১২ই এপ্রিল, ২০২৬ | ২৯শে চৈত্র, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরগুনা

    নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য ঈদ পুনর্মিলনী, দায় এড়াতে পুলিশের অস্বীকার!

    এ.এ.এম হৃদয় | ৮:১২ মিনিট, মার্চ ২৪ ২০২৬

    বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের আয়োজনে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা ও জেলার প্রায় ৫ শতাধিক ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মী অংশ নেয়। রোববার (২২ মার্চ)  অপরাহ্নে উপজেলার সদর ইউনিয়নের সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে  ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা। স্থানীয় বিএনপি নেতা কর্মীদের দাবি, প্রশাসনের গোপন সহায়তায় নিষিদ্ধ ছাত্রলীগ এমন কর্মসূচি পালন করেছে।

    বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সিফাত সিকদার তার ফেসবুকে ওই পুনর্মিলনী অনুষ্ঠানের ৪ মিনিটের একটি ভিডিও আপলোড করেন। এতে তিনি  লিখেছেন ‘ছাত্রলীগ ঐক্যবদ্ধ, ছাত্রলীগ অপ্রতিরোধ্য।’

    এই ভিডিওতে দেখা যায়, প্যান্ডেল করে চেয়ার-টেবিল সাজিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের এক পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে মুঠোফোনে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে ঈদ শুভেচ্ছা  জানান বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান, বেতাগী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান ফোরকান এবং বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির।

    স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, রোববার ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সিফাত শিকদার। এই অনুষ্ঠানে বেতাগী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের ৫ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের জেলা  শাখার  বিভিন্ন নেতাকর্মীকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সিফাত সিকদার বলেন, ‘দীর্ঘদিন নেতাকর্মীদের নিয়ে একসাথে বসা হয়নি। তাই তাদের উজ্জীবিত করতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও আয়োজনটি সফল করায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

    নিষিদ্ধ ছাত্রলীগের এই আয়োজনকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন জেলা বিএনপির শীর্ষনেতারা। এনিয়ে ক্ষোভপ্রকাশ করে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন সাংবাদিকদের বলেন, বেতাগীর ঘটনাটি খুবই দুঃখজনক। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা কিভাবে প্রকাশ্যে এসে এমন একটি আয়োজন করেছেন এটা আমাদের বোধগম্য নয়। ছাত্রলীগের এমন অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের সহযোগিতা রয়েছে বলে আমরা মনে করি। এছাড়া আমাদের দলীয় নেতাকর্মীদের সহযোগিতা থাকতে পারে বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা জোরালোভাবে দেখবো।

    তবে ছাত্রলীগের প্রকাশ্য এই মহড়াকে অস্বীকার করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ। তিনি বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগে যে অনুষ্ঠানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তা অনেক পুরানো।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পাথরঘাটায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত অন্তত ২৫
    • বরগুনা বরিশাল মহাসড়ক চার লেনের দাবি
    • আমতলীতে ১০০ টাকার বিরোধে পোশাক শ্রমিক খুন
    • তীব্র জ্বালানি সংকটে অচল তালতলী, থমকে গেছে যান চলাচল
    • নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য ঈদ পুনর্মিলনী, দায় এড়াতে পুলিশের অস্বীকার!
    • বরগুনায় চোর সন্দেহে বৃদ্ধকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা
    • বরগুনায় বেশি দামে পেট্রোল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা
    • শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন : সরোয়ার
    • ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন
    • লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ
    • পিরোজপুরে ‌‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
    • বরিশালে কারণ ছাড়াই বেড়েছে পরিবহন ভাড়া, প্রভাব পড়ছে পণ্যের দামে
    • ভোলা প্রেস ক্লাবের নেতৃত্বে নজরুল-নাসির
    • ভারত থেকে এলো আরও ৮ হাজার টন জ্বালানি
    • দেশজুড়ে চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব, দ্রুতই অভিযান
    • পটুয়াখালীতে আম কুড়াতে গিয়ে জিওপি নেতার মারধরের শিকার দুই শিশু
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা
    •  শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন : সরোয়ার
    •  ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন
    •  লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ
    •  পিরোজপুরে ‌‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
    •  সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা
    •  শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন : সরোয়ার
    •  ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন
    •  লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ
    •  পিরোজপুরে ‌‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট