১৩ই আগস্ট, ২০২৬ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    সাবেক এমপি ফরহাদকে আদালতে হাজিরের নির্দেশ

    এ.এ.এম হৃদয় | ৮:২৩ মিনিট, নভেম্বর ১১ ২০২৫

    আইনজীবী সমাজকে নিয়ে কটূক্তি করায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।

    মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

    মামলার সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর বিকেলে বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে বিএনপি আয়োজিত এক জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন ফরহাদ।

    সেখানে তিনি আইনজীবী সমাজ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বলেন;“ওকালতি যারা করেন, তারা টাউট-বাটপার হয়।”

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে আইনজীবী সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

    এ ঘটনার পরদিন (৬ নভেম্বর) বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে মেজবাহ উদ্দিন ফরহাদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

    সমিতির সভাপতি এডভোকেট সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ারসহ সিনিয়র সদস্যরা বলেন, ফরহাদ একজন রাজনীতিবিদ হয়েও আইনজীবীদের মানহানি করেছেন। তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

    বিতর্কিত বক্তব্য ঘিরে সমালোচনার মুখে পরলে মেজবাহ উদ্দিন ফরহাদ ৭ নভেম্বর বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

    সেখানে তিনি ভুল স্বীকার করে বলেন, “আমি কারও প্রতি অবমাননাকর কিছু বলতে চাইনি, ভুলবশত ওই শব্দটি ব্যবহার করেছি, আমি আইনজীবী সমাজের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

    তবে আইনজীবীরা তার এই ক্ষমা প্রার্থনা অসত্য ও কৌশলী বলে দাবি করে মামলার পথে হাঁটেন।

    বাদী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, একজন সাবেক সংসদ সদস্য হিসেবে ফরহাদের এমন মন্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো দেশের পেশাজীবী সম্প্রদায়কে অপমানিত করেছে। তার বক্তব্যে আমরা ক্ষুব্ধ ও মানহানিকর পরিস্থিতির শিকার হয়েছি। তাই আইনের আশ্রয় নিয়েছি।

    তিনি আরও জানান, এ মামলার মাধ্যমে সমাজে আইন পেশার মর্যাদা ও শৃঙ্খলা রক্ষার বার্তা যাবে।

    উল্লেখ্য, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। ওই মামলাটি আদেশের অপেক্ষায় রয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল করপোরেশনের সিটি প্রশাসক
    • বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    • বরিশাল আদালত চত্ত্বরে বোমা বিস্ফোরণ, বিচারপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক
    • চরমোনাইতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
    • বরিশালে ১৫ বস্তা সার পাচারকালে আটক, ডিলারকে জরিমানা
    • ভারতে পালানোর সময় বরিশালের জহিরুল হত্যা মামলার প্রধান আসামি আটক
    • বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল করপোরেশনের সিটি প্রশাসক
    • র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি
    • পিরোজপুরে চুরি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক
    • ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    • পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    • ঝালকাঠিতে ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    • বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা মারা গেছেন
    • বাউফলে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩
    • বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
    • বরিশাল আদালত চত্ত্বরে বোমা বিস্ফোরণ, বিচারপ্রত্যাশীদের মধ্যে আতঙ্ক
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল করপোরেশনের সিটি প্রশাসক
    •  র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি
    •  পিরোজপুরে চুরি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক
    •  ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    •  পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান
    •  অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল করপোরেশনের সিটি প্রশাসক
    •  র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি
    •  পিরোজপুরে চুরি করতে গিয়ে ছাত্রলীগ কর্মী আটক
    •  ভোলা বিআরটিএতে পরীক্ষা ছাড়াই ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স
    •  পিরোজপুরে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও মেলেনি সন্ধান