বরিশাল
বরিশালে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ
নিজস্ব প্রতিবেদক : বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ । গ্রেফতারকালে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল পৌণে ৫ টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মৃত কালু বেপারী ছেলে মো: বেল্লাল হোসেন (৪৫), একই গ্রামের মৃত আবু বক্কর আকনের ছেলে মো: রিয়াজুল ইসলাম (৪২)।
পুলিশ জানায়- মঙ্গলবার বিকেল পৌণে ৫ টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ ছগির হোসেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপশি মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর হস্তন্তর করা হয়েছে।



