৩০শে অক্টোবর, ২০২৬ | ১৪ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    গলাচিপা

    পটুয়াখালীতে ট্রান্সফরমার চু’রি করতে গিয়ে সাবেক ইউপি সদস্য আটক

    নিজেস্ব প্রতিবেদক | ৯:১১ মিনিট, অক্টোবর ৩০ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। একের পর এক এসব চুরির ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়ছে বিভিন্ন এলাকার মানুষ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এ-সব ঘটনার মধ্যে গভীর রাতে ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মনির মীর।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক মনির মীর গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোলখালী গ্রামের বাসিন্দা আ. কাদের মীরের ছেলে।

    স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের কয়েকজন জেলে সাবেক ইউপি সদস্য মনির মীরের বাড়ির সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁরা এক ব্যক্তিকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে কাছাকাছি পূর্ব দক্ষিণ নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আটকে রাখেন। শুক্রবার সকালে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘড়ি কিনুন

    পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয় জনতা মনির মীরকে হাতেনাতে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

    ট্রান্সফরমার চুরির কারণে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটানোর দুর্ভোগের কথাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উত্তর পক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান মিল্টন বলেন, দেড় মাস আগে নতুনগ্রাম নামের একটি এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হয়। এতে ওই এলাকার প্রায় ২৫টি পরিবার এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন ছিল। ট্রান্সফরমার চুরির পর নতুনটি স্থাপন না করা পর্যন্ত পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

    গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া বলেন, গত দুই মাসে ওই এলাকায় চার থেকে পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বারবার এ ধরনের ঘটনা ঘটায় এলাকার মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন। চুরির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

    গলাচিপা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জয় প্রকাশ নন্দী জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। গত এক বছরে ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয় কেউ বাদী না হলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পটুয়াখালীতে ট্রান্সফরমার চু’রি করতে গিয়ে সাবেক ইউপি সদস্য আটক
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁ*জাসহ পিতা-পুত্র আটক
    • পটুয়াখালীর গলাচিপায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
    • গলাচিপায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি
    • গলাচিপায় সর্প দংশনে রোগীর মৃত্যু*র ঘটনায় তদন্ত কমিটি গঠন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পটুয়াখালীতে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
    • কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
    • পটুয়াখালীতে ট্রান্সফরমার চু’রি করতে গিয়ে সাবেক ইউপি সদস্য আটক
    • ঝালকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার ৩
    • বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
    • টানা ২২ দিনের নিষেধা’জ্ঞা শেষে মেঘনায় হাজারো জেলে, জমজমাট ইলিশের বাজার
    • পিরোজপুরে ফের দু’র্ঘ’ট’না, সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন
    • পটুয়াখালীতে ৩ কোটি টাকার আজব সেতু!
    • গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
    • মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা, মাছ শিকারে নামছেন উপকূলের জেলেরা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পটুয়াখালীতে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
    •  কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
    •  পটুয়াখালীতে ট্রান্সফরমার চু’রি করতে গিয়ে সাবেক ইউপি সদস্য আটক
    •  ঝালকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার ৩
    •  বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
    •  পটুয়াখালীতে ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
    •  কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
    •  পটুয়াখালীতে ট্রান্সফরমার চু’রি করতে গিয়ে সাবেক ইউপি সদস্য আটক
    •  ঝালকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার ৩
    •  বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ভুয়া চিকিৎসক’ ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা