ২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন ফাঁসির আসামি
    • সাংবাদিকতা করবেন, আবার রাজনীতিও করবেন, পিরোজপুরে তা হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী
    • ১৬৫ কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’
    • ভোলায় সিএনজির ধাক্কায় নিহত মসজিদের ইমাম
    • মহালয়া কাল, বরিশালে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
    • সেনাবাহিনীর পরিচয়ে প্রেমের ফাঁদ, যুবকের এক বছরের কারাদণ্ড
    • বিয়ে ছাড়াই অন্যের স্ত্রীকে নিয়ে ‘সংসার’! মুচলেকায় রক্ষা পেলেন ইমাম
    • ফাঁসির রায় মাথায় নিয়ে ৬ বছর কনডেম সেলে মিন্নি, কবে শেষ হবে অপেক্ষা?
    • বরিশাল-পটুয়াখালীতে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই সাময়িক বরখাস্ত
    •  ২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন ফাঁসির আসামি
    •  সাংবাদিকতা করবেন, আবার রাজনীতিও করবেন, পিরোজপুরে তা হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী
    •  ১৬৫ কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’
    •  ভোলায় সিএনজির ধাক্কায় নিহত মসজিদের ইমাম
    •  বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই সাময়িক বরখাস্ত
    •  ২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন ফাঁসির আসামি
    •  সাংবাদিকতা করবেন, আবার রাজনীতিও করবেন, পিরোজপুরে তা হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী
    •  ১৬৫ কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’
    •  ভোলায় সিএনজির ধাক্কায় নিহত মসজিদের ইমাম