১লা নভেম্বর, ২০২৬ | ১৬ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    সারাদেশ

    একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা

    দেশ জনপদ ডেস্ক | ৪:১৮ মিনিট, মে ২৬ ২০২৬

    একদিন আগেও মাথার ওপর ছিল টিনের ছাউনি। ছোট ছোট ঘরগুলোতেই ছিল সংসার, জীবনের লড়াই আর বেঁচে থাকার স্বপ্ন। কিন্তু ভয়াবহ আগুনে সব হারিয়ে এখন কালশী ফ্লাইওভারের নিচেই আশ্রয় নিয়েছেন বাউনিয়াবাঁধ বস্তির বহু মানুষ। পাশে পড়ে আছে বস্তাবন্দি সামান্য কিছু মালামাল, আর চোখে মুখে অনিশ্চয়তার ছাপ।

    মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর কালশী ফ্লাইওভারের নিচে গিয়ে দেখা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা জায়গায় অস্থায়ীভাবে অবস্থান নিয়েছে। কেউ মাটিতে বসে আছেন, কেউ আবার ভাঙা বস্তা ও পোড়া মালামাল পাহারা দিচ্ছেন। শিশুদের কেউ খালি গায়ে ঘুরছে, কেউ মায়ের কোলে ঘুমাচ্ছে। চারদিকে ক্লান্তি আর অসহায়ত্বের দৃশ্য।

    সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    ফ্লাইওভারের নিচে আশ্রয় নেওয়া বস্তিবাসীরা বলছেন, আগুন তাদের শুধু ঘরই পোড়ায়নি, কেড়ে নিয়েছে নিরাপত্তা আর বাঁচার শেষ ভরসাটুকুও। কেউ বলছেন সারারাত সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে কাটিয়েছেন, কেউ আবার জানেন না আগামীকাল কোথায় যাবেন। তাদের ভাষ্য, আগুনের পর কিছু খাবার মিললেও থাকার মতো নিরাপদ কোনো জায়গা বা পুনর্বাসনের ব্যবস্থা এখনো হয়নি। তাই পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

    সুনামগঞ্জের বাসিন্দা সাদিকুর রহমান ১০ বছর ধরে এই বস্তিতে থাকতেন। স্ত্রী ও ১৪ বছরের মেয়েকে নিয়ে একটি ঘরেই ছিল তার সংসার। সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে চাকরি করে কোনো রকমে চলছিল জীবন। এখন সেই ঘর নেই, আশ্রয় হয়েছে ফ্লাইওভারের নিচে।

    মাটিতে বসে তিনি বলেন, ‘একদিন আগেও একটা ঘর আছিল। ছোট হইলেও নিজের আছিল। আজকে পরিবার লইয়া রাস্তায়। মেয়েটারে নিয়ে খুব চিন্তায় আছি। আগুন লাগার পর কিছুই বের করতে পারি নেই। পড়নের কাপড় ছাড়া আর কিছু নেই।’

    তিনি বলেন, ‘সারারাত এইখানেই আছিলাম। কেউ খোঁজ নেয় নেই। এখন কোথায় যামু, কী করমু কিছু বুঝতেছি না।’

    একই জায়গায় আশ্রয় নিয়েছেন রামিসা বেগম। বাসা-বাড়িতে কাজ করে সংসার চালান তিনি। আগুনে তার ঘরের সবকিছু পুড়ে গেছে। পাশে রাখা কয়েকটি বস্তা দেখিয়ে তিনি বলেন, ‘এইগুলা ছাড়া আর কিছু নেই। মানুষের বাসায় কাজ করি, যা পাই তা দিয়া সংসার চালাই। এখন থাকার জায়গা নেই। রাইতে এখানেই থাকছি।’

    সরেজমিনে দেখা যায়, ফ্লাইওভারের নিচে কেউ ইট জোগাড় করে চুলা বানানোর চেষ্টা করছেন। কেউ বাচ্চাদের নিয়ে বসে আছেন। আবার কেউ আত্মীয়-স্বজনের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন আশ্রয়ের খোঁজে। অনেকের চোখে ঘুম নেই, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা স্পষ্ট।

    ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আগুনের পর তাৎক্ষণিক খাবার সহায়তা মিললেও এখনো স্থায়ী আশ্রয় কিংবা পুনর্বাসনের কোনো নিশ্চয়তা পাননি তারা। তাই একদিন আগেও যাদের মাথার ওপর ছিল একটি ছাদ, আজ তারা খোলা আকাশের নিচে অনিশ্চিত জীবনের অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
    • ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    • জুলাইয়ে হত্যাযজ্ঞ: আ’লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
    • ‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা
    • পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
    • দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯
    • সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, ববির শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ
    • এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন
    • বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
    • পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল
    • মানিক পশারীর মৃত্যুর পরও আতঙ্কে পরিবার, রাতে বাড়ি ছাড়ছেন মেয়ে ও বোন
    • বরিশালসহ সারা দেশে নদ-নদী ও সাগরে মধ্যরাত থেকে জাটকা ধরায় নিষেধাজ্ঞা
    • নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা
    •  পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
    •  দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯
    •  সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, ববির শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ
    •  এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন
    •  বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা
    •  পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
    •  দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯
    •  সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, ববির শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ
    •  এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন