১লা আগস্ট, ২০২৬ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ববিতে অচলাবস্থা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা

    দেশ জনপদ ডেস্ক | ১০:৫৩ মিনিট, এপ্রিল ২৯ ২০২৬

    সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের পদচারণে মুখর থাকত ক্যাম্পাস, এখন সেখানে যেন পিনপতন নীরবতা। পথঘাট, একাডেমিক ও প্রশাসনিক ভবন, পাঠদানের কক্ষ, গ্রন্থাগার—সবখানেই এক ভুতুড়ে পরিবেশ। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এমন চিত্র দেখা যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকদের পদোন্নতি-সংক্রান্ত দ্বন্দ্বে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম। কর্মবিরতি, শাটডাউন এবং সর্বশেষ সর্বাত্মক অসহযোগ কর্মসূচির কারণে বন্ধ আছে পাঠদান, পরীক্ষা ও প্রশাসনিক কাজ।

    এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষকেরা জানান, প্রায় দুই বছর ধরে তাঁরা পদোন্নতির দাবিতে আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় ১৯ এপ্রিল মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন আমরণ অনশন শুরু করেন। ২৩ ঘণ্টা অনশনের পর অসুস্থ হয়ে পড়লে পরদিন তিনি অনশন ভাঙেন। তবে আন্দোলন থামেনি; এরপর কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়।

    এতে বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম। পরিস্থিতি স্বাভাবিক করতে ২৩ এপ্রিল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষকেরা। সেখানে কেবল চলমান ফাইনাল পরীক্ষাগুলো নেওয়ার বিষয়ে সম্মতি দিলেও নতুন ক্লাস বা অন্য পরীক্ষা নিতে অস্বীকৃতি জানান তাঁরা। ফলে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন। সর্বশেষ ২৮ এপ্রিল সংবাদ সম্মেলনে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন শিক্ষকেরা। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং পুরো বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে যায়। একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ অচলাবস্থা দীর্ঘ হলে মারাত্মক সেশনজটের আশঙ্কা আছে।

    তাঁদের দাবি, করোনা মহামারি, উপাচার্যবিরোধী আন্দোলন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনসহ নানা কারণে আগে থেকেই শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে অনেকেই ছয় মাস থেকে এক বছরের সেশনজটে আছেন। নতুন করে এই পরিস্থিতি তাঁদের উদ্বেগ আরও বাড়িয়েছে। বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাজীব বলেন, ‘আমাদের ব্যাচ আগেই কিছুটা পিছিয়ে ছিল। ১৬ এপ্রিল ফরম পূরণ করেছি। এখন পরীক্ষা কবে শুরু হবে, জানি না। এভাবে চললে আমরা আরও পিছিয়ে যাব, বড় সেশনজটে পড়ার আশঙ্কা আছে।’ এদিকে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, ২০২৪ সাল থেকে অনেক শিক্ষক ও কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও উপাচার্য তা বাস্তবায়ন করছেন না।

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি চিঠির অপব্যাখ্যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইন ও স্বায়ত্তশাসন ক্ষুণ্ন করা হচ্ছে বলেও দাবি তাঁদের। এতে ডিগ্রির বৈধতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। শিক্ষকেরা জানান, ২৫টি বিভাগে শিক্ষকসংকট থাকা সত্ত্বেও ৫১টি অনুমোদিত পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে এবং নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এই পরিস্থিতিকে তাঁরা ‘প্রশাসনিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করে সরকারের হস্তক্ষেপ চান। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল কাইউম বলেন, ২৫টি বিভাগের বেশির ভাগেই মাত্র তিন থেকে চারজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে।

    অনুমোদিত ৪০১টি পদের বিপরীতে বর্তমানে আছে ২৬৬টি পদ। এর মধ্যে ৫১ জন শিক্ষক দীর্ঘদিন শিক্ষা ছুটিতে আছেন। খ-কালীন শিক্ষকদের ভাতা দেড় বছর ধরে বন্ধ থাকায় সংকট আরও বেড়েছে। বিজ্ঞান অনুষদের ডিন ধীমান কুমার বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ে আপগ্রেডেশন বোর্ডের সভার পরপরই সিন্ডিকেট সভা হয়ে থাকে এবং বোর্ডের সুপারিশ দ্রুত কার্যকর হয়। কিন্তু উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম বোর্ডের সুপারিশ অনুমোদনের জন্য সিন্ডিকেট সভা আহ্বান করছেন না বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে পদোন্নতিপ্রত্যাশীদের জন্য আপগ্রেডেশন বোর্ডের সভাও আয়োজন করা হচ্ছে না বলে দাবি তাঁর।

    উপাচার্য তৌফিক আলম এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম চলমান আছে। তবে শিক্ষকদের আন্দোলনের কারণে তা ব্যাহত হচ্ছে। সংকট সমাধানে মন্ত্রণালয় বা ইউজিসিতে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও শিক্ষকেরা তাতে সাড়া দেননি। উপাচার্য আরও দাবি করেন, কিছু শিক্ষক নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই পদোন্নতির আবেদন করেছেন। ক্লাস-পরীক্ষা বন্ধ রাখলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    • বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    • মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    • ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বরিশালে তথ্যমন্ত্রী
    • বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল, ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি!
    • বরিশাল বিএম কলে‌জ হো‌স্টেলের ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আ’হ’ত
    • বরিশালে স্কুলের টিফিনের রুটিতে ব্লেডকাণ্ডের রহস্য উন্মোচন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    • মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    • বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    • লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    • মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    • ধর্ম যার যার, রাষ্ট্র সবার, বরিশালে তথ্যমন্ত্রী
    • বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল, ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি!
    • বরিশাল বিএম কলে‌জ হো‌স্টেলের ছাত্রাবা‌সের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আ’হ’ত
    • বরিশালে স্কুলের টিফিনের রুটিতে ব্লেডকাণ্ডের রহস্য উন্মোচন
    • বরিশালে ২০টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    •  মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    •  বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    •  লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    •  মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা
    •  ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়নের সভাপতি জয় গ্রেফতার
    •  মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্কুলের দপ্তরী গ্রেপ্তার: মাদক সরবরাহকারী পলাতক
    •  বরিশালে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    •  লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩
    •  মানবপাচারের বিরুদ্ধে পদযাত্রা ও আলোচনা সভা