৩১শে আগস্ট, ২০২৬ | ১৬ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পিরোজপুর

    পিরোজপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুতের ৬ কর্মী

    নিজেস্ব প্রতিবেদক | ৯:৪৯ মিনিট, আগস্ট ৩১ ২০২৬

    পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠী এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির ছয়জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। হামলাকারীরা সরকারি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

    এ ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত মো. মুসা মহাজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

    শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে শংকরপাশা ইউনিয়নের কালিকাঠী এলাকার খোকন মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।

    হামলায় আহতরা হলেন- পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) ফাহাদ হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার (ওএ্যান্ডএম) তানজিম আল মাহমুদ, জুনিয়র ইঞ্জিনিয়ার ইমরান হোসেন, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার ইমন খান, মিটার রিডার জিসান দেওয়ান ও লাইন টেকনিশিয়ান জাকির হোসেন।

    এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (আইটি) ফাহাদ হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে মো. মুসা মহাজন (৪০), সজিব মহাজন (৩০), নিজাম উদ্দিন মহাজন (৪০), আখি (৩০) ও রোকেয়া বেগমসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৫৫ জনকে আসামি করা হয়েছে।

    এজাহারে উল্লেখ করা হয়, কালিকাঠী এলাকায় মুসা মহাজন ও সজিব মহাজনের বাড়িতে মিটারের সার্ভিস তার বাইপাস করে কৃত্রিম পদ্ধতিতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি যাচাই করতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল সেখানে যায়।

    ঘটনাস্থলে গিয়ে দলটি অবৈধ সংযোগ শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করলে অভিযুক্তরা তাতে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    এজাহারে আরও বলা হয়, মুসা মহাজনের হাতে থাকা লাঠির আঘাতে জুনিয়র ইঞ্জিনিয়ার ইমরান হোসেন আহত হন। তাকে উদ্ধারে এগিয়ে গেলে বাদী ফাহাদ হোসেনকেও লাঠি দিয়ে মারধর করা হয়। পরে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার ইমন খান তাদের উদ্ধারে এগিয়ে গেলে তার মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।

    এ সময় অন্য কর্মকর্তা-কর্মচারীরা তাদের উদ্ধারে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা আশপাশের আরও ৪০ থেকে ৫০ জনকে ডেকে এনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাদের ব্যবহৃত সরকারি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

    পরে আহত ইমন খানকে উদ্ধার করে পল্লী বিদ্যুৎ সমিতির গাড়িতে করে কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। আহতরা পিরোজপুর সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। ইমন খান ইমুর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    হামলার শিকার পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগরোধে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তারা কালিকাঠী এলাকায় অভিযান পরিচালনা করতে যান। এসময় গ্রাহকের বাড়িতে গিয়ে আমরা দেখতে পাই, সার্ভিস তারে ছিদ্র করে সেখান থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। বিষয়টি আমরা শনাক্ত করার পর ওই গ্রাহক আশপাশের লোকজনকে অন্যভাবে বুঝিয়ে বলেন, আমরা নাকি তার বাড়িতে ডাকাতি করতে গিয়েছি। আমরা যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট দেখিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারা কোনোভাবেই তা মানতে রাজি হয়নি। একপর্যায়ে তারা লাঠি, বাঁশ ও দা নিয়ে আমাদের ওপর হামলা শুরু করে।

    পল্লী বিদ্যুৎ সমিতির আরেক কর্মচারী ইমন খান বলেন, অবৈধভাবে বিদ্যুৎ চুরির ঘটনায় আমরা অভিযানে গিয়েছিলাম। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত ব্যক্তি আমাদের ডাকাত বলে লোকজন ডাকাডাকি করতে থাকেন। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি। তারা আবার বলছিলেন, ঠিকমতো বিদ্যুৎ পাই না, বারবার লোডশেডিং হয়-এসব কথা বলে হামলা শুরু করেন। মারধরের সময় আমার ঘাড় ও পিঠে আঘাত লাগে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে।

    পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেন বলেন, শংকরপাশা ইউনিয়নের কালিকাঠী গ্রামে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে এমন তথ্য পাওয়ার পর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে আমাদের অফিস থেকে একটি দল সেখানে যায়। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পর কিছু লোক একত্রিত হয়ে তাদের ওপর হামলা করে।

    তিনি আরও বলেন, পরবর্তীতে আমাদের আরেকটি দল ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মুসা নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পিরোজপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুতের ৬ কর্মী
    • পিরোজপুরে ৭০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
    • পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    • পিরোজপুরে কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহে গিয়ে ২ সাংবাদিক হা’ম’লার শিকার
    • পিরোজপুরে পরিবারের সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালংকার চুরি
    • পিরোজপুরে মানবপাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
    • পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস মশার উপস্থিতি, বাড়ছে ডেঙ্গু
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ভোলায় স্ত্রী হত্যার পর মরদেহে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
    • পিরোজপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুতের ৬ কর্মী
    • পটুয়াখালীতে আইফোন কিনতে লাখ টাকায় নিজের সন্তান বিক্রি করলেন বাবা : অতঃপর
    • ডা. অমিতাভের কাছে হাজারো রোগীর জিম্মিদশা, কমিশন বাণিজ্য ও হয়রানির অভিযোগ
    • বরিশালে প্রতারণা মামলায় নারী কৃষি কর্মকর্তা কারাগারে
    • সরকারি রাস্তা দখল করে চাষাবাদ, ৭ দিনের সময় বেঁধে দিল ভূমি অফিস
    • উপকূলীয় অঞ্চল পটুয়াখালীর বাউফলে নারকেল ফলনে ধস
    • মুলাদীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক
    • শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে: বরিশালে প্রতিমন্ত্রী নুর
    • শিক্ষকের অপসারণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর অনশন
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ভোলায় স্ত্রী হত্যার পর মরদেহে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
    •  পিরোজপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুতের ৬ কর্মী
    •  পটুয়াখালীতে আইফোন কিনতে লাখ টাকায় নিজের সন্তান বিক্রি করলেন বাবা : অতঃপর
    •  ডা. অমিতাভের কাছে হাজারো রোগীর জিম্মিদশা, কমিশন বাণিজ্য ও হয়রানির অভিযোগ
    •  বরিশালে প্রতারণা মামলায় নারী কৃষি কর্মকর্তা কারাগারে
    •  ভোলায় স্ত্রী হত্যার পর মরদেহে আগুন, ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
    •  পিরোজপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুতের ৬ কর্মী
    •  পটুয়াখালীতে আইফোন কিনতে লাখ টাকায় নিজের সন্তান বিক্রি করলেন বাবা : অতঃপর
    •  ডা. অমিতাভের কাছে হাজারো রোগীর জিম্মিদশা, কমিশন বাণিজ্য ও হয়রানির অভিযোগ
    •  বরিশালে প্রতারণা মামলায় নারী কৃষি কর্মকর্তা কারাগারে