১লা নভেম্বর, ২০২৬ | ১৬ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    দশমিনা

    পটুয়াখালীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ইউপি সদস্যের বাড়িতে সন্তানসহ দুই নারী

    নিজেস্ব প্রতিবেদক | ৯:৩৩ মিনিট, জানুয়ারি ১৪ ২০২৬

    পটুয়াখালীর দশমিনা উপজেলায় স্বামীর স্বীকৃতি ও সন্তানদের পিতৃপরিচয়ের দাবিতে দুই নারী সন্তানসহ অবস্থান নিয়েছেন এক ইউপি সদস্যের বসতঘরের সামনে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    অভিযুক্ত ইউপি সদস্য রনগোপালদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুজ্জামান নওফেল। ভুক্তভোগী পপি বেগম ও মিম জানান, ইসলামী শরিয়ত অনুযায়ী কাবিননামা রেজিস্ট্রির মাধ্যমে নওফেল তাদের বিয়ে করেন।

    পপি বেগম ঢাকার কালীয়াকৈর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুল মিয়ার মেয়ে এবং মিম বরিশাল জেলার কদমতলী থানার মৃত ছাদেল হাওলাদারের মেয়ে। বিয়ের পর বিভিন্ন সময়ে নওফেল তাদের বাবার বাড়ি ও ভাড়া বাসায় রেখে সংসার করেন বলে অভিযোগ করেন তারা।

    প্রায় এক বছর ধরে নওফেল তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করায় গত রোববার (১১ জানুয়ারি) তারা সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে আসেন। এ সময় পপি বেগম তার তিন বছরের কন্যা নওরিন এবং মিম তার তিন বছরের পুত্র সন্তানকে সঙ্গে আনেন।

    বাড়িতে এসে তারা জানতে পারেন, তাদের অনুপস্থিতিতে নওফেল গলাচিপা উপজেলার ‘লামিয়া’ নামের এক নারীকে স্ত্রী হিসেবে সংসারে রেখেছেন। পপি ও মিমের অভিযোগ, বাড়িতে প্রবেশের চেষ্টা করলে নওফেল তাদের মারধর করে তাড়িয়ে দেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    ভুক্তভোগী নারীরা বলেন, নওফেল একাধিক বিয়ে ও পরকীয়ার মাধ্যমে নারীদের নানা ফাঁদে ফেলে বিয়ে করেন এবং এর আগেও বহু নারীকে বিয়ে ও তালাক দিয়েছেন।

    পপি ও মিম আরও বলেন, আমাদের গর্ভে তার দুটি সন্তান জন্মেছে। সন্তানেরা বড় হলে বাবার পরিচয় কোথায় পাবে? আমরা স্বামী ও সন্তানের পিতার স্বীকৃতি চাই। তা না পেলে আইনের আশ্রয় নেব।

    অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আসাদুজ্জামান নওফেল বলেন, এটি পারিবারিক বিষয়। আমরা পারিবারিকভাবেই সমাধানের চেষ্টা করছি। পুলিশ এসে ভুক্তভোগীদের মতামতের ভিত্তিতে তাদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের বাসায় রাখার ব্যবস্থা করে।

    দশমিনা থানার ওসি আবু সাঈদ মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা সামাজিকভাবে সমাধানে আগ্রহ দেখিয়েছেন। তবে তারা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন এবং সে ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • দশমিনায় রাতে ঝাড়ফুঁক, সকালে কবিরাজের পুকুরপাড়ে রোগীর মরদেহ উদ্ধার
    • পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
    • হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, স্বামী–শ্বশুরকে পুলিশে সোপর্দ
    • ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকের আত্মহত্যা​
    • দশমিনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    • দশমিনায় ইয়াবা, গাঁজাসহ যুবক আটক
    • পটুয়াখালীতে আম কুড়াতে গিয়ে জিওপি নেতার মারধরের শিকার দুই শিশু
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    • ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    • এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    • বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    • পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ
    • পটুয়াখালীতে ৮ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি একমাত্র ছাত্রকে
    • ‘আমি বাড়ি ফিরতে চাই’—স্বজনদের খুঁজে পেতে পথে পথে ঘুরছেন বৃদ্ধা কুলসুম
    • এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন
    • কীর্তনখোলায় জাহাজের ধাক্কা কার্গোর তলা ফেটে ভিজল দুই ট্রাক গম, ডুবল ৫ স্পিডবোট
    • বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল, পাসের হার কমে ৪৪.৮৪ শতাংশ
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    •  ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    •  এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    •  বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    •  পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ
    •  তহসিলদার সোবাহানের কয়েক কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন!
    •  ফোনে চাঁদা দাবি, ৫০ লাখ-১ কোটি টাকার হুমকি; গ্রেপ্তার ১
    •  এনিমেল লাভারসের উদ্যোগে ৪ বন্য বানর উদ্ধার, আটক ৪ বাজিকর
    •  বরিশালে চাঁদাবাজি মামলার আসামি যুবদল কর্মী গ্রেপ্তার
    •  পিটিয়ে শ্রমিকের দুই হাত ভেঙে ফেলার অভিযোগ