১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    গৌরনদী

    বরিশালে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়ল অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ

    নিজেস্ব প্রতিবেদক | ১০:৪২ মিনিট, জুলাই ২৩ ২০২৬

    নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে ঢালাই দেওয়ার পর ভেঙে পড়ল প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত একটি গার্ডার ব্রিজ। বুধবার সকালে ব্রিজের ছাদ ঢালাই দেওয়ার পর বিকেলেই তা ভেঙে পড়ে। সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে না জানিয়ে তার অনুপস্থিতিতেই ব্রিজের ছাদ ঢালাই দেওয়ার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলেন, ঢালাইয়ের একদিন আগে গত মঙ্গলবার সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্রিজ পরিদর্শনে গিয়েছিলেন। পরদিন বুধবার ব্রিজের ছাদ ঢালাই দেওয়ার কথা তাদের জানানো হলেও কেউ পরিদর্শনে আনেনি।

    সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের অধিনে গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মেদকাঠী খালের ওপর ৩৯ লাখ টাকা ব্যায়ে একটি গার্ডার ব্রিজ নির্মাণের টেন্ডার হয়। ওই কাজের টেন্ডার পান বরিশালের ডায়নামিক আইসিটি সপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২৪ সালের জুন মাসে ব্রিজের কাজ শেষ করার কথা থাকলেও কোনো কাজ করেনি ঠিকাদার।

    ২৪-এর ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তন হলে কাজটি সেভাবেই পড়ে থাকে। তবে পূর্বের ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে কাজের সময় বাড়িয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজটি শুরু করেন গৌরনদী উপজেলার ঠিকাদার আবুল খায়ের। গত জুন মাসে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করে হস্তান্তরের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে ঠিকাদার কাজ শেষ করতে ব্যর্থ হয়েছেন।

    গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, সর্বশেষ ২০২৬ সালের জুন মাসে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করে হস্তান্তরের কথা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ওই ঠিকাদার তার কাজ সম্পন্ন করতে পারেন নি।

    তিনি বলেন, ব্রিজের ঢালাই দেওয়ার আগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করে তার উপস্থিতিতেই ঢালাই দেওয়ার কথা থাকলেও ঠিকাদার আমাকে না জানিয়েই ব্রিজের ঢালাই দিয়েছেন।

    কাজে অনিময় করতেই তিনি এমনটা করেছেন বলে দাবি করেন পিআইও খোকন চন্দ্র দাস।

    তিনি বলেন, শুনেছি ব্রিজটির ঢালাই দেওয়ার পর তা ভেঙে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। ব্রিজটি সম্পূর্ণ ভেঙে নতুন করে ঢালাই দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারকে।

    ব্রিজের কাজের অনুকূলে কত টাকা ছাড় দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কাজের জন্য এখন পর্যন্ত এক টাকাও ছাড় দেওয়া হয়নি।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আবুল খায়ের বলেন, মঙ্গলবার সকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং এক ইঞ্জিনিয়ার ব্রিজের কাজ পরিদর্শনে ঘটনাস্থলে এসেছিলেন। ওই সময় তাদের ব্রিজে ঢালাই দেওয়ার সময় জানানো হয়েছিল। কিন্তু বুধবার ব্রিজের ঢালাই দেওয়ার সময় তারা কেউই আসেননি। এমনকি কখনোই তারা ঢালাইয়ের সময় ফিল্ডে যান না। মাঝে মধ্যে গেলেও দেখে সঙ্গে সঙ্গে চলে আসেন। হয়তো নিজেদের রক্ষা করার জন্যই তারা এখন সব কিছু অস্বীকার করছেন। কিন্তু ক্ষতি যা হওয়ার তাতো আমারই হয়েছে।

    কাজে কোনো অনিয়ম হয়নি দাবি করে ঠিকাদার আবুল খায়ের বলেন, বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় সেন্টারিংয়ের বাঁশ পড়ে যাওয়ায় ব্রিজটি ধসে পড়েছে। এতে তার কমপক্ষে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, কয়েক দিন আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওই ব্রিজটি পরিদর্শনে গিয়ে কাজের অনিয়ম পান। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে গুণগত মান ঠিক রেখে ব্রিজের কাজ করতে বলেন এবং ঢালাই দেওয়ার আগে তাকে অবহিত করার জন্য বলেন। কিন্তু ঠিকাদার অসৎ উদ্দেশ্যের জন্য পিআইওকে না জানিয়েই বুধবার সকালে ব্রিজের ঢালাই দিয়েছেন এবং বুধবার বিকেলেই তা ভেঙে পড়েছে বলে শুনেছি। এ বিষয়ে কারণ দর্শানোর জন্য সংশ্লিষ্ঠ ঠিকারকে নোটিশ করা হয়েছে।

    তিনি বলেন, দোষী প্রমাণিত হলে ওই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। একই সঙ্গে ব্রিজ নির্মাণের ক্ষেত্রে পিআইওর কোনো গাফিলতি প্রমাণ পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত
    • ঢাকা-ব‌রিশাল মহাসড়কে ঝরল ২ মোটরসাইকেলচালকের প্রাণ
    • বরিশালে কাদা-পানিতে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ
    • গৌরনদীর বেদেপল্লীতে দু’গ্রুপে পাল্টাপাল্টি হামলা, নারীসহ আহত ১৫
    • বরিশালে ইয়াবা কিনতে এসে উত্তেজিত জনতার হাতে গণধোলাই খেলেন কলেজ কর্মচারী
    • ‘জীবনের গল্প বাকি আছে অল্প’: পোস্ট দেওয়ার ২ সপ্তাহের মাথায় বরিশালে বিএনপি নেতার মৃ’ত্যু
    • বরিশালে ১৫ বস্তা সার পাচারকালে আটক, ডিলারকে জরিমানা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি