১লা নভেম্বর, ২০২৬ | ১৬ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    আগৈলঝাড়া

    বরিশালে ৪ দিন পর কিস্তির টাকার জন্য নেওয়া সেই হাঁস ফেরত, এনজিওকর্মী বরখাস্ত

    এ.এ.এম হৃদয় | ৬:৩৩ মিনিট, ডিসেম্বর ১৩ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় ঋণের কিস্তির টাকার পরিবর্তে এনজিওকর্মীর ধরে নিয়ে যাওয়া সেই চীনা হাঁসটি অবশেষে চার দিন পর ফেরত পেয়েছেন গৃহবধূ হাফিজা বেগম।পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাঁসটি ফেরত দেয় এনজিও কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    শনিবার দুপুরে টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো. রাজেক ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো. আরাফাত ও মো. সুজন মিয়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে গিয়ে গৃহবধূ হাফিজা খানমের হাতে হাঁসটি তুলে দেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঋণের কিস্তির জন্য হাঁস ধরে নিয়ে যাওয়ার খবরটি পত্রিকায় প্রকাশের পর টিএমএসএস এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি আমলে নেন। শনিবার সকালে এনজিওর বরিশাল বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মো. মফিউর রহমান, মাদারীপুর জোনাল কর্মকর্তা মো. মিজানুর রহমান ও বরিশাল জোনাল কর্মকর্তা আবুল কালাম আজাদসহ চারজন কর্মকর্তা সরেজমিনে তদন্তে যান। তারা ভুক্তভোগী হাফিজা খানম, তার স্বামী মুরাদ হোসেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তদন্তে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। তাকে গত ১১ ডিসেম্বর থেকেই সাময়িক বরখাস্ত দেখানো হয়েছে।

    ঘটনার বিবরণে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম টিএমএসএস এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। গত ৯ ডিসেম্বর ঋণের শেষ কিস্তির ১৩২০ টাকা আদায় করতে যান মাঠকর্মী ফিরোজ খান। হাফিজা কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে পাশের বাড়ি চলে গেলে ফিরোজ খান ক্ষিপ্ত হয়ে উঠান থেকে একটি চীনা হাঁস ধরে নিয়ে যান। এ ঘটনায় ১১ ডিসেম্বর হাফিজা খানম হাঁসটি ফেরত চেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখমন বণিকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

    হাঁসটি ফেরত পাওয়ার পর উচ্ছ্বসিত হাফিজা খানম বলেন, ‘আমার স্কুলপড়ুয়া মেয়ের শখের হাঁসটি ফেরত পেয়ে আমি ও আমার পরিবারের সবাই খুব খুশি। সংবাদ প্রকাশের কারণেই এটি সম্ভব হয়েছে।’

    এ বিষয়ে টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো. রাজেক ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করেছেন। অভিযুক্ত মাঠকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা শনিবার দুপুরে ওই গৃহবধূর বাড়ি গিয়ে হাঁসটি ফেরত দিয়ে এসেছি।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ক্রসফায়ারে দুই নেতা হত্যা মামলা: হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির তদন্ত কর্মকর্তাকে জেরা আজ
    • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আগৈলঝাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
    • আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা
    • বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান
    • গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টায় অভিযান, ১ লিটার দেশীয় মদসহ তরুণ গ্রেপ্তার
    • ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার
    • আগৈলঝাড়ায় দুই নেতা হত্যার মামলায় সাবেক ডিআইজির সাক্ষ্যগ্রহণ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা
    • পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
    • দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯
    • সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, ববির শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ
    • এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন
    • বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
    • পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল
    • মানিক পশারীর মৃত্যুর পরও আতঙ্কে পরিবার, রাতে বাড়ি ছাড়ছেন মেয়ে ও বোন
    • বরিশালসহ সারা দেশে নদ-নদী ও সাগরে মধ্যরাত থেকে জাটকা ধরায় নিষেধাজ্ঞা
    • নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা
    •  পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
    •  দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯
    •  সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, ববির শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ
    •  এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন
    •  বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা
    •  পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
    •  দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯
    •  সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, ববির শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ
    •  এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন