১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে নিয়োগ ছাড়াই ১৬ বছর চাকরি!

    নিজেস্ব প্রতিবেদক | ৮:১৭ মিনিট, সেপ্টেম্বর ০৮ ২০২৫

    স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে সরকারি দপ্তরগুলোতে অনিয়ম-দুর্নীতি যে জেঁকে বসেছিল তার একটি জ¦লন্ত উদাহরণ বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে অন্য সব দপ্তরের মতো এই অফিসেও কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক রদবদল হয়। কিন্তু তারপরও ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন এই অফিসটিতে অনিয়ম-দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়নি। বরং যত দিন গড়াচ্ছে তত এই অফিসটির অভ্যন্তরীণ অনিয়ম-দুর্নীতি প্রকাশ্যে আসছে। এবার এমন একটি তথ্য-উপাত্ত সামনে এসেছে, যা শুনে অনেকেরই চক্ষু চড়কগাছ। বরিশাল শহরের লঞ্চঘাট সংলগ্ন পোর্টরোডের এই অফিসটিতে গত ১৬ বছর নিয়োগ ছাড়াই চাকরি করেন বিকাশ মন্ডল নামের ষাটোর্ধ্ব ব্যক্তি। তার কাছেই থাকত অফিসের চাবি এবং তিনি দপ্তরের বিভিন্ন রুমে প্রবেশ করে কর্মকর্তাদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ নথিপত্র ঘাটাঘাটিও করতেন। ছদ্মবেশধারী এই ব্যক্তি সরকারিভাবে কোনো বেতন না পেলেও ঘুষের টাকায় মেটানো হতো তার চাহিদা। দীর্ঘদিনের অনুসন্ধানে এই চ্যাঞ্চল্যকর অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশ্যে আসার পরে বিকাশ মন্ডলকে কৌশলে অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

    অনুসন্ধানী সূত্র জানিয়েছে, বিকাশ মন্ডল নামের এই ব্যক্তি শুক্র-শনি সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন গোটা জোনাল সেটেলমেন্টের অফিস চষে বেড়াতেন। কর্মকর্তাদের কাছাকাছি থেকে তাদের কাজে সহযোগিতা করাসহ সেবা গ্রহিতাদের সাথে কর্মকর্তাদের আর্থিক রফাদফা করিয়ে দিতেন। দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষের চাবিও থাকত তার কাছে। সর্বশেষ তিনি সদর উপজেলার সার্ভেয়ার আ স ম রাসেলের আশ্রয়-প্রশ্রয়ে কাজ করছিলেন।

    গত সপ্তাহে এই ব্যক্তিকে সেটেলমেন্ট অফিসের নিচতলার রেকর্ড রুমের ভেতরে প্রবেশ করে নথিপত্র ঘাটাঘাটি করতে দেখা যায়। সেখান থেকে তিনি বের হয়ে সার্ভেয়ার রাসেলের রুমে প্রবেশ করে তার কাজে সহযোগিতা করতে দেখা গেছে। এই পুরো ঘটনার একটি ভিডিওচিত্র প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। গত সপ্তাহে এই ছলচাতুরি ধরা পড়ার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে বিকাশকে কৌশলে অফিস থেকে সরিয়ে দেওয়া হয়।

    সূত্র জানিয়েছে, বিকাশ নামের এই ব্যক্তি প্রথমে সেটেলমেন্ট অফিসে দালালি করতেন। সেবাগ্রহিতাদের কাছ থেকে অর্থ নিয়ে তা দিয়ে অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে আইনসিদ্ধ নয়, এমন কাজগুলো করিয়ে নিতেন। আওয়ামী লীগ শাসনামলের শুরুর দিকে তিনি ছদ্মবেশে অফিসে ঢুকে পড়েন। এরপর থেকে তিনি নিজেকে অফিস সহায়ক পরিচয় দিতেন এবং কর্মকর্তাদের সাথে ওঠাবসা করেন। একপর্যায়ে তিনি কর্মকর্তাদের অবৈধ উপার্জনের একটি মাধ্যম হয়ে ওঠেন। ফলে আওয়ামী লীগের শাসনামলে তার প্রতি কর্মকর্তাদের সুনজরও দেখা যায়।

    অভিযোগ আছে, বিকাশ কর্মকর্তাদের আস্থাভাজন হওয়ায় বিগত সময়ে তাকে নিয়ে অফিসের কেউ টুঁ-টা শব্দ করেনি। বরং তার সাথে সখ্য রেখে একাধিক কর্মকর্তা ব্যাপক অর্থকড়ি কামিয়েছেন, বিকাশও হয়েছেন ক্রোড়পতি। সার্ভেয়ার রাসেলও সবকিছু যেন শুনে অনুরূপ পদাঙ্ক অবলম্বন করতে চাইছিলেন। কিন্তু বিধিবাম। অনুসন্ধান রাসেলের এই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে।

    সার্ভেয়ার রাসেলের উপস্থিতিতে বিকাশের কাছে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি নিজেকে প্রথমে অফিস সহায়ক পরিচয় দিলেও পরবর্তীতে অস্বীকার করেন। তার বেতন কোথা থেকে আসছে জানতে চাইলে সার্ভেয়ার রাসেল বলেন, বিকাশ নিয়োগ ছাড়া কাজ করেন বিষয়টি আগের কর্মকর্তারাও জানতেন। এখন যারা আছেন তারাও জানেন এবং বিকাশের বেতন প্রকল্প করে দেওয়া হচ্ছে বলে জানান। যখন সার্ভেয়ার রাসেলের সাথে এ প্রতিবেদকের আলোচনা চলছিল, ঠিক তখনো বিকাশকে ফাইলপত্র সরবরাহ করতে দেখা যায়।

    নিয়োগ ছাড়া বহিরাগত ব্যক্তি সরকারি দপ্তরে ১৬ বছর ধরে কাজ করেনÑ এই বিষয়ে জানতে জোনাল সেটেলমেন্ট মৃধা মো. মোজাহিদুল ইসলাম এবং সহকারী সেটেলমেন্ট অফিসার নুরুল আমিন শিকদারের সাথে যোগাযোগ করা হলে তারা উভয়ে নতুন যোগদানের কথা জানিয়েছেন। তারা বলেন, বিষয়টি সম্পর্কে দুজন মোটেও ওয়াকিবহাল ছিলেন না। তবে সংবাদকর্মীর মাধ্যমে যেদিন বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন, সেদিনই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    ছদ্মবেশী বিকাশ অফিসের কোনো ফাইলপত্র এদিক-সেদিক করেছেন কী না এবং তাকে অফিস করার কে অনুমতি দিয়েছেন- এই প্রশ্নের কোনো উত্তর দুই কর্মকর্তার কেউ দিতে পারেননি। বহিরাগত ব্যক্তির মাধ্যমে অফিসের ক্ষতি হওয়ার সম্ভাবনার কথা স্বীকার করলেও বিকাশ বা তাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া সার্ভেয়ার রাসেলের বিরুদ্ধে গত এক সপ্তাহেও আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি জোনাল সেটেলমেন্ট কর্তৃপক্ষ, যা নিয়ে দপ্তরটির অপরাপর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কানাঘুষা চলছে।

    এই বিষয়টি নিয়ে সংক্ষুব্ধ কর্মচারীদের একটি অংশ বলছেন, কোনো ধরনের নিয়োগ ছাড়া একজন বহিরাগত কীভাবে সরকারি দপ্তরে কাজ করেন এবং তার পক্ষে সার্ভেয়ার রাসেল সাফাই গাইলেন, তা রীতিমতো সবাইকে হতবাক করে দিয়েছে। কিন্তু আরও অবাক করেছে, এই ছলচাতুরি ধরা পড়ার পরেও অভিযুক্তকে আইনে সোপর্দ না করায়। তাদের ভাষায়, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি