১লা নভেম্বর, ২০২৬ | ১৬ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    কোটি মানুষের ভরসা যখন ‘ভোগান্তি’- চিকিৎসক সংকটে বিপর্যস্ত শেবাচিম

    দেশ জনপদ ডেস্ক | ১০:২৬ মিনিট, মে ০৯ ২০২৬

    তীব্র চিকিৎসক সংকট ও ধারণক্ষমতার পাঁচগুণ রোগীর চাপে বিপর্যস্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল। ৫৮ বছরের পুরোনো অবকাঠামোয় তিল ধারণের জায়গা না থাকায় মেঝেতে, বারান্দাতে চলছে রোগীদের চিকিৎসা। টেকনোলজিস্টের অভাবে প্যাথলজি সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি নেই সংকটাপন্ন রোগীদের জন্য ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ বিভাগও। ফলে দক্ষিণাঞ্চলের প্রায় এক কোটি মানুষের চিকিৎসাসেবা এখন চরম ভোগান্তি ও বঞ্চনায় পরিণত হয়েছে।

    এ হাসপাতালের আন্তঃবিভাগে সর্বোচ্চ ৫০০ রোগীকে সেবা দেওয়ার জায়গা থাকলেও প্রতিদিন ভর্তি থাকছে সক্ষমতার পাঁচগুণেরও বেশি ২৫০০ রোগী। পাশাপাশি বহির্বিভাগেও প্রতিদিন আরও ৩৫০০ রোগী সেবা নিয়ে থাকেন। তাই আটান্ন বছরের পুরোনো অবকাঠামোতে শয্যা সংকট থাকায় রোগীদের ওয়ার্ডের মেঝে বা চলাচলের পথে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। আর বহির্বিভাগে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সেবা নিতে হচ্ছে রোগীদের। প্রতিষ্ঠার পর মাত্র একটি মেডিসিন ভবন নির্মাণ করলেও রোগীর সংখ্যা অত্যধিক বৃদ্ধি পাওয়ায় সংকট মোটেও কাটেনি। ফলে বর্তমানে এ হাসপাতালের ৭০ শয্যার শিশু বিভাগেই চিকিৎসা নিচ্ছে ধারণক্ষমতার পাঁচগুণ ৩৫০ জন রোগী। অন্যদিকে বাড়েনি চিকিৎসকের পদও।

    পুরোনো অর্গানোগ্রাম অনুযায়ী যে সংখ্যক চিকিৎসক থাকার কথা তাও নেই এখানে। চিকিৎসক পদে মোট ৩২৩টি পদ মঞ্জুরি করা থাকলেও পদায়ন করা হয়েছে মাত্র ২২৯ জনকে; ফলে এখনো মোট শূন্য আছে ৯৪টি পদ। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক (অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক) পদে মোট ২৪৮টি পদ মঞ্জুরি করা পদের মধ্যে ১৪৬টি পদ শূন্য। এর মধ্যে অধ্যাপক পদে ৫১টি পদের বিপরীতে ৩৮টি পদ শূন্য। সহযোগী অধ্যাপকের ৭৪টি পদের মধ্যে ৩৬টি পদ শূন্য। এছাড়া সহকারী অধ্যাপকের ১২৩ পদের মধ্যে ৭২টি পদ শূন্য অবস্থায় আছে। ফলে এখানে বর্তমানে কর্মরত ১০২ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও তারা রোগীদের চাপ সামলাতে পারছেন না।

    এত বছরে রোগীর সংখ্যা বাড়লেও টেকনোলজিস্ট পদে বাড়েনি পদ। পুরোনো অর্গানোগ্রামে টেকনোলজিস্ট পদে মঞ্জুরি করা ২৭ পদের মধ্যেও ৭টি শূন্য পদ আছে। ফলে এখানকার রোগীদের প্যাথলজি পরীক্ষার জন্য যন্ত্রপাতি থাকলেও টেকনোলজিস্ট সংকটে তা সার্বক্ষণিক চালাতে ব্যর্থ হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা প্যাথলজি ল্যাব সচল রাখতে ১৮ জন টেকনোলজিস্ট দরকার হলেও আছে মাত্র ৮ জন। শেবাচিমে মাত্র ১০ শয্যার আইসিসিউ থাকলেও সংকটাপন্ন রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য নেই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (সিসিএম) ইউনিট ও হৃদরোগীদের চিকিৎসায় ব্যবহৃত ক্যাথল্যাব। ফলে হৃদরোগীদের এনজিওগ্রাম করতেও যেতে হয় রাজধানী ঢাকায়।

    তাই সংকটাপন্ন অধিকাংশ রোগীর উন্নত চিকিৎসা দিতে পারছে না এ হাসপাতালটি। শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, ‘পুরোনো অবকাঠামো ও জনবল সংকটের মধ্যেও আমরা সর্বোচ্চ সেবা দিচ্ছি। ক্যাথল্যাব স্থাপনের প্রক্রিয়া চলছে এবং অন্যান্য সমস্যার সমাধানে নিয়মিত মন্ত্রণালয়ে যোগাযোগ রাখা হচ্ছে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    • বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    • পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ
    • এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন
    • কীর্তনখোলায় জাহাজের ধাক্কা কার্গোর তলা ফেটে ভিজল দুই ট্রাক গম, ডুবল ৫ স্পিডবোট
    • বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ
    • কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    • ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    • এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    • বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    • পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ
    • পটুয়াখালীতে ৮ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একমাত্র ছাত্রকে
    • ‘আমি বাড়ি ফিরতে চাই’—স্বজনদের খুঁজে পেতে পথে পথে ঘুরছেন বৃদ্ধা কুলসুম
    • এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন
    • কীর্তনখোলায় জাহাজের ধাক্কা কার্গোর তলা ফেটে ভিজল দুই ট্রাক গম, ডুবল ৫ স্পিডবোট
    • বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    •  ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    •  এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    •  বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    •  পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ
    •  তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    •  ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    •  এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    •  বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    •  পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ