১৬ই সেপ্টেম্বর, ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ভারপ্রাপ্ততে আটকা বরিশাল যুবদল: কমিটির নেতৃত্বে আসা নিয়ে যুবাদের শঙ্কা

    নিজেস্ব প্রতিবেদক | ৮:১১ মিনিট, আগস্ট ০৮ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : কমিটির মেয়াদ শেষ হয়েছে পাঁচ বছর আগেই। তার ওপর সভাপতি-সম্পাদক দুজনই ভারপ্রাপ্ত। এর মধ্যে কারও বালুমহাল-কাণ্ডে পদ স্থগিত, কেউ কেউ নিষ্ক্রিয়, এমনকি শীর্ষ পদের কেউ মারাও গেছেন। এভাবেই চলছে বরিশাল মহানগর ও জেলা যুবদলের কার্যক্রম। এ সময়ের মধ্যে যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনে উদ্যোগ না নেওয়ায় যেমন নতুন নেতৃত্ব তৈরি হয়নি, তেমনি নানা কারণে ভারাক্রান্ত হয়ে পড়েছেন ভারপ্রাপ্তরাও।
    এই পরিস্থিতিতে নতুন কমিটি দেওয়ার আলোচনায় পুরোনোরাই প্রাধান্য পাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সংগঠনটির অনেকে বলছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যুবদলের নেতৃত্বে যুবাদের আসার সম্ভাবনা ক্ষীণ।

    ২০১৭ সালের ২৭ এপ্রিল বরিশাল জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠিত হয়। ওই সময় মহানগর যুবদলের সভাপতি ছিলেন আক্তারুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক ছিলেন মাসুদ হাসান মামুন। পরে শামীমকে অব্যাহতি দিয়ে মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মাসুদ রাঢ়ীকে। তিনিও বালুমহাল কেলেঙ্কারিতে পদ হারান। ২০২০ সালে মহানগরের সম্পাদক সম্পাদক মামুন বহিষ্কৃত হলে মাজহারুল ইসলাম জাহানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

    জানতে চাইলে নগর যুবদলের সভাপতি প্রার্থী মাসুদ হাসান মামুন বলেন, শিগগির কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নেতৃত্বে কারা আসবেন, তা সিদ্ধান্তের ভার কেন্দ্রের।

    অপর সভাপতি প্রার্থী মাজহারুল ইসলাম জাহান বলেন, তিনি আগে থেকেই শুনে আসছেন, কমিটি হবে। কেন্দ্রীয় সভাপতি লন্ডনে যাচ্ছেন। হয়তো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি সাপেক্ষে দেশে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

    যুবদলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণ জেলা যুবদল একীভূত করে জেলা যুবদল গঠিত হচ্ছে। যে কারণে জেলায় প্রতিদ্বন্দ্বিতাও বেড়েছে। তবে আগে যাঁরা পদে ছিলেন, তাঁদের শীর্ষ নেতৃত্বে রেখেই নতুন কমিটি করার তোড়জোড় চলছে এ মাসেই। এই পরিস্থিতিতে মহানগর যুবদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী আছেন অনেকে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মহানগর ছাত্রদলের সভাপতি এ্যাড. রেজাউল করিম রনি, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মুন্না, সাবেক ছাত্রনেতা অহিদুল ইসলাম রুবেল, রিয়াজুর রহমান রিয়াজ, রফিকুল ইসলাম জনি প্রমুখ।

    মহানগর ছাত্রদলের সভাপতি এ্যাড. রেজাউল করিম রনি বলেন- দলের দুঃসময়ে ছাত্রদলের হাল ধরেছিলাম। বিগত দিনে বহু হামলা-মামলার শিকার হয়েছি। দল যাকে যোগ্য মনে করবে তাকেই কমিটিতে স্থান দেবে।

    সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী অহিদুল ইসলাম রুবেল বলেন, ‘বয়সের কারণে বি এম কলেজ এবং মহানগর ছাত্রদল থেকে বাদ পড়েছি। ২০ বছর ধরে পদবিহীন অবস্থায় দলের কর্মী হিসেবে কাজ করছি। আমরা মনে করি, যুবদলে নতুন নেতৃত্ব সৃষ্টি হোক যুবদল কর্মীদের দিয়েই। শোনা যায়, বিএনপি নেতারা যুবদলে আসতে চান। এমনটা হলে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।’

    এদিকে ২০২১ সালে যুবদলের বরিশাল জেলা (দক্ষিণ) শাখার সভাপতি হন পারভেজ আকন বিপ্লব এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন এইচ এম তসলিম উদ্দিন। ২০২১ সালে বিপ্লব মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতি হন মামুন রেজা খান।

    জানা গেছে, জেলা যুবদলের সভাপতি প্রার্থী হতে যাচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক এইচ এম তছলিম উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এবং উত্তরের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ।

    এ প্রসঙ্গে যুবদল নেতা তছলিম উদ্দিন বলেন, কমিটি তো হওয়ার কথা ছিল। হয়তো সারা দেশের কয়েকটি ইউনিট নিয়ে একসঙ্গে কমিটি দেবে।

    অপরদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন জেলা যুবদলের (উত্তর) যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদ, জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু এবং উত্তরের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু।

    জেলার সাধারণ সম্পাদক প্রার্থী কায়সার আহমেদ বলেন, ‘উত্তর ও দক্ষিণ যুবদল এক করার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্র। যে কারণে জেলা যুবদলের নেতৃত্বে আসা আমাদের অধিকার।’ তিনি বলেন, ‘সামনে নির্বাচন। যে নেতারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুবিধাবাদীতে ছিল, তারা যেন যুবদলের কমিটিতে না আসে। পুরোনো-নতুন মিলিয়ে কমিটি হোক। তা না হলে একচেটিয়া হয়ে দল দুর্বল হবে।’

    নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, যুবদলের নতুন কমিটি গঠনের কথাবার্তা চলছে। শিগগির কমিটি প্রকাশ করবে কেন্দ্র। যুবদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে নবীন এবং পুরোনোদের সমন্বয়ে যাতে কমিটি হয়, সে বিষয়ে আহ্বান জানাবেন।

    যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘আন্দোলন সংগ্রামের কারণে দীর্ঘদিন সাংগঠনিকভাবে যুবদলকে ঢেলে সাজানো সম্ভব হয়নি। যখনই উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই কোনো না কোনো কারণে দেশের পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে কাউন্সিলর পিছিয়ে যায়।’

    তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যুবদলের কেন্দ্রীয় নেতারা এরই মধ্যে বিভাগীয় শহরগুলোতে সাংগঠনিক সফর শুরু করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় শিগগির সব জেলায় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    • পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    • বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    • বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    • গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    • বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
    • বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার
    • জুলাই হত্যা মামলা/ ওবায়দুল কাদেরসহ আ’লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
    • সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
    • আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি
    •  উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু
    •  পিরোজপুরে নিজের ১২ বছরের মেয়েকে ধ/র্ষ/ণ, পাষণ্ড বাবা আ/ট/ক
    •  বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    •  বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ-বজ্রবৃষ্টির আভাস
    •  গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা, হুমকিতে বনাঞ্চল প্রকৃতি