১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    পুলিশের তৎপরতায় কানাডিয়ান নাগরিক ফিরে পেলেন পাসপোর্ট-ভিসা

    নিজেস্ব প্রতিবেদক | ৯:২৬ মিনিট, অক্টোবর ১৬ ২০২৫

    বরিশালে আসা কানাডিয়ান দুই নাগরিকের পাসপোর্ট, ভিসা ও মোবাইল চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। পরে চুরির ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা এবং বিষয়টি কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে অবহিত করেন।

    বিদেশি নাগরিকের পাসপোর্ট, ভিসা ও মোবাইল চুরি হওয়ার ঘটনাটি শুনেই উদ্ধার তৎপরতায় নামেন ওসি মিজান। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে চোরচক্রের সদস্যদের আটকসহ চুরি হওয়া পাসপোর্ট-ভিসা উদ্ধার করেন।

    চুরি হওয়া মালামালের মধ্যে একটি আইফোনও ছিল, যা উদ্ধারের জন্য এখনো অভিযান চলছে কোতোয়ালী থানা পুলিশের। কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে কানাডিয়ান নাগরিক কিম্বারলি জিন ও’শ্যগনেসি (Kimberley Jean O’Shaughnessy) বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় চোরচক্র তাঁর পেছনের ব্যাগ থেকে একটি আইফোন মোবাইল, পাসপোর্ট ও ভিসা চুরি করে নিয়ে যায়।

    ঘটনার পর তার সঙ্গে থাকা স্থানীয় দোভাষী রাসেদুল হাসান খান বিষয়টি বরিশাল কোতোয়ালী মডেল থানায় জানান। পরবর্তীতে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৪১) করা হয়।

    পরে ওসি মিজানুর রহমান জিডি অনুযায়ী এএসআই সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম চুরি হওয়া জিনিসপত্র উদ্ধারের জন্য দ্রুত অভিযান পরিচালনা করে। টানা অনুসন্ধান ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চোরচক্রের সদস্যদের শনাক্ত ও আটক করতে সক্ষম হন তাঁরা।

    পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া পাসপোর্ট ও ভিসা উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত পাসপোর্ট ও ভিসা আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী কিম্বারলি জিন ও’শ্যগনেসির হাতে তুলে দেন অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।

    এ সময় উপস্থিত ছিলেন তদন্তকারী কর্মকর্তা এএসআই সাইদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিয়ে ওসি মো. মিজানুর রহমান বলেন, “চুরির ঘটনাটি জানার পরপরই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। বিদেশি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সবসময় সতর্ক ও দায়িত্বশীল।

    খুব অল্প সময়ের মধ্যেই আমাদের টিম চোরচক্রকে শনাক্ত করে উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করে এবং চুরি হওয়া ভিসা-পাসপোর্ট উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেয়। যে আইফোনটি এখনও উদ্ধার হয়নি, সে বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।”

    পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে চোরচক্রের সদস্যদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    এ সময় ভুক্তভোগী কানাডিয়ান নাগরিক কিম্বারলি জিন ও’শ্যগনেসি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“আমি সত্যিই অভিভূত! আমার পাসপোর্ট ও ভিসা ফিরে পাব এটা কল্পনাও করিনি। বরিশাল পুলিশের দ্রুত পদক্ষেপ, পেশাদারিত্ব ও আন্তরিকতায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিশেষ করে এএসআই সাইদুল ইসলাম ও তাঁর টিম যে পরিশ্রম করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

    এদিকে বিদেশি নাগরিকের পাসপোর্ট-ভিসা চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে শুরুতে কিছুটা উদ্বেগের সৃষ্টি হলেও পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও সফল অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি