১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পিরোজপুর

    পিরোজপুরে পুলিশের মেসে ‘চুরি’, কেয়ারটেকারকে বীভৎস নির্যাতনের অভিযোগ

    নিজেস্ব প্রতিবেদক | ১১:০৬ মিনিট, এপ্রিল ১৭ ২০২৬

    পিরোজপুরে ডিবি পুলিশের কর্মকর্তার নির্যাতনের শিকার হয়েছেন পুলিশ কর্মকর্তাদের মেসে অস্থায়ী কেয়ারটেকার মো. ইউনুস ফকির ইউনুস ফকির নামে এক ব্যক্তি। চুরির অপবাদ দিয়ে তাকে মারধর, বৈদ্যুতিক শক এবং গরম মোম ঢেলে গোপনাঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে অন্য এক কর্মীর কাছ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার হলে ঘটনাটি নতুন করে আলোচনায় আসে। শুক্রবার ইউনুসকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের বিষয়ে এখনও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। ইউনুস ফকির পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামের মৃত মোবারেক আলী ফকিরের ছেলে। তিনি দুই মেয়ের জনক।

    পরিবারের সদস্যরা জানান, পিরোজপুর পুলিশ লাইনস এলাকায় কর্মকর্তাদের আবাসিক মেসে অস্থায়ী কেয়ারটেকার হিসেবে কাজ করতেন ইউনুস। ওই মেসের একটি কক্ষে থাকতেন পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম। তার কক্ষের দুটি চাবির একটি ইউনুসের কাছে ছিল।

    অভিযোগ অনুযায়ী, সোমবার দুপুরে আরিফুল ইসলাম হঠাৎ ইউনুসের কাছে থাকা চাবি ফেরত চান। চাবি দিতে ব্যর্থ হলে তাকে জানানো হয়, তার কক্ষ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে এবং ইউনুসই এ ঘটনার সঙ্গে জড়িত। ইউনুস অভিযোগ অস্বীকার করলে তাকে হ্যান্ডকাফ পরিয়ে নিচতলায় নিয়ে মারধর করা হয়।

    পরবর্তীতে আরও কয়েকজন ডিবি সদস্য এসে তাকে মারধর, বৈদ্যুতিক শক এবং শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ। একপর্যায়ে তাকে জোর করে রান্নাঘরে নিয়ে গিয়ে গলিত মোম ঢেলে গোপনাঙ্গে নির্যাতন করা হয় বলেও দাবি পরিবারের।

    পরিবারের অভিযোগ, নির্যাতনের এক পর্যায়ে ইউনুসের স্বজনরা টাকা জোগাড় করে অভিযুক্তদের হাতে তুলে দেন। পরে পিরোজপুরের পুলিশ সুপারের কাছে বিষয়টি জানানো হলে মেসের এক কর্মচারী শাকিলকে জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন এবং টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ইউনুসের দেওয়া টাকা ফেরত দেওয়া হয়।

    ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ইউনুস। পুলিশের ভয়ে পরিবারটি প্রথমে কোনো অভিযোগ করেনি বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, বিষয়টি চাপা দিতে কর্মসংস্থানের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

    পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. স্বাধীন হাওলাদার জানান, ইউনুসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং আগুনে দগ্ধ হওয়ার আলামত পাওয়া গেছে। তার অবস্থা বিবেচনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ইউনুসের ভাই আনিসুর রহমান বলেন, ‘একজন অপরাধীকেও এভাবে নির্যাতন করা হয় না। আমার ভাইকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিবি পুলিশের ওসি আরিফুল ইসলাম বলেন, তিনি ছুটিতে রয়েছেন। তিনি সরাসরি নির্যাতনের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘রিপন’ নামে এক সোর্স রান্নাঘরে নিয়ে মোমের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

    এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • মঠবাড়িয়ায প্রধান শিক্ষকের অবহেলায় স্কুলের জমি দখলে নিল প্রভাবশালীরা
    • গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার
    • হাতে রশি নিয়ে ঘুরছিলেন গতকাল, সকালে নিজের চায়ের দোকানে মিলল মরদেহ
    • নেছারাবাদে বদলী আদেশ পেয়ে সরকারী পুকুরের মাছ ধরে নিয়ে গেলেন ভূমি কর্মকর্তা
    • পিরোজপুরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুতের ৬ কর্মী
    • পিরোজপুরে ৭০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি