২৬শে অক্টোবর, ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    রাজনীতি

    গরু উদ্ধারের ভিডিও ফেসবুকে ছেড়ে সমালোচনার মুখে উজিরপুর থানার ওসি

    দেশ জনপদ ডেস্ক | ৬:০১ মিনিট, আগস্ট ১১ ২০২০

    অনলাইন ডেস্ক :: বরিশালের উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটি চুরি যাওয়া একটি গরু উদ্ধার, চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ ও একজনকে আটকের ঘটনা নিয়ে। সমালোচকেরা বলছেন, সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তিকে নিয়ে এমন ভিডিও প্রচারের মাধ্যমে ওসি আইনের লঙ্ঘন ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করেছেন। জানতে চাইলে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, ‘অভিনব পদ্ধতিতে গরু চুরির ঘটনাটি মানুষজনকে জানাতে আমি এভাবে ভিডিও করে ফেসবুকে প্রচার করেছি। আমি কোনো আইনের লঙ্ঘন করিনি। মানুষকে সচেতন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা চালানো আইনসিদ্ধ।’ পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জয়শ্রী এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় পুলিশের গাড়ি দেখে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাওয়া একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ-১২-৪২৬০) স্থানীয় সাজু ফিলিং স্টেশনের কাছে থেমে যায়। এতে সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটির দিকে এগিয়ে গেলে তিন ব্যক্তি দৌড় দেন। তখন পুলিশ ধাওয়া করে একজনকে ধরে ফেলে। তিনি গাড়িটির চালক মিজানুর রহমান (৩৫)। পরে প্রাইভেট কারটির ভেতরে বড় আকৃতির একটি গাভি পাওয়া যায়। খবর পেয়ে ধীরে ধীরে এলাকার অনেকে সেখানে জড়ো হন। তখন জয়শ্রী গ্রামের ওমর ফারুক সেপাই (৫০) এসে বলেন, গরুটি তাঁর। রাতের আঁধারে সেটি চুরি হয়েছিল। পরে ওমর ফারুক বাদী হয়ে থানায় মামলা করেন। আটক হওয়া মিজানুর রহমানকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। এদিকে গরুটি উদ্ধারের ঘটনা নিয়ে একটি ভিডিও ধারণ করা হয়। সেটি পরে নিজের ফেসবুকে প্রকাশ করেন ওসি জিয়াউল আহসান। ভিডিওটির শুরুর দিকে দেখা যায়, সাদা রঙের একটি প্রাইভেট কার। তার পাশে কালো রঙের একটি গাভি ধরে দাঁড়িয়ে আছেন একজন। তাঁকে গরুটির মালিক হিসেবে পরিচয় করিয়ে দেন ওসি জিয়াউল আহসান। এরপর ক্যামেরা ধরা হয় আটক হওয়া মিজানুর রহমানের দিকে। প্যান্ট ও গেঞ্জি পরিহিত মিজানুরের দিকে হাত নেড়ে ওসিকে বলতে শোনা যায়, ‘গরুটি চুরি করেছিলেন এই ভদ্রলোক।’ এ সময় মিজানুর মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। পরে সাদা রঙের গাড়িটি ও এতে করে গরুটি চুরির কৌশল নিয়ে আরও অনেক কথা বলেন ওসি। আশপাশে পুলিশ সদস্যসহ আরও পাঁচ-ছয়জনকে দেখা যায় ভিডিওটিতে। ওসির ফেসবুকে ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। ওসির ফেসবুকে ভিডিওটির নিচে মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত ১৮৮টি মন্তব্য এসেছে। আর এটি ‘শেয়ার’ করেছেন ২৩৭ জন। সেখানে যাঁরা মন্তব্য করেছেন, তাঁরা ওসিকে প্রশংসায় ভাসিয়েছেন। কিন্তু অন্য যাঁরা ভিডিওটি ‘শেয়ার’ করেছেন, সেখানে ভিডিওর নিজে অনেকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন লিখেছেন, ওসি বানোয়াট একটা গল্প বানিয়ে ফেসবুকে ছেড়েছেন। কেউ কেউ আবার এত বড় একটা গরু প্রাইভেটকারের ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া সম্ভব কি না, সেই প্রশ্নও তুলেছেন। তাঁদের মতে, বিষয়টা যদি সম্ভবই হবে, তাহলে গাড়ির ভেতরে গরুটি থাকা অবস্থায় ভিডিও ধারণ করা হয়নি কেন? আর মানবাধিকারকর্মীরা বলছেন, কোনো অপরাধের ঘটনায় জড়িত সন্দেহে কেউ আটক হওয়া মানেই তিনি অপরাধী নন। আদালতের মাধ্যমে চূড়ান্তভাবে সাজাপ্রাপ্ত না হলে কাউকে অপরাধী বলা যাবে না। এটা আইনেই স্পষ্ট করা আছে। ফলে একজনকে আটকের পর এভাবে ভিডিও করা ও তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা আইনসিদ্ধ নয়। এই বিষয়ে সর্বোচ্চ আদালতেরও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মানবাধিকার সংগঠক মানবেন্দ্র বটব্যাল বলেন, উজিরপুর মডেল থানার ওসি এটি করে থাকলে তিনি আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। সুপ্রিম কোর্টও অপরাধের ঘটনায় আটক ব্যক্তিকে অপরাধী হিসেবে ঘোষণা দিয়ে কোনো ছবি বা ভিডিও গণমাধ্যম বা অন্য কোথাও না প্রচারের নির্দেশ দিয়েছেন। ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে থাকলে ওসি সেই নির্দেশ অমান্য করেছেন। ওই ব্যক্তি নিরপরাধ হয়ে থাকলে ওসির বিরুদ্ধে মানহানির মামলাসহ অন্যান্য আইনি আশ্রয় নিতে পারবেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মুখোশ পরে দোকানে ঢুকে জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি
    • বরিশাল জাপা নেতা হাবুল পুলিশ হেফাজতে
    • হাওরে ঘুরতে গিয়ে বরিশালের আওয়ামী লীগ নেতার মৃত্যু
    • ভোলায় শিবিরের নবীনবরণের দিন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট, সংবাদ সম্মেলন
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • চাঁদাবাজিতে বিএনপির দোসর পাটওয়ারীর তালিকায় যারা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন