১লা অক্টোবর, ২০২৬ | ১৬ই আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    ‘জিপিএস’ প্রযুক্তি ব্যবহার করে জেলেদের ইলিশ আহরণ

    দেশ জনপদ ডেস্ক | ৯:১১ মিনিট, জুন ২৬ ২০২৪

    নিজস্ব প্রতিবেদক : জলবাযু পরিবর্তনের কারণে যেমন কমেছে মাছের উৎপাদন, তেমনিভাবে নদীতে চলাচলে তৈরি হচ্ছে নানান সংকট। জেলেরা সারাদিন নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশা নিয়ে ফিরছেন বাড়ি। নদীতে ডুবচর আর দুর্যোগের পরিমাণ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

    চরফ্যাশনের নদনদীতে এমনি সংকট দূর করতে এবার জেলেদের ট্রলারে জুড়ে দেওয়া হয়েছে ফিশ ফাইন্ডার জিপিএস সুবিধা। যার মাধ্যমে জেলেরা নদী ও সাগরে মাছ ধরতে যাওযার সময় প্রতিকূল পরিবেশ মোকাবিলা, নিজেদের গতিপথ ও মাছের পর্যাপ্ততা নির্ণয় করতে পারবে। এতে করে একদিকে যেমন জেলেরা নদী থেকে মাছ পাবেন, তেমনি আর্থিকভাবেও লাভবান হতে পারবেন। প্রকৃতি দুর্যোগ মোকাবিলা করতেও সক্ষম হবেন।

    সাগর ও নদীতে মাছ ধরার ওপর নির্ভরশীল চরফ্যাশন উপকূলীয় এলাকার দুই লাখেরও বেশি জেলে। জীবনের ঝুঁকি আছে জেনেও তারা অথৈ সমুদ্রের হাতছানিতে ছোট ছোট নৌযানে করে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছেন গভীর সাগর পর্যন্ত। এ এক চ্যালেঞ্জিং পেশা, নেশাও বটে। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে কমে যায় চরফ্যাশনের জলসীমানায় ইলিশের বিচরণ।

    জেলেরা বলছেন, এবারের মতো এত কম ইলিশ পাইনি কোনো বছর। যার ফলে তারা ও আড়তমালিক এবং ইলিশ ব্যবসার সঙ্গে যারা জড়িত, ধারদেনায় জড়িয়ে পড়েছে। নদীতে এখন ডুবচর তাই সঠিক স্থানে জাল ফেলতে পারছেন না জেলেরা।

    এমন প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করে টিকে থাকতে তারা দলগতভাবে জিপিএস পদ্ধতি ব্যবহার করতে শুরু করেছেন। জেলার মনপুরা চরফ্যাশনের ঢালচর চরকুকরি মুকরি, মনুপুরা, চরকাজল, মুজিবনগর সামরাজ, কচ্ছপিয়া মাইনুদ্দিন, কুয়াকাটা, মহিপুর এলাকার ট্রলারগুলোতে চোখে পড়ছে এখন জিপিএস পদ্ধতি। এই আধুনিক সুবিধা এই প্রযুক্তি ব্যবহার করে জেলেরা তাদের নিজেদের অবস্থান নির্ণয়ের পাশাপাশি কোথায় মাছ আছে তা খুব সহজেই বলতে পারেন। তা ছাড়া তাদের চলার পথে ডুবোচর আঘাত আনছে কিনা এটিও তারা সহজে নির্ণয় করতে পারছেন।

    জেলেরা জানান, আমরা এখন গভীর সাগরে জিপিএস মনিটরে দেখে কোথায় মাছ আছে তা নির্ণয় করে জাল ফেলতে পারছি। তাই আগের থেকে এখন অনেক মাছ ধরার সুবিধা বাড়ছে। শুধু ইলিশ নয়, আমাদের জালে এখন হরেকরকমের মাছ ধরা পড়ছে। চরফ্যাশন উপকূলীয় এলাকায় বেসরকারি উন্নযন সংস্থা (এফডিএ) প্রথমে এই সুবিধা তুলে দিয়েছে জেলেদের হাতে।

    সংস্থাটির নির্বাহী পরিচালক কামাল উদ্দিন জানান, জেলেরা যদি এই প্রযুক্তি ব্যবহার করেন, তবে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের সময় তারা নিজেদের দুর্যোগ থেকে রক্ষা করতে পারবেন। তারা এ যাবত চরফ্যাশনের বিভিন্ন মাছঘাটে ২৫টি জিপিএস জেলেদের ট্রলারে সংস্থাপন করেছেন।

    চরকুকরির চেয়ারম্যান বলেন, জিপিএস সুবিধার মাধ্যমে জলবাযু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জেলেদের জীবনমান উন্নয়নে জিপিএস কার্যকর ভূমিকা রাখবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার বলেন, জেলেদের নিরাপত্তা ও ব্যবস্থাপনা ছাড়াও সাগরে সাধারণভাবে মৎস্য সম্পদ আহরণে কতসংখ্যক মাছ ধরার ট্রলার বা নৌযান কোন অবস্থানে রয়েছে তা মনিটরিং করার মতো আধুনিক ব্যবস্থাপনা এখনো প্রয়োগ হচ্ছে না।

    এ ক্ষেত্রে অনেকটা সহজ সমাধান দিতে পারে জিপিএস। এ এলাকার সব জেলেকে এ সুবিধার দেওয়া হলে তারা সাগরে কম সময়ের মধ্যে বেশি মাছ মারতে পারবেন। পাশাপাশি তারা শক্ত হাতে দুর্যোগকালের সময় মোকাবিলা করতে পারবেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    • জলবায়ু সুরক্ষা ও ক্ষতিপূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯ প্রস্তাব
    • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
    • পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
    • ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে’: গণপূর্ত প্রতিমন্ত্রী
    • ৫০০ টাকা কেজি ভারত-মিয়ানমারের ইলিশ দেশে বিক্রি ১৪০০-১৮০০!
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • বরিশালে যুবদল নেতাকে আটকে রাখলো শিক্ষার্থীরা, ৩ মাসের কারাদণ্ড
    • বরিশালে বাবাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
    • ২৪ ঘণ্টায় বরগুনার মর্গে পাঁচ লাশ, চাঞ্চল্যের সৃষ্টি
    • ভোলার নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    • পবিপ্রবিসহ পাঁচ প্রতিষ্ঠানের যৌথ গবেষণা প্রস্তাব বিসিসি প্রশাসকের কাছে হস্তান্তর
    • নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন
    • বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে জড়িত ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি
    • বিসিসির নির্দেশনা অমান্য করে নগরীতে চলছে বালু আনলোড ও জলাশয় ভরাট
    • বিষখালী নদীতে ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    •  বরিশালে যুবদল নেতাকে আটকে রাখলো শিক্ষার্থীরা, ৩ মাসের কারাদণ্ড
    •  বরিশালে বাবাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
    •  ২৪ ঘণ্টায় বরগুনার মর্গে পাঁচ লাশ, চাঞ্চল্যের সৃষ্টি
    •  ভোলার নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    •  বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    •  বরিশালে যুবদল নেতাকে আটকে রাখলো শিক্ষার্থীরা, ৩ মাসের কারাদণ্ড
    •  বরিশালে বাবাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
    •  ২৪ ঘণ্টায় বরগুনার মর্গে পাঁচ লাশ, চাঞ্চল্যের সৃষ্টি
    •  ভোলার নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন