২৫শে অক্টোবর, ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    রাজনীতি

    বরিশালের অভ্যন্তরীণ সব লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

    জোয়ারের পানিতে নগরী প্লাবিত

    দেশ জনপদ ডেস্ক | ১০:৫৬ মিনিট, আগস্ট ২০ ২০২০

    নিজস্ব প্রতিবেদক ॥ অমাবস্যায় কীর্তনখোলা নদীর পানি বেড়ে যাওয়ায় বরিশাল নগরীর বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আর এ কারণে দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। অপেক্ষাকৃত উঁচু এলাকায়ও পানি ঢুকে পড়ছে। রাস্তাঘাট হাঁটুপানিতে ডুবছে। লোকালয় এমনকি বসতঘরেও বুক সমান পানিতে প্লাবিত হয়ে শতশত পরিবারকে অসহনীয় দুর্ভোগে ফেলেছে। গতকাল বৃহস্পতিবারও বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, কীর্তনখোলা নদীর পানি গতকাল বৃহস্পতিবার বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। একই সময়ে মেঘনায় বিপদসীমার ১০৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বয়ে গেছে, যা বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে গতকাল বৃহস্পতিবার বিষখালী নদীতে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার, পায়রায় ৬৪ সেন্টিমিটার, হিজলার ধর্মগঞ্জে ১৮ সেন্টিমিটার এবং তেতুলিয়া নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র আরো জানায়, বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী দুই জেলায় সাগর সন্নিকটে হওয়ায় এসব জেলার মানুষ উচ্চ জোয়ারের তাণ্ডবের ভুক্তভোগী বেশি। দিনে ও রাতে দুই দফা জোয়ারে ভাসে এসব জেলার লাখো পরিবার। বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে উজান থেকে নেমে আসা জলরাশিতে বিভিন্ন নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে নিচু এলাকার হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে এলাকাবাসী। এদিকে অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে বরিশালের কীর্তনখোলা নদীর পানি উপচে পড়ছে শহর রক্ষা বাঁধের ওপরে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দক্ষিণ উপকূলে বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সব পথের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্দেশনা দিয়ে বলেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। বরিশাল আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানকারী লঘুচাপের প্রভাবে উপকূলে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে এর প্রভাবে নদ-নদীতে অধিক উচ্চতার জোয়ার ও পানি বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। এর প্রভাবে বরিশালের কীর্তনখোলা, তেঁতুলিয়া, বিষখালী, বলেশ্বর, পায়রা, নয়াভাঙ্গুনিসহ উপকূলের সব নদ-নদীতে বিপদসীমার অনেক ওপর দিয়ে জোয়ার প্রবাহিত হচ্ছে। বিআইডব্লিউটিএর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) আজমল হুদা সরকার বলেন, সাগরে নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়া বিরাজ করায় নদীবন্দরে ২ নম্বর এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং বৈরী আবহাওয়া থাকায় যেকোনো দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার থেকে বরিশালের অভ্যন্তরীণ পথের সব লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। তবে বরিশাল-ঢাকা দূরপাল্লার পথের লঞ্চ চলাচল যথারীতি অব্যাহত থাকবে। অভ্যন্তরীণ পথের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়ায় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ১২টি রুটের লঞ্চ চলাচল গতকাল দুপুর থেকে বন্ধ রয়েছে। এতে ভোলা, মেহেন্দীগঞ্জ, পাতারহাটসহ বিভিন্ন পথের হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জোয়ার পরিমাপক শাখার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ১৬ মের ঘূর্ণিঝড় মহাসেনে জোয়ারের তীব্রতা ছিল ৩ দশমিক ৩৬ মিটার। ওই বছরের ১৫ জুলাই পূর্ণিমার প্রভাবে উপকূলে জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ৬২ মিটার। ২০১৯ সালের ৯ নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার সময় জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ১০ মিটার থেকে চার মিটারের মধ্যে। এবারের আম্পানে জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ৩৬ মিটার থেকে ৪ মিটারের ওপরে। এসব নদীর জোয়ারের স্বাভাবিক মাত্রা হচ্ছে সর্বোচ্চ ২ দশমিক ৮৫ মিটার। তবে ঘূর্ণিঝড় ছাড়াও এবারের অমাবস্য-পূণির্মার জোয়ারের উচ্চতাও ৪ মিটারের কাছাকাছি ছিল। ফলে বরিশাল নগরী এমনভাবে প্লাবিত হওয়ার চিত্র আগে কখনও দেখেনি এখানকার সাধারণ মানুষ। পলাশপুর থেকে শুরু করে নগরীর লঞ্চঘাট, সদর রোড, গীর্জা মহল্লা, বগুড়া রোড, নবগ্রাম রোড, আমিরকুটির, ব্রাউন কম্পাউন্ডসহ মূল সড়কগুলোও এখন পানির নিচে। উল্লেখ্য, গতকাল বরিশালসহ দক্ষিণের জেলাগুলোর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাট অনেকটাই কর্দমাক্ত হয়ে গেছে। বিশেষ করে নগরের ভাঙ্গা রাস্তার খানা-খন্দগুলো পানি জমে যানবাহন চলাচল ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মুখোশ পরে দোকানে ঢুকে জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি
    • বরিশাল জাপা নেতা হাবুল পুলিশ হেফাজতে
    • হাওরে ঘুরতে গিয়ে বরিশালের আওয়ামী লীগ নেতার মৃত্যু
    • ভোলায় শিবিরের নবীনবরণের দিন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট, সংবাদ সম্মেলন
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • চাঁদাবাজিতে বিএনপির দোসর পাটওয়ারীর তালিকায় যারা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন