১৭ই সেপ্টেম্বর, ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    অর্থ-বাণিজ্য

    ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

    দেশ জনপদ ডেস্ক | ৯:০১ মিনিট, মার্চ ২৯ ২০২৬

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জাহাজের সূচি অনিশ্চিত হয়ে পড়ায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রপথের পাশাপাশি পাইপলাইনে ডিজেল আমদানিতে জোর দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে এবার ৭ হাজার টন ডিজেল আসা শুরু হয়েছে।

    গতকাল শনিবার সন্ধ্যায় এসব জ্বালানি তেল আসা শুরু হয়। সব তেল এসে পৌঁছাতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে। জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, ‘পাইপলাইনে সরবরাহ অব্যাহত আছে। বিকল্প উৎস সচল রাখায় বর্তমানে জ্বালানিসংকটের আশঙ্কা নেই।’

    বিপিসি সূত্র জানায়, দেশের কৃষি সেচ, সড়ক পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন—সব ক্ষেত্রেই ডিজেলের ওপর নির্ভরতা বেশি। ফলে সরবরাহে সামান্য বিঘ্ন বড় প্রভাব ফেলতে পারে। চলতি মাসে ১৭টি জাহাজে দেশে ডিজেল আসার কথা থাকলেও এখন পর্যন্ত এসেছে ৯টি। একটি জাহাজ পথে রয়েছে। বাকি ৭টির সূচি এখনো অনিশ্চিত।

    এ ঘাটতি সামাল দিতে পাইপলাইনের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে ভারত থেকে পাইপলাইনে এসেছে প্রায় ১৫ হাজার টন ডিজেল। এর আগে ২৫ মার্চ পাঁচ হাজার টন ডিজেল সরবরাহ শুরু হয়।

    বিপিসির কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি পরিবহন ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জাহাজের সংকটও তৈরি হয়েছে। ফলে নির্ধারিত সময়সূচি ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। এ প্রেক্ষাপটে পাইপলাইন হয়ে উঠছে তুলনামূলক স্থিতিশীল বিকল্প। ভারতের নুমালিগড় রিফাইনারির সঙ্গে ২০১৭ সালের ২২ অক্টোবর চুক্তি করে বিপিসি। ভারত থেকে ডিজেল আনা সহজ করতে দুই দেশের মধ্যে নির্মাণ করা হয় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন। ভারতীয় অর্থায়নে নির্মিত প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন ২০২২ সালের ডিসেম্বর মাসে চালু হয়। এই পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোয় পৌঁছায়। চুক্তি অনুযায়ী, বছরে ১ লাখ ২০ হাজার টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। এর বাইরে অতিরিক্ত ৬০ হাজার টন সরবরাহের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়।

    তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ভারত থেকে নিয়মিত বিরতিতে তেল আসছে। প্রতিবার পাঁচ হাজার টন করে ডিজেল সরবরাহ করা হয়। কেননা, পাইপলাইন থেকে খালাসের জন্য দেশের মজুতাগারের সক্ষমতা সীমিত। বিদ্যমান মজুত শেষ না হলে নতুন করে বেশি পরিমাণ তেল আনা যায় না। তবে এখন ট্যাংক থেকে তেল দ্রুত খালাস হওয়ায় ৭ হাজার টন আনা যাচ্ছে। ভারত থেকে পাইপলাইনে প্রতি ব্যারেল (১৫৯ লিটার) ডিজেল পরিবহনে খরচ পড়ে প্রায় সাড়ে ৫ ডলার, যা সমুদ্রপথের তুলনায় অনেক ক্ষেত্রে কম।

    জ্বালানি–বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক অস্থিরতার সময় বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তোলা জরুরি। তবে দীর্ঘ মেয়াদে সংরক্ষণ সক্ষমতা না বাড়ালে এই সুবিধা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না। এদিকে মাঠপর্যায়ে ইতিমধ্যে কিছু এলাকায় ডিজেলের সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে। কৃষি মৌসুম সামনে রেখে সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

    বিপিসির তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল। ২০২৪-২৫ অর্থবছরে ডিজেলের চাহিদা ছিল প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টন। এর বড় অংশ সরাসরি আমদানির মাধ্যমে মেটানো হয়। আর বছরে সাত থেকে সাড়ে সাত লাখ টন পাওয়া যায় অপরিশোধিত তেল পরিশোধন করে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি আড়াই লাখ ছুঁইছুঁই
    • জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩০
    • জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
    • খবরে আর বাজারে তেলের দাম এক হয় না কেন?
    • ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
    • মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
    • বিশ্ববাজারে কমল তেলের দাম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • আধুনিক রূপ পেলেও সেবার মান বাড়েনি বরিশাল বিমানবন্দরে, যাত্রীদের ভোগান্তি
    • বরগুনায় জামিন নামঞ্জুর করায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
    • বরিশালের সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি টাকার প্রকল্প গ্রহন
    • পোনাবালিয়ায় পাঁচ খাল পুনঃখননে স্বস্তিতে কয়েক হাজার কৃষক
    • বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী
    • কুয়াকাটায় ২ কেজির ইলিশ বিক্রি ৭২০০ টাকায়
    • ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ
    • ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে’: গণপূর্ত প্রতিমন্ত্রী
    • উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রতর অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি দুদকে!
    • ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, বিসিসির অভিযানে জরিমানা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  আধুনিক রূপ পেলেও সেবার মান বাড়েনি বরিশাল বিমানবন্দরে, যাত্রীদের ভোগান্তি
    •  বরগুনায় জামিন নামঞ্জুর করায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
    •  বরিশালের সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি টাকার প্রকল্প গ্রহন
    •  পোনাবালিয়ায় পাঁচ খাল পুনঃখননে স্বস্তিতে কয়েক হাজার কৃষক
    •  বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী
    •  আধুনিক রূপ পেলেও সেবার মান বাড়েনি বরিশাল বিমানবন্দরে, যাত্রীদের ভোগান্তি
    •  বরগুনায় জামিন নামঞ্জুর করায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
    •  বরিশালের সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি টাকার প্রকল্প গ্রহন
    •  পোনাবালিয়ায় পাঁচ খাল পুনঃখননে স্বস্তিতে কয়েক হাজার কৃষক
    •  বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী