১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ‘জাটকার দামও মোগো সামর্থ্যের বাইরে’

    নিজেস্ব প্রতিবেদক | ৬:৫০ মিনিট, আগস্ট ২৭ ২০২৫

    ‘ছোট মাইয়াডা অনেক দিন ধইরা ইলিশ মাছ কেনতে কয়, প্রেত্যেক দিন সহাল-বিহাল বাজারে যাই, ঘুরেফিরে ইলিশ দেইখ্যা চইল্লা আই। যে দাম চায়, হেই টাহা দিয়া মোগো পক্ষে এক দিন ইলিশ খাওয়া সম্ভব না। বড় ইলিশ না হোক, একটা ছোট জাটকা মাইয়াডারে খাওয়ামু, কিন্তু হেই জাটকার দামও মোগো সামর্থ্যের বাইরে। যে টাহা আয় হরি, হ্যা দিয়া ইলিশ কেনলে চাউল জোটবে না।’ ইলিশ নিয়ে এমন আক্ষেপ করে এসব কথা বলেন বরগুনা সদর উপজেলার বদরখালী গ্রামের দিনমজুর লিটন দাস।

    চলতি ইলিশের মৌসুমে বরগুনার বিভিন্ন হাটবাজারে মিলছে না পর্যাপ্ত ইলিশ। বাজারগুলোতে যে ইলিশ পাওয়া যায়, তারও দাম আকাশচুম্বী। ফলে ইলিশ ভাজার তেল দিয়ে গরম ভাত মেখে খাওয়া সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্তদের কাছে এখন স্বপ্নের মতো হয়ে গেছে।

    বরগুনা সদরের মাছের বাজারে গিয়ে দেখা গেছে ইলিশের সংখ্যা খুবই কম। দুই থেকে তিনজন ডালায় কয়েকটি মাছ নিয়ে বসে রয়েছে। তবে বাজারগুলোতে সামুদ্রিক ইলিশ নেই। যে ইলিশ পাওয়া গেছে, সেগুলো পায়রা ও বিষখালী নদীর। দাম জানতে চাইলে বিক্রেতা খলিল মিয়া জানান, ১ কেজি ২০০ থেকে ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে। ১ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ টাকা, ১ কেজির ইলিশ ২২০০ ও ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা, ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হয় ১ হাজার ৮০০ টাকায়। এদিকে চারটিতে এক কেজি ওজনের জাটকা ইলিশ বরগুনার বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১০০ টাকা দরে।

    এদিকে চলতি ইলিশের ভরা মৌসুমেও বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীতে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ জেলেরা। পর্যাপ্ত মাছ না পাওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়ছেন জেলেরা।

    বরগুনার বামনা উপজেলার বিষখালী নদীর জেলে বরুন দাস বলেন, এ বছর ৫০ হাজার টাকা একজন মহাজনের কাছ থেকে দাদন নিয়েছি। নদীতে জাল ফেলে দু-একটি মাছ পেলেও ওই দাদনের টাকা শোধ করে নিজের জন্য কিছুই থাকে না। উপায় না পেয়ে এ বছর আবার এনজিও থেকে ঋণ নিয়ে সংসার চালাচ্ছি। এ বছর ইলিশ ধরা না পড়লে হয়তো ভিটেমাটি বিক্রি করে দেনা শোধ করতে হবে।

    ভরা মৌসুমে বরগুনার নদ-নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাগর মোহনায় শিল্পায়ন সৃষ্টি করা, নদীগুলোর প্রবেশপথ ভরাট হওয়ায় এবং নদীর মোহনায় অসংখ্য ট্রলারে জাল ফেলার কারণে বঙ্গোপসাগর থেকে মা ইলিশ নদীতে প্রবেশ করতে বাধাগ্রস্ত হয়। ফলে ইলিশ অন্যত্র চলে যাচ্ছে। এ ছাড়া নদ-নদীতে নির্বিচারে ইলিশের পোনা নিধন করে চাপিলা বলে বিক্রি করার কারণে নদীর ইলিশ ধ্বংস হচ্ছে।

    জেলেরা বলেন, নদীতে ইলিশের প্রবেশপথে ও সাগরমোহনার ডুবোচরে অসাধু জেলেরা বেহুন্দি, চরঘেরা, পিটানো, খরছি, জাম খরছি নামের অবৈধ জাল পাতছেন। এসব জাল অনেকটা বেড়ার মতো। পাথরঘাটা উপজেলার সাগরগামী জেলে মকবুল মাঝি (৪৫) বলেন, সাগর মোহনার যেসব চ্যানেল বা লোঙ্গা দিয়ে ইলিশ নদীতে ওঠে, সেসব লোঙ্গায় জাম খরচি নামের অবৈধ জাল পেতে রাখেন প্রভাবশালী জেলেরা। এসব জালে ইলিশ বাধা পেয়ে আবার সাগরে ফেরত যায়। আর এসব অবৈধ জাল যেখানে পাতা হয়, সেখানে কিছুদিনের মধ্যেই চর পড়ে যায়।

    শুধু এ কারণই নয়, কেন মিলছে না নদীর ইলিশ জানতে কথা হয় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ইলিশের এই সংকটের জন্য দায়ী অবাধে জাটকা শিকার। তিনি আরও বলেন ‘বাজারে চাপিলা নামে যে মাছটি বিক্রি হয়, সেটি আসলে ছোট ইলিশ। সরকার ও মৎস্য বিভাগ জাটকা নিধন প্রতিরোধে কাজ করলেও চাপিলা নামে যে লাখ লাখ টন ইলিশের বাচ্চা বিক্রি হচ্ছে, সেদিকে কোনো নজর নেই। বরগুনার বিভিন্ন এলাকায় টনকে টন চাপিলা বেচাকেনা হয় প্রতিদিন। চাপিলা বাঁচানো না গেলে বাঁচবে না নদীর ইলিশ।

    বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, সমুদ্রে ইলিশ আছে, তবে বর্তমানে জেলেরা ইলিশ কম পাচ্ছেন। কম বৃষ্টি হওয়ায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় নদীতে ইলিশ আসেনি। এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসছে। আশা করা যায়, সামনের সময়ে ইলিশ উপকূলীয় নদীতে ধরা পড়বে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি