বরিশাল
বরিশালে সংখ্যালঘুর আশ্রায়ন প্রকল্পের ঘরের তালা ভেঙে আরেকজনকে থাকতে দিলেন বিএনপি নেতা
নিজেস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের ঘরের তালা ভেঙ্গে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ কবিরুল ইসলাম সন্যামতের বিরুদ্ধে। এ ঘটনায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী বৃদ্ধা শ্রী বিমল চন্দ্র দাস।
ভুক্তভোগী বিমল চন্দ্র দাস অভিযোগ করে বলেন- বাকেরগঞ্জের গোবিন্দপুর গ্রামের গৃহ ও ভূমিহীন হিসেবে চর রঘুনাথদ্দি মৌজায় বাংলাদেশ সরকার থেকে পাওয়া আশ্রায়ন প্রকল্পের ১৩ নম্বর ঘরে বসবাস করতেন। ঘরের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র বিমল চন্দ্র দাসের নামেই রয়েছে। এদিকে বিমল চন্দ্র দাস চোখের অপারেশন ও চিকিৎসা নেওয়া জন্য বরিশালের চক্ষু হাসপাতালে ভর্তি হন। সেই সুযোগে ৬নং ফরিদপুর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ কবিরুল ইসলাম সন্যামত তালা ভেঙ্গে জোরপূর্বক ঘরে অন্য একজনকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে বিভ্ন্নি মহলে গেলেও সুরাহা পাননি তিনি। বার বার ঘড় ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও ঘড়টি দখল করে রাখা হয়েছে। সবশেষ বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী বৃদ্ধ শ্রী বিমল।
অভিযুক্ত কবিরুল ইসলাম বলেন- এটা তো নির্বাচনের আগের ঘটনা। ঘড়টি খালি করে দেয়া হয়েছে। যার ঘড় সে আসলে তাকে বুঝিয়ে দেয়া হবে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন- অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



