১৭ই এপ্রিল, ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    পিরোজপুর

    পিরোজপুরে ২০০ টাকা দরে পেট্রোল বিক্রি, ভোগান্তি চরমে

    নিজেস্ব প্রতিবেদক | ১০:৪২ মিনিট, মার্চ ৩০ ২০২৬

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেট্রোলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন বাজারে প্রতি লিটার পেট্রোল ১৫০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এই দাম ২০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগও রয়েছে। এতে মোটরসাইকেল চালকসহ সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

    স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে জ্বালানি তেলের কোনো সংকট না থাকলেও নেছারাবাদে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় বিক্রেতারা নিজেদের খেয়াল-খুশি মতো দাম বাড়িয়ে পেট্রোল বিক্রি করছেন। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অভিযান না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলায় কোনো পেট্রোল পাম্প না থাকায় উপজেলার ৩৩টি বাজারে প্রায় দুই শতাধিক দোকানে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করা হয়। তবে এসব দোকানের অধিকাংশেরই কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন নেই। ব্যবসায়ীরা ঝালকাঠি জেলার বিভিন্ন ডিপো থেকে জ্বালানি তেল কিনে এনে খুচরা বিক্রি করেন।

    গত সপ্তাহ থেকে বিক্রেতারা বিভিন্ন অজুহাতে তেলের সংকটের কথা বলে লিটারপ্রতি ১৫০ থেকে ১৭০ টাকা দরে পেট্রোল বিক্রি করছেন। অনেক দোকানে কোমল পানীয়ের বোতলে পেট্রোল ভরে বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে বোতলে ওজনও কম দেওয়া হচ্ছে।

    আউরিয়া গ্রামের মোটরসাইকেল চালক মো. মিজান বলেন, উপজেলার বিভিন্ন বাজারে একযোগে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে। মাহমুদকাঠি বাজারে লিটারপ্রতি ১৫০ টাকা, আবার ইন্দেরহাটে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অনেক দোকানে তেল থাকলেও পরিচিত গ্রাহক ছাড়া অন্যদের কাছে বিক্রি করা হচ্ছে না। অপরিচিত ক্রেতাদের কাছে ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে।

    মাহমুদকাঠি বাজারের পেট্রোল বিক্রেতা মো. শামিম হোসেন জানান, ঝালকাঠি ডিপো থেকে তারা প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা দরে কিনে আনেন। তবে সরবরাহ সংকটের কারণে ১৫০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। ডিপো থেকে অনেক সময় ওজনে কম তেল দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

    নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ বলেন, অতিরিক্ত দামে তেল বিক্রির বিষয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

    অন্যদিকে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, কালোবাজারি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত জ্বালানি তেল নিয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে পিরোজপুর সদর, জিয়ানগর, নাজিরপুর, কাউখালী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলাতেও একই ধরনের পরিস্থিতির তথ্য পাওয়া গেছে। বিশেষ করে জিয়ানগরের ঘোষেরহাট, সেতুর টোল, ইন্দুরকানী বাজার ও চৌরাস্তা এলাকায় পেট্রোল লিটারপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ উঠেছে। অনেক স্থানে খোঁজ নিয়েও পেট্রোল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রির তথ্য পাওয়া গেলে অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ
    • পিরোজপুরে ৫ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক, তবুও শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ
    • পিরোজপুরে ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা, ক্লিনিক মালিকসহ দুজনকে কারাদণ্ড
    • পিরোজপুরে বিলুপ্তির পথে মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে শতাধিক পরিবার
    • পিরোজপুরে ‌‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
    • মঠবাড়িয়ার সেই প্রধান শিক্ষককে শোকজ
    • পিরোজপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নারী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে নিয়ন্ত্রণহীন এলপিজি গ্যাসের দাম, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত আদায়
    • গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়: বরিশালে স্পিকার
    • বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
    • সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী বরিশালের নওরিন
    • পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ
    • যাত্রাপথে স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
    • বাউফলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকিয়ে রেখে অর্থ আদায়ের অভিযোগ
    • ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
    • ফরিদপুর বর্জ্য শোধনাগার প‌রিদর্শন করলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক
    • মার্কিন অবরোধ অমান্য করে ২৫ জাহাজের হরমুজ পাড়ি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে নিয়ন্ত্রণহীন এলপিজি গ্যাসের দাম, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত আদায়
    •  গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়: বরিশালে স্পিকার
    •  বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
    •  সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী বরিশালের নওরিন
    •  পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ
    •  বরিশালে নিয়ন্ত্রণহীন এলপিজি গ্যাসের দাম, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত আদায়
    •  গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়: বরিশালে স্পিকার
    •  বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
    •  সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী বরিশালের নওরিন
    •  পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ