১০ই অক্টোবর, ২০২৬ | ২৫শে আশ্বিন, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    ঝালকাঠি

    কাজ না করে সংশ্লিষ্ট ঠিকাদারের আগাম বিল উত্তোলন

    কামরুন নাহার | ৬:৩২ মিনিট, মার্চ ০৮ ২০২০

    ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি শহরের বাসটার্মিনাল সংলগ্ন শতবর্ষী কুতুবনগর জামে মসজিদ ও কুতুবনগর আযিযীয়া আলিমা মাদরাসাসহ আবাসিক এলাকাকে সুগন্ধা নদীর ভাঙনের কবল থেকে রক্ষা করতে ৩০ মিটার ব্লক ফেলানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ব্লক না ফেলেই সংশ্লিষ্ট ঠিকাদার তার কাজের আগাম বিল উত্তোলন করে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের একটি অসাধু চক্র বিল উত্তোলন কাজে সহায়তা করছে বলেও জানা গেছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, সুগন্ধা নদীর তীরের ভাঙন প্রতিরোধে এ প্রকল্পের দুদফায় কাজের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২৯ ফেব্র“য়ারি। অথচ ভাঙ্গন কবলিত স্থানে কোনো ব্লক না ফেলে ঠিকাদার ৫৫ লাখ টাকার আগাম বিল উঠিয়ে নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সহযোগিতায়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএইচ এন্টারপ্রাইজ বলছে, প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে যারা কাজ করেছেন এ দায় তাদের। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। এ দিকে সুগন্ধা নদীর কুতুবনগর এলাকায় ভাঙন তীব্র হওয়ায় এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এলাকা ছেড়ে চলে গেছে অনেক পরিবার। অনেকে আবার সব হারিয়ে আশ্রয়ণ প্রকল্পে এবং নিকটাত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছে। ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, অনুন্নয়ন রাজস্ব খাত প্রকল্পের আওতায় এ কাজের প্রথম ধাপের মেয়াদ ছিল ২০১৯ সালের ৩০ জুলাই পর্যন্ত। ঠিকাদার তা করতে ব্যর্থ হওয়ায় এরপর দ্বিতীয় দফায় কাজ শেষ করার সময় ছিল এ বছরের ২৯ ফেব্র“য়ারি। কিন্তু ঠিকাদার দুলাল হাওলাদার ২০১৯ সালের ২৯ এপ্রিল কাজ শুরু করার দিন থেকে ব্লক না ফেলে টালবাহানা করে সময় ক্ষেপণ করেন। বাসস্ট্যান্ড কুতুবনগর এলাকায় কুতুবনগর মাদরাসা থেকে পূর্ব দিকে ৩০ মিটার ব্লক ফেলার জন্য বরাদ্দ টাকার পরিমাণ ৯৮ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে ১১ হাজার ২১টি ডাম্পিং ব্লক, ১২শ প্লেসিং ব্লক এবং ৪ হাজার ৩৩০ জিও ব্যাগ ফেলার কথা সুগন্ধা নদী ভাঙন কবলিত স্থানে। কাজ সম্পন্ন না করায় ঠিাকাদারকে তা দ্রুত সম্পাদনের চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চিঠির কোনো জবাব দেননি ঠিকাদার, শুরু করেননি কাজও। উল্টো ঠিকাদারকে আগাম ৫৫ লাখ টাকার বিল প্রদান করে নির্বাহী প্রকৌশলী এসএম আতাউর রহমান অন্যত্র বদলি হয়ে গেছেন। ভাঙ্গন কবলিত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু তৈরি করা ব্লক ভাঙন কবলিত এলাকায় ফেলে রাখা হয়েছে। ব্লকগুলো ফেলার কোনো তৎপরতায় নেই ঠিকাদারের। এ বিষয়ে কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএইচ এন্টারপ্রাইজের মালিক সাহাবুদ্দিন আজাদ বলে, আমার লাইসেন্স দিয়ে এ কাজ করেছেন ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল হাওলাদার। আমি এর বেশি কিছু বলতে পারব না। তবে ঠিকাদার ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর দুলাল হাওলাদার জানায়, আমি এ কাজের জন্য ৫৫ লাখ টাকা এনেছি ব্লক তৈরির জন্য। ব্লক তৈরি করা হলেও ফান্ড না থাকায় এগুলো ফেলা সম্ভব হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড যে দিন টাকা দেবে সেদিন ব্লক ফেলার কাজ শেষ করে দেব। এ কাজের মেয়াদ দু’দফায় বাড়ানো হলেও কাজ না করায় নদীর ভাঙন প্রকট আকার ধারণ করেছে এমন প্রশ্নের জবাবে দুলাল হাওলাদার বলে, বরাদ্দ না দিলে আমার কিছুই করার নেই। এ প্রসঙ্গে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নবাগত সহকারী প্রকৌশলী মো. ফয়সাল জানায়, এই কাজের টাকা নিয়ে কাজ না করার ঘটনাটি আমার জানা ছিল না। নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে ঠিকাদারকে কাজ করার জন্য চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হবে। এর মধ্যে কাজ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স কালো তালিকাভুক্ত করা হতে পারে। ঝালকাঠির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস বলে, আমি উপবিভাগীয় প্রকৌশলীর কাছ থেকে ঘটনাটি শুনেছি। স্থানীয় ঠিকাদারের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। বিদায়ী নির্বাহী প্রকৌশলী এসএম আতাউর রহমান বর্তমানে পানি উন্নয়ন অধিদপ্তরের সদর দপ্তর ঢাকায় কর্মরত আছেন। তিনি জানান, আমি একাধিকবার চিঠি দিয়ে ঠিকাদারকে তাগিদ দিয়েছি। তিনি কাজে অবহেলা করেছেন। ব্লক তৈরি করার জন্য তাকে আগাম বিল দেওয়া হয়েছে। এ বিষয়ে ঝালকাঠির বর্তমান নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নেব।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ঝালকাঠিতে যুবদল নেতাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
    • ঝালকাঠিতে সিএনজি-ট্রাকের সংঘর্ষ, শিশুসহ আ/হত ৪
    • বিষখালী নদীতে ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ
    • ধর্ষণ মামলার আসামিকে বিয়ে করতে বাদিনীর হট্টগোল বিচারককে হুমকি
    • কীটনাশকযুক্ত ঘাস খেয়ে মা’রা যাওয়া গরু নিয়ে ইউপি সদস্যের নীল নকশা
    • ঝালকাঠি এলজিইডির হিসাবরক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৫কোটি টাকার বাড়ি নিয়ে প্রশ্ন
    • ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই সাময়িক বরখাস্ত
    • ২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন ফাঁসির আসামি
    • সাংবাদিকতা করবেন, আবার রাজনীতিও করবেন, পিরোজপুরে তা হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী
    • ১৬৫ কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’
    • ভোলায় সিএনজির ধাক্কায় নিহত মসজিদের ইমাম
    • মহালয়া কাল, বরিশালে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
    • সেনাবাহিনীর পরিচয়ে প্রেমের ফাঁদ, যুবকের এক বছরের কারাদণ্ড
    • বিয়ে ছাড়াই অন্যের স্ত্রীকে নিয়ে ‘সংসার’! মুচলেকায় রক্ষা পেলেন ইমাম
    • ফাঁসির রায় মাথায় নিয়ে ৬ বছর কনডেম সেলে মিন্নি, কবে শেষ হবে অপেক্ষা?
    • বরিশাল-পটুয়াখালীতে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই সাময়িক বরখাস্ত
    •  ২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন ফাঁসির আসামি
    •  সাংবাদিকতা করবেন, আবার রাজনীতিও করবেন, পিরোজপুরে তা হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী
    •  ১৬৫ কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’
    •  ভোলায় সিএনজির ধাক্কায় নিহত মসজিদের ইমাম
    •  বরিশালে মাদকের আসর থেকে আটক এএসআই সাময়িক বরখাস্ত
    •  ২২ বছর কারাবাসের পর হাসপাতালে মারা গেলেন ফাঁসির আসামি
    •  সাংবাদিকতা করবেন, আবার রাজনীতিও করবেন, পিরোজপুরে তা হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী
    •  ১৬৫ কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’
    •  ভোলায় সিএনজির ধাক্কায় নিহত মসজিদের ইমাম