১০ই আগস্ট, ২০২৬ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    ভয়াবহ এলপি গ্যাসের সংকটে বরিশাল

    নিজেস্ব প্রতিবেদক | ৯:২৯ মিনিট, জানুয়ারি ২৫ ২০২৬

    বরিশালসহ সন্নিহিত এলাকায় এলপি গ্যাসের সরবরাহ সংকটের সাথে মূল্য বৃদ্ধিতে সাধারণ গৃহস্থের পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট এবং গ্যাস চালিত যানবাহনগুলোও বন্ধের পথে। গ্যাস সংকটে বরিশালের অনেক বাসাবাড়িতে প্রায়ই চুলা জ্বলছে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেও গ্যাস চালিত স্কুটারসহ নগর পরিবহনের তিন চাকার গাড়িগুলো গ্যাস পাচ্ছে না।

    গ্যাস সংকটে ব্যবসা টিকিয়ে রাখতে পারছে না রেস্টুরেন্ট ও কনফেকশনারিগুলো। ইতিমধ্যে ৫টি গ্যাস কোম্পানি বরিশালে তাদের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে এলপিজি ডিলারগণ। অপরদিকে রাষ্ট্রীয় যমুনা ও মেঘনা পেট্রোলিয়ামের এ অঞ্চলে এলপি গ্যাস বিপণন বন্ধ রেখেছে গত বছরাধিকাল যাবত।

    ফলে বেসরকারি গ্যাস কোম্পানির কাছেই জিম্মি হয়ে পড়েছে রান্নায় গ্যাসের ওপর নির্ভরশীল গৃহস্থ ও হোটেল রেস্টুরেন্টগুলো। রোববার (২৫ জানুয়ারি) সপ্তাহের প্রথম কর্ম দিবসে বরিশাল মহানগরীর সিএন্ডবি রোডের একটি ফিলিং স্টেশনে মোংলা থেকে গ্যাসবাহী গাড়ি এসে পৌঁছার সাথে মহানগরী জুড়ে তার খবর ছড়িয়ে পড়ায় শত শত স্কুটারসহ ৩ চাকার ইজিবাইকগুলো সেখানে ভিড় জমায়।

    ফলে এক পর্যায়ে ফিলিং স্টেশন সংলগ্ন জাতীয় মহাসড়কেও যানজট তৈরি হয়। দীর্ঘ লাইনের কারণে কয়েক ঘণ্টার চেষ্টায় একেকটি গাড়ি গ্যাস সংগ্রহে সক্ষম হয়। এমনকি গ্যাস সংকটে খাবার তৈরি সীমিত করায় একদিকে রেস্টুরেন্ট ও কনফেকশনারিগুলোর পুঁজিতে টান পড়ছে, অপরদিকে বিপুল সংখ্যক জনবল কর্মহীন হয়ে পড়ারও আশঙ্কা ত্বরান্বিত হচ্ছে।

    ইতিমধ্যে অনেক রেস্টুরেন্টেই জনবল ছাঁটাই শুরু হয়েছে। অপরদিকে গ্যাস সংকটে অনেক এলপিজি ফিলিং স্টেশনও বন্ধের পথে। বরিশালসহ দক্ষিণাঞ্চলে শতাধিক ফিলিং স্টেশন দিনের পর দিন বন্ধ থাকায় সেখানেও জনবল ছাঁটাই শুরু হয়েছে। ভোলাতে দেশের বৃহৎ প্রাকৃতিক গ্যাসের আধার থাকলেও গত ৩০ বছরেরও অধিক সময়ে তা এ অঞ্চলের মানুষের ভাগ্যে জোটেনি। বিগত সরকার ভোলার গ্যাস সিলিন্ডারে করে রাজধানীতে নিয়ে শিল্পে ব্যবহার শুরু করলেও এ অঞ্চলের আর্থ-সামাজিক খাতে তার কোনো ব্যবহার নেই।

    বর্তমান অন্তর্বর্তী সরকারও একই ধারা বজায় রাখার পাশাপাশি সম্প্রতি ‘ভোলার গ্যাস ওই দ্বীপ জেলার বাইরে সরবরাহ হবে না’ বলে গণমাধ্যমকে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। তবে ভোলা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক সিলিন্ডার বোঝাই গ্যাস ঢাকায় নিয়ে যাচ্ছে কাভার্ড ভ্যান। দক্ষিণাঞ্চলের কোটি মানুষ তাদের নিজস্ব এলাকার প্রাকৃতিক জ্বালানি থেকে বঞ্চিত হলেও বিগত সব সরকারই বিষয়টি নিয়ে রহস্যজনকভাবে নিশ্চুপ থেকেছে। অপরদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো নানা অজুহাতে গত কয়েক মাস ধরে বরিশাল অঞ্চলে এলপিজির সরবরাহ সীমিত করলেও বিষয়টি নিয়ে প্রশাসনও কিছু করতে পারছে না।

    এমনকি সাড়ে ১২ কেজি গ্যাসের সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ১,৩৩০ টাকা হলেও বেসরকারি বিপণন কোম্পানিগুলো তা ডিলার পর্যায়েই এখন প্রায় ১৪শ টাকায় বিক্রি করলেও তার সরবরাহও খুবই সীমিত। ফলে খুচরা ডিলারগণ ভোক্তাদের কাছে তা দেড় হাজার টাকার ওপরে বিক্রি করছেন। তবে সরবরাহ সংকটে বেশিরভাগ ডিলারের কাছেই কোনো গ্যাস মিলছে না। ডিলারদের দাবি দেশে গ্যাস বিপণনকারী ২০টি কোম্পানির অন্তত ৫টির সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। অবশিষ্টগুলো সরবরাহ এক-তৃতীয়াংশে হ্রাস করেছে।

    এদিকে সরকার নির্ধারিত দরের বেশি দামে বিক্রি করায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ইতিমধ্যে ডিলারদের জরিমানা করায় ধর্মঘটও করেছেন তারা। ফলে সেখান থেকেও প্রশাসন কিছুটা সরে এলেও বিপণন কোম্পানিগুলো কেন বেশি দামে গ্যাস বিক্রি করছে, তা খতিয়ে দেখছেন না ভোক্তা অধিকার অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর। এমনকি কবে এলপি গ্যাস সংকট দূর হবে এবং অত্যাবশ্যকীয় এ পণ্যটি নিয়ে স্বস্তি মিলবে তাও বলতে পারছেন না কেউ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    • বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    • বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ
    • লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন!, উদ্বোধক শীর্ষস্থানীয় বিএনপি নেতাকে নিয়ে উপহাস
    • মাদক ইস্যুতে কোনো ছাড় নয়, বরিশালের নয়া পুলিশ কমিশনার
    • লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    • বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    • পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    • ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    • বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    • বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ
    • মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি
    • লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন!, উদ্বোধক শীর্ষস্থানীয় বিএনপি নেতাকে নিয়ে উপহাস
    • মাদক ইস্যুতে কোনো ছাড় নয়, বরিশালের নয়া পুলিশ কমিশনার
    • লঞ্চ-জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন দেড় শতাধিক যাত্রী
    • বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    •  পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    •  ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    •  বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    •  বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ
    •  ‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
    •  পিরোজপুর আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
    •  ভোলা ও বরগুনায় ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
    •  বরিশালে বালু ফেলে সরকারি পুকুর ভরাট
    •  বরিশালে সরকারি বিদ্যালয়ে ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম বিতরণে অভিযোগ