২০শে অক্টোবর, ২০২৬ | ৪ঠা কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালে জলাশয় ভরাট করে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখলের পায়তারা

    নিজেস্ব প্রতিবেদক | ১০:৩০ মিনিট, আগস্ট ২৭ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় বক্ষব্যাধি হাসপাতালের জলাশয়সহ ৬৯ শতাংশ জমি দখলের পায়তারা করছে একটি চক্র। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাতের আঁধারে ট্রাকে করে বালু এনে জলাশয়টি ভরাট করা হচ্ছে। এ ঘটনায় থানাসহ সংশ্লিষ্ট সরকারি দফতরে লিখিত অভিযোগ দেওয়ার পরও ভরাট বন্ধ হয়নি। ইতোমধ্যে জলাশয়ের বড় একটি অংশ ভরাট করা হয়েছে।

    হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, জমিটি সরকারি মালিকানাধীন। তবে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের নাম ব্যবহার করে ভুয়া কাগজপত্র ও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে জমিটি দখলের চেষ্টা চলছে। যদিও অভিযোগ অস্বীকার করে জমির দখলের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত রাকিবুল ইসলাম লিয়ন দাবি করেছেন, ওয়ারিশ সূত্রে জমির মালিকদের কাছ থেকে তারা পাওয়ার নিয়েছেন।

    স্থানীয় বাসিন্দারা জানান, বক্ষব্যাধি হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই জলাশয়টি হাসপাতালের জমি হিসেবে পরিচিত। গত ২০ জুলাই থেকে হঠাৎ রাতের আঁধারে সেখানে ট্রাকে করে বালু ফেলা শুরু হয়। প্রথমে হাসপাতালের উন্নয়নকাজের জন্য জলাশয়টি ভরাট করা হচ্ছে বলে ধারণা করা হলেও পরে স্থানীয়রা জানতে পারেন, কয়েকজন ব্যক্তি জমিটি দখলে নেওয়ার চেষ্টা করছেন।

    স্থানীয়দের ভাষ্য, প্রায় ১০ থেকে ১১ কোটি টাকা মূল্যের এ জমি ভরাটের পর প্লট আকারে বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে সরকারি জমি কীভাবে ব্যক্তি মালিকানায় চলে গেল—এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

    এদিকে ভরাটকাজে বিএনপির কয়েকজন নেতাকর্মী জড়িত থাকার নাম উঠেছে। স্থানীয়দের দাবি, নগরীর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্যসচিব বাবুল তালুকদার, মো. আলমগীর এবং এক যুবদল নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রাকিবুল ইসলাম লিয়ন এ ভরাটকাজের সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া মহানগর বিএনপির এক নেতার নেপথ্য ভূমিকা রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

    ভরাটকাজের ঠিকাদার জুয়েল বলেন, ‌যাদের কাছ থেকে তিনি ভরাটের কাজ নিয়েছেন, তারা দুই ভাই-বোনের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়েছেন বলে তিনি জানেন। দিনের বেলায় নগরীতে ট্রাক প্রবেশে সমস্যা হওয়ায় রাতে বালু ফেলা হচ্ছে। এর বেশি কিছু তিনি জানেন না।

    বক্ষব্যাধি হাসপাতালের অফিস সহকারী ফার্মাসিস্ট আনোয়ারা বেগম বলেন, হাসপাতালের ৭ একর ৪১ শতাংশ জমির পর্চা তাদের কাছে রয়েছে। পর্চায় জমির মালিক হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষে কালেক্টরের নাম উল্লেখ রয়েছে। তিনি বলেন, “আমরা কাউনিয়া থানাসহ সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু জমিটি বেহাত হওয়া ঠেকাতে কার্যকর উদ্যোগ না নেওয়ায় প্রতিরাতে বালু ফেলে জলাশয়টি ভরাট করা হচ্ছে।”

    এ ঘটনায় থানাসহ সংশ্লিষ্ট সরকারি দফতরে লিখিত অভিযোগ দেওয়ার পরও ভরাট বন্ধ হয়নিএ ঘটনায় থানাসহ সংশ্লিষ্ট সরকারি দফতরে লিখিত অভিযোগ দেওয়ার পরও ভরাট বন্ধ হয়নি

    বক্ষব্যাধি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মাসুমা আক্তার বলেন, “পরিত্যক্ত জলাশয়টি রাতের আঁধারে কে বা কারা ভরাট করছে। এ বিষয়ে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সিভিল সার্জন, এসিল্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়কেও জানানো হয়েছে। এসিল্যান্ড জানিয়েছিলেন, জমির চারপাশে বেড়া দেওয়া হবে। কিন্তু রাতের আঁধারে দখলদাররা গাছপালা কেটে নিজেরাই বেড়া দিয়েছে। পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থল ঘুরে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

    তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন রাকিবুল ইসলাম লিয়ন। তিনি বলেন, “ওয়ারিশ সূত্রে স্থানীয় বাসিন্দা হেলাল আকন ও তার বোন এ জমির মালিক। তাদের কাছ থেকে আমি এবং আরও তিন জন মিলে জলাশয়সহ মোট ৬৯ শতাংশ জমির পাওয়ার নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যাচার করছে এবং ভুয়া কাগজপত্র দেখাচ্ছে।”

    তবে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, ‌“বক্ষব্যাধি হাসপাতালের পাশের জলাশয়টি খাস খতিয়ানের জমি। প্রায় ১৫ বছর আগে জরিপে বিএস রেকর্ডে জমিটি ব্যক্তিমালিকানাধীন হিসেবে দেখানো হয়েছে। আমার ধারণা, এই প্রক্রিয়ায় বড় অঙ্কের লেনদেন হয়ে থাকতে পারে।”

    তিনি বলেন, “জমি তাদের কাছে কীভাবে গেলো, তা চ্যালেঞ্জ করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করা হবে। জিপিকে এ মামলার দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি জমিটি বিক্রির জন্য দলিল করতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হবে।”

    বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। সে দলের হোক বা বাইরের হোক। বক্ষব্যাধি হাসপাতালের জমি কোনোভাবেই দখল করতে দেওয়া হবে না। এ ঘটনায় আমার পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

    বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, “সরকারি জমি কোনোভাবেই বেহাত হতে দেওয়া যাবে না। দখলদারমুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    • বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    • অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ
    • মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
    • ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
    • ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি, অতঃপর বদলি বরিশাল পুলিশে তোলপাড়!
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    • বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    • বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    • অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ
    • বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করায় ২ জনকে পিটিয়ে জখম
    • বাংলাদেশের বিদ্যুৎ বেচার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ
    • মুলাদীতে লঞ্চঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
    • ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
    • ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    •  ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    •  বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    •  বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    •  অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ
    •  বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    •  ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে কথিত চিকিৎসককে জরিমানা
    •  বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    •  বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    •  অনিয়ম-দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশল, দুদকে অভিযোগ