১লা ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    তালতলী

    এমপিকে প্রধান অতিথি না রাখায় অনুষ্ঠান বর্জন আ.লীগের

    দেশ জনপদ ডেস্ক | ৫:০৬ মিনিট, ডিসেম্বর ১৮ ২০২১

    নিজস্ব প্রতিনিধি ॥ বরগুনার তালতলী উপজেলায় বিজয়ের ৫০ বছর উপলক্ষে সূবর্ণজয়ন্তী পালন করা হয়। প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি শপথ গ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

    ব্যানারে স্থানীয় এমপিকে প্রধান অতিথি না রেখে ইউএনও নিজেই সভাপতি থাকায় অনুষ্ঠান বর্জন করেন উপজেলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতারা।

    তবে উপজেলা ছাত্রদলের দুই সাবেক সভাপতিকে ইউএনওর পাশে বসিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার অভিযোগ রয়েছে।

    জানা যায়, বিজয় দিবস উপলক্ষে ৫০ বছরের সূবর্ণজয়ন্তী পালন করার লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এ আয়োজনের আমন্ত্রণপত্রে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবিরকে বিশেষ অতিথি লেখা থাকলেও অনুষ্ঠানের ব্যানারে তাদের নাম ব্যবহার করা হয়নি। শুধুমাত্র উপজেলা নির্বাহী অফিসার কাওছার হোসেন সভাপতি হিসেবে ব্যানার করা হয়।

    সকালের অনুষ্ঠানে এ ব্যানার ব্যবহার করেনি তাই দিনের সব অনুষ্ঠান শেষ করে উপজেলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠন। আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে দেখেন- স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নাম প্রধান অতিথি হিসেবে ব্যানারে নেই- এমনকি উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবিরকে বিশেষ অতিথি করা হয়নি।

    এটা দেখে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজ। নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমে। অনুষ্ঠান বর্জন করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের নেতারা।

    এছাড়াও সকালের অনুষ্ঠানে ভিআইপি আসন দখল দিয়ে রাখার অভিযোগ রয়েছে ইউএনওর আত্মীয় ও স্ত্রীর। আসন না পেয়ে ফিরে আসেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু, তালতলী প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

    এদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠন অনুষ্ঠান বর্জন করলেও তালতলী উপজেলা বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সাবেক দুই সভাপতি সাইফুল ইসলাম মামুন ও আতিকুর রহমান অসিমকে ইউএনও পাশের আসনে বসিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বলে অভিযোগ করে আওয়ামী লীগ।

    তালতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মু. আ. মোতালিব বলেন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের অবমূল্যায়ন করেন ইউএনও। এজন্য আমরাও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে চলে আসছি। তিনি আরও বলেন, সংসদ সদস্যের নাম না থাকার বিষয়টি আসলেই দুঃখজনক।

    এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু বলেন, স্থানীয় সংসদ সদস্যকে প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যানের নাম ব্যানারে বিশেষ অতিথি না দিয়ে উপজেলা নির্বাহী অফিসার নিজে তার নাম সভাপতি হিসেবে দেওয়ায় উপজেলা আওয়ামী লীগ অনুষ্ঠান বর্জন করেন। কিছু ভিআইপি আসন নির্ধারিত রাখা হয়েছে। সেখানে ইউএনওর স্ত্রী আত্মীয়রা দখল করে রাখেন তাই আসন না পেয়ে চলে আসছি।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগ অনুষ্ঠান বর্জন করলেও ছাত্রদলের দুই সাবেক সভাপতিকে পাশে বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠান উপভোগ করেন।

    তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. রেজবি উল কবির জোমাদ্দার বলেন, ব্যানার না দেখে সকালের সব অনুষ্ঠান শেষ করে বাসায় এসেছি। বিকালের অনুষ্ঠানে যাওয়ার আগেই সংবাদ পাই যে ব্যানারে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়নি। তাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সবাই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করেছে। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসন না পেয়ে ফিরে আসার বিষয়েও দুঃখ প্রকাশ করেন তিনি।

    উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কাওসার হোসেন বলেন, অনুষ্ঠান বর্জনের বিষয়ে আমি কিছুই জানি না। প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্যের নাম থাকার কথা ছিল কিন্তু তিনি অনুপস্থিত থাকায় কোনো অতিথির নাম লেখা ছিল না। তাই সরকারের পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নাম দেওয়া হয়েছে।

    তিনি বলেন, বর্জন করলে এতে কিছু যায় আসে না, এটা রাষ্ট্রীয় অনুষ্ঠান। তারা যদি মনে করেন রাষ্ট্রের বাহিরের কেউ তাহলে বর্জনের প্রশ্ন আসতে পারে। কে আমার পাশে বসে অনুষ্ঠান দেখেছে তা আমি কীভাবে বলব। আমি কাউকে চিনি না। তালতলীতে বিএনপি বলতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাককে চিনি।

    জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তাই কোনো মন্তব্য নয়।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে মারধর, পাল্টা ছুরিকাঘাতে ছেলে খুন
    • ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার
    • জাটকার সঙ্গে বৈধ মাছও জব্দ, বিতরণ করা হয় শিশু পরিবারে
    • তালতলীতে দুই শিশু ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার
    • বরগুনায় বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ
    • বরগুনায় ভাবিকে হত্যার ১০ বছর পর চাচার হাতে এবার ভাতিজি খুন
    • তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    • তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    • ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    • জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    • বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    • পিরোজপুরে একই মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এলাকার উন্নয়নে দিলেন নানান প্রতিশ্রুতি
    • বরিশালে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১
    • পিরোজপুরে শিক্ষা সফরের বাসে জয় বাংলা স্লোগান, ভিডিও ভাইরাল
    • পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
    • বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    •  ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    •  জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    •  বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩
    •  ‘ফ্যামিলি কার্ডে মিলবে বিনা সুদে ঋণ’
    •  তিন দলের শীর্ষ ৩ নেতার বরিশালে আগমনের অপেক্ষায় নেতাকর্মীরা
    •  ববি ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ
    •  জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবনে ইসলামের পূর্ণাঙ্গ চর্চা চাই – ছারছীনার পীর ছাহেব
    •  বরিশালে দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তার ৩