৭ই নভেম্বর, ২০২৬ | ২২শে কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    সারাদেশ

    বাংলাদেশের তিন অঞ্চল দখলের ইঙ্গিত! নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

    দেশ জনপদ ডেস্ক | ৮:০৬ মিনিট, নভেম্বর ০৭ ২০২৬

    বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে। তাঁর এমন বক্তব্য ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

    শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে বলেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) পুনরুদ্ধারের পাশাপাশি দেশভাগের সময় ভারতের হাতছাড়া হওয়া অঞ্চলগুলোও ফিরিয়ে নেওয়া উচিত। এ সময় তিনি বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দরের নাম উল্লেখ করেন।

    বিজেপির এই সংসদ সদস্যের দাবি, এসব অঞ্চল একসময় ত্রিপুরার টিপরা রাজ্যের অংশ ছিল। দেশভাগের সময় তৎকালীন ত্রিপুরার রাজা বীর বিক্রম সিংহ এসব অঞ্চল নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তাঁর আপত্তি উপেক্ষা করে নেহরু সরকার অঞ্চলগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করেছিল।

    সাক্ষাৎকারে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধেও অভিযোগ তোলেন নিশিকান্ত দুবে। তাঁর দাবি, ১৯৪৬ সালে নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতার সময় নেহরু ক্ষতিগ্রস্ত হিন্দুদের পাশে দাঁড়ানোর পরিবর্তে মুসলিম লীগকে সরকারে যুক্ত করা নিয়ে বেশি আগ্রহী ছিলেন। এ সময় নোয়াখালীতে এক দিনে প্রায় ১০ হাজার হিন্দু নিহত হওয়ার দাবিও করেন তিনি। তবে এ সংখ্যার পক্ষে কোনো নির্দিষ্ট প্রামাণ্য সূত্র তুলে ধরেননি।

    চট্টগ্রাম বন্দরকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে দুবে বলেন, এই বন্দরে প্রবেশাধিকার থাকলে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ও বাণিজ্যব্যবস্থায় বড় পরিবর্তন আসত। অঞ্চলটির খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাসের পূর্ণ ব্যবহারেও সুবিধা হতো।

    এদিকে ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে সংশ্লিষ্ট টিপরা মোথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মাও দেশভাগের সময় ত্রিপুরার ঐতিহাসিক ভূখণ্ড বিচ্ছিন্ন হওয়ার প্রসঙ্গ তুলেছেন।

    তবে ইতিহাসের তথ্য অনুযায়ী, নোয়াখালী ও চট্টগ্রাম তৎকালীন অবিভক্ত বাংলার অংশ ছিল। অন্যদিকে সিলেটের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল ১৯৪৭ সালের গণভোটের মাধ্যমে। ত্রিপুরা ছিল পৃথক দেশীয় রাজ্য। ফলে তিনটি অঞ্চলই ত্রিপুরার অংশ ছিল—এমন দাবির ঐতিহাসিক ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে।

    বিজেপির এই সংসদ সদস্যের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাংলাদেশের জনবহুল অঞ্চলকে ভারতের ‘পুনরুদ্ধারযোগ্য’ ভূখণ্ড হিসেবে উল্লেখ করায় বিষয়টি গুরুত্ব পেয়েছে।

    তবে নিশিকান্ত দুবে ভারতের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হলেও তাঁর বক্তব্যকে দেশটির কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। এ বিষয়ে ভারতের সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বাংলাদেশের তিন অঞ্চল দখলের ইঙ্গিত! নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার
    • পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে দিয়ে রগ ক’র্ত’নের অভিযোগ
    • আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, ৫০ পুলিশ সদস্য আহত
    • পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
    • ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    • জুলাইয়ে হত্যাযজ্ঞ: আ’লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
    • ‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরগুনায় দরজা-জানালাহীন কলেজ ভবন, রাতে রাখা হয় গরু-ছাগল
    • ভোলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, টাকার বিনিময়ে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতেন স্বামী!
    • আমতলীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
    • সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, অবরুদ্ধ সাংবাদিক পরিবার
    • বরিশালে বিএনপির সমাবেশে উত্তেজনা, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ
    • বরিশালের আগৈলঝাড়ায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
    • বরগুনা সুপেয় পানির অভাব, রাতেও ৬ কিলোমিটার হাঁটেন নারীরা
    • বরিশালে জমি বিরোধে পিটিয়ে-কুপিয়ে হত্যা, আটক বাবা-ছেলেসহ ৩
    • বাংলাদেশের তিন অঞ্চল দখলের ইঙ্গিত! নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার
    • ৭ নভেম্বর: ইতিহাসের বাঁকবদলে আলোচিত এক নাম শহীদ জিয়াউর রহমান
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরগুনায় দরজা-জানালাহীন কলেজ ভবন, রাতে রাখা হয় গরু-ছাগল
    •  ভোলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, টাকার বিনিময়ে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতেন স্বামী!
    •  আমতলীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
    •  সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, অবরুদ্ধ সাংবাদিক পরিবার
    •  বরিশালে বিএনপির সমাবেশে উত্তেজনা, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ
    •  বরগুনায় দরজা-জানালাহীন কলেজ ভবন, রাতে রাখা হয় গরু-ছাগল
    •  ভোলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, টাকার বিনিময়ে স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠাতেন স্বামী!
    •  আমতলীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
    •  সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, অবরুদ্ধ সাংবাদিক পরিবার
    •  বরিশালে বিএনপির সমাবেশে উত্তেজনা, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ