২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ছাত্রলীগ নেতার পরকীয়ায় তছনছ প্রবাসীর ১৭ বছরের সংসার

    দেশ জনপদ ডেস্ক | ৪:৫৬ মিনিট, নভেম্বর ২২ ২০২০

    নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মুলাদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেনের পরকিয়ায় তছনছ হয়ে গেছে ১৭ বছরের প্রবাসীর সংসার। এক যুগ ধরে বিদেশে অবস্থান করলেও উপার্জিত অর্থ পরকিয়া প্রেমিককে সাথে নিয়ে দুই সন্তানের জননী আছমা আক্তার লাকী আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লাকী ও মুরাদ বিয়ে করায় অসহায় হয়ে পড়েছে ওই সংসারের ১০ ও ৫ বছরের দুই সন্তান। পরকিয়ায় প্রবাসীর সংসার ভাঙ্গার পরও অভিযুক্ত কাজী মুরাদের বিরুদ্ধে এখনো নেয়া হয়নি সাংগঠনিক ব্যবস্থা। আর অব্যাহত হুমকিতে মায়ের অবর্তমানে সন্তানদের শান্তনা দিতে দেশেও আসতে পারছেন না প্রবাসী মোতালেব কাজী।

    কাজী মুরাদ উপজেলা পৌরসভা সদরের মৃত আতাহার আলী কাজীর ছেলে। আছমা খানম লাকী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং চরকালেখান ইউনিয়নের আবুল হাসেম কাজীর ছেলে কুয়েত প্রবাসী মোতালেব কাজীর স্ত্রী। বর্তমানে তিনি কুয়েতে রয়েছেন। উপজেলার ষোলঘর গ্রামের আকতার খানের মেয়ে আছমা খানম লাকী।

    কুয়েত প্রবাসী মোতালেব কাজীর পিতা আবুল হাসেম কাজী জানান, সর্বশেষ ১৬ নভেম্বর লাকী তার দুই সন্তান রেখে প্রেমিক কাজী মুরাদের সাথে পালিয়ে যায়। বড় সন্তান ছেলে রয়েছে আমাদের কাছে। ছোট মেয়ে লাকীর কাছে। এরপর আমার ছেলেকে তালাক দিয়ে মুরাদকে বিয়ে করে। পরদিন ১৭ নভেম্বর লাকী আমার বাড়িতে আসলে তাকে বাড়ি থেকে বের করে দেয় বাড়ির লোকজন। এখন আমরা নাতীকে নিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। আমার ছেলেও হুমকি-ধামকির কারনে দেশে আসতে পারছে না। দেশে আসলে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

    তাছাড়া ইতিপূর্বে দেশে আসার পর কারনে-অকারনে আমার ছেলেকে মুরাদের সন্ত্রাসী বাহিনী বেদম মারধর করে। বিষয়টি বুঝতে পেরেও দুই শিশু সন্তানের মুখের দিকে চেয়ে আমরা সবাই নিশ্চুপ ছিলাম। কিন্তু এখন তারা বিয়ে করেছে সেখানে আমাদের সাথে তার কোন সম্পর্ক থাকতে পারে না। আমার ছেলেও আমাকে নির্দেশ দিয়েছে লাকীকে কোনভাবে যেন ঘরে জায়গা না দেই।

    তিনি আরো জানান, গত ১৬ নভেম্বর লাকী তার প্রেমিক মুরাদের সাথে পালিয়ে যাওয়ার সময় আমার ছেলের পাঠানো নগদ ২০ লাখ টাকা ও ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া তাদের প্রেমের সম্পর্কের সময় লাকীর মাধ্যমে ১২ বছরে আমার ছেলের উপার্জিত লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মুরাদ।

    লাকীর অনৈতিক কর্মকান্ডের কারনে আমরা সমাজে মুখ দেখাতে পারছি না। আমার নাতী ঘর থেকে বের হয় না। সে শিশু হলেও মায়ের এ সম্পর্ককে মেনে নেয়নি। এমনকি সর্বশেষ লাকী যেদিন বাড়িতে এসেছিল তার সাথে আমার নাতী দেখাও করেনি। এ ঘটনার জন্য আবুল হাসেম অভিযুক্ত লাকী ও মুরাদের বিচার দাবি করেন। তানা হলে এভাবে একের পর এক সংসার ভেঙ্গে গিয়ে ওই পরিবারের সন্তানরা সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হবে।

    গ্রামবাসী জানান, বর্তমানে লাকী তার পিতার বাড়িতে রয়েছেন। তার সাথে ছোট মেয়ে আছে। ওই মেয়েকেও তাদের কাছে নিয়ে আসবে বলে জানিয়েছেন আবুল কাসেম। তানা হলে তারা শিশুটিকে মেরে ফেলতে পারে বলে আশংকা করছেন কাসেম।

    আবুল কাসেম দাবি করেন আমার ছেলের সাথে ১৭ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয় লাকীর। এ ১৭ বছরের মধ্যে ৭ বছরের অধিক সময় ধরে মুরাদের সাথে অনৈতিক সম্পর্ক ছিল লাকীর। কিন্তু তা আমরা জানতে পারিনি। ৪ থেকে ৫ বছর পূর্বে জানলেও নাতীদের কথা চিন্তা করে আমরা তাকে বুঝিয়ে ওই পথ থেকে সরে আসতে বলি। কিন্তু সে তার প্রেমে অটল থাকে। এ কারনে আমার ছেলে বিদেশ থেকে আসলে তার সাথে ভালো আচরন পর্যন্ত করতো না লাকী। এভাবে দীর্ঘদিন চলার পর মুরাদের বুদ্ধিতে লাকী মেম্বর প্রার্থী হয়। সেখানে আমার ছেলের পাঠানো টাকা দিয়ে সে নির্বাচন করে মেম্বর হয়। মেম্বর হওয়ার পর তার শক্তি আরো বেড়ে যায়। লাকী আমাদের কোন তোয়াক্কাই করতো না। মুরাদ ও মেম্বর এ দুই শক্তি নিয়ে আমাদের সাথে সবসময় খারাপ আচরন করতো। কিন্তু লাকীকে যে তালাক দেবে সে সাহসও ছিল না আমার ছেলের।

    এ ব্যাপারে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি জানি। কিন্তু সভাপতি এ বিষয়ে আমাকে কিছুই জানায়নি। সভাপতি সাংগঠনিক পদক্ষেপ নিতে বললে আমি অগ্রসর হতে পারি। জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত বলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এখন তারা বিয়ে করেছে। তাছাড়া আমি (সভাপতি) মেয়ের সাথে কথা বলেছি সে জানিয়েছে কাজী মুরাদের বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই। এ কারনে সাংগঠনিক কোন পদক্ষেপ নেয়া হয়নি। একটি সংসার ভেঙ্গেছে এটি কি অপরাধ নয়। এ প্রশ্নের কোন জবাব না দিয়ে মোবাইলের লাইনটি কেটে দেন সভাপতি সুমন।

    মুলাদী সদর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী হারুন অর রশিদ জানান, ১৭ নভেম্বর রাতে কাজী মুরাদ হোসেন ও আছমা খানম লাকী বিয়ে রেজিস্ট্রি করতে আমার কাছে আসে। কিন্তু আমি বিয়ে না পড়িয়ে বরিশালের আইনজীবী (নোটারী পাবলিক) সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্লাহর নিকট পাঠাই। সেখানে লাকী প্রথমে তার স্বামীকে তালাক দেন। পরে নোটারী পাবলিকের মাধ্যমে লাকী ও মুরাদের বিয়ে হয়। আইনজীবী সৈয়দ আবুল খায়ের মো. শফিউল্লাহ রেজিস্ট্রি খাতা না দেখে বিষয়টি বলতে পারবেন না বলে জানান এ প্রতিনিধিকে। পরবর্তীতে তার চেম্বারে গেলে রেজিস্ট্রি খাতা বাসায় আছে বলে টালবাহানা করেন। সোমবার রেজিস্ট্রি খাতা দেখে জানাবেন বলে জানান।

    মুলাদীর থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ছাত্রলীগ নেতা কাজী মুরাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাননি। তিনি বলেন, তারা দুইজনে বিয়ে করেছেন। যিনি অভিযোগ দেবেন তিনি তো তার স্ত্রী। এদিকে আবুল হাসেম দাবি করেছেন তিনি লাকীর বিরুদ্ধে নগদ ২০ লাখ টাকা এবং ৪ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যাওয়ার লিখিত অভিযোগ দিয়েছেন থানায়।
    .
    পরকিয়া প্রেম করে একটি পরিবারকে তছনছ করেছে এবং তাদের সন্তান ও আত্মীয়স্বজনদের সামাজিকভাবে হেয় করেছেন এমন প্রশ্নের জবাবে মুলাদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি যদি অপরাধ করি তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হতো। আপনারা থানায় খোঁজ নেন। আমার বিরুদ্ধে কোন অভিযোগ হয়েছে কিনা। একটি চক্র রাজনৈতিকভাবে আমার ক্যারিয়ার ধ্বংস করার চক্রান্তে মেতেছে। আপনি আছমা খানম লাকীকে বিয়ে করেছেন। যার তথ্য প্রমান রয়েছে। এ প্রশ্নের জবাবে কাজী মুরাদের সরাসরি উত্তর আমি তাকে বিয়ে করিনি। অথচ ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত স্বিকার করেছেন কাজী মুরাদ ও আছমা আক্তার লাকীর বিয়ে হয়েছে।

    এ ব্যাপারে সরকারি কৌশলী কেএম জাহাঙ্গীর হোসাইন বলেন, পরকিয়া প্রেম নিয়ে সরাসরি কোন আইন নেই। তবে আইনের ভাষায় পরকিয়াকে আমরা ব্যভিচারী বলে থাকি। সে ক্ষেত্রে কোন ছেলে যদি বিবাহিত মেয়েকে নিয়ে গিয়ে বিয়ে করে সে ক্ষেত্রে মেয়েটির স্বামী ওই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। এখানে মেয়ের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নেয়ার বিষয়টি নেই। মামলার এজাহারে তার স্ত্রীকে ফুসলিয়ে নেয়া হয়েছে বলে উল্লেখ করতে হবে। এতে ছেলেটি দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ২ থেকে ৩ বছর পর্যন্ত জেল হওয়ার বিধান রয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    • হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০
    • বিষখালীর বুকে দুই সেতুর স্বপ্নে নতুন গতি, উদ্যোগে এমপি রফিকুল ইসলাম জামাল
    • বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
    • বরিশালে বাবার কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা
    • বরিশালে নতুন সিভিল সার্জনের অপসারণ দাবি, বিক্ষোভ-কক্ষে তালা
    • নুরুল ইসলাম আসলে কার!
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    • হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০
    • বিষখালীর বুকে দুই সেতুর স্বপ্নে নতুন গতি, উদ্যোগে এমপি রফিকুল ইসলাম জামাল
    • ঝালকাঠিতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে যুবলীগ নেতা আটক
    • সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
    • বরগুনায় কীটনাশক খাইয়ে স্বামীকে হ’ত্যার অভিযোগ, লা’শ নিয়ে সড়ক অবরোধ
    • পটুয়াখালীতে কুকুর পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামিদের গ্রেপ্তারের নির্দেশ
    • মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
    • বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা
    • ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    •  হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০
    •  বিষখালীর বুকে দুই সেতুর স্বপ্নে নতুন গতি, উদ্যোগে এমপি রফিকুল ইসলাম জামাল
    •  ঝালকাঠিতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে যুবলীগ নেতা আটক
    •  সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
    •  আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ বিক্রি, বন্ধ করলেন ইউএনও
    •  হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০
    •  বিষখালীর বুকে দুই সেতুর স্বপ্নে নতুন গতি, উদ্যোগে এমপি রফিকুল ইসলাম জামাল
    •  ঝালকাঠিতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে যুবলীগ নেতা আটক
    •  সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ