২৯শে জুলাই, ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    পাথরঘাটা

    এক যুগ পেরিয়ে গেলেও জনতার দুর্ভোগ শেষ হয়নি

    দেশ জনপদ ডেস্ক | ৭:৪২ মিনিট, অক্টোবর ১০ ২০২১

    নিজস্ব প্রতিবেদক ॥ খালের ওপর ১৫ বছরের পুরোনো কেওড়া গাছের সাঁকো দিয়ে চলছে পারাপার। জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে গিয়ে চরম দুর্ভোগে রয়েছেন ররগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটার বাসিন্দারা।

    উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা পর্যটন কেন্দ্রের পাশে এ খালটির অবস্থান। পাশের বিষখালী নদের শাখা খাল হওয়ায় প্রায় সর্বদাই পানিতে ভরে থাকে খালটি। এ খালের ওপর জরাজীর্ণ ওই সাঁকো পার হতে গিয়ে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

    গত ১৫ বছর আগে এই খালে স্থানীয়রা নিজেদের উদ্যোগে সাঁকো তৈরি করেন। পুরনো ঝুঁকিপূর্ণ এ সাঁকোটি বর্তমানে এলাকার বাসিন্দাদের জীবনযাত্রাকে অনেকাংশে ব্যাহত করছে। খালের ওপর সেতু না থাকায় এ সাঁকোটিই এখানকার মানুষের চলাচলের একমাত্র ভরসা।

    স্কুল, কলেজ, মাদরাসাগামী ছাত্র-ছাত্রীসহ দুই পাড়ের গ্রামের চার থেকে পাঁচ হাজার বাসিন্দা জীবনের ঝুঁকি নিয়ে এখান দিয়ে প্রতিদিন চলাচল করছেন।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, এই এলাকার বেশিরভাগ মানুষ মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন। এ খাল পার হয়েই বিষখালী নদীতে যেতে হয় তাদের। মাছ ধরার কাজে ব্যবহৃত মালামাল মাথায় নিয়ে এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই চলাচল করেন তারা।

    প্রায় ১০০ ফুট দীর্ঘ সাঁকোটির পুরোটাই কয়েকটি কেওড়া গাছের খুঁটি দিয়ে তার ওপর কেওড়া গাছ দেয়া রয়েছে। দেখা গেছে কিছু কিছু খুঁটি পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সাঁকোতে উঠলে থরথর করে কাঁপতে থাকে। ফলে এ সাঁকো দিয়ে মানুষ ঠিকমত চলাচল করতে পারে না। অনেক বৃদ্ধ ও শিশুরা উপরে দেয়া গাছ ধরে ভয় ও শঙ্কা নিয়ে পার হচ্ছেন।

    সাঁকোটির উত্তর পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও মক্তবসহ উপজেলার একমাত্র পাথরঘাটা বাজারে এখান দিয়েই যেতে হয়।

    এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এর প্রতিকার চাইলেও তারা কোন পদক্ষেপ নেননি। শুধু নির্বাচন এলে প্রতিশ্রুতি দিয়ে কাজ শেষ করেন তারা।

    স্থানীয় বাসিন্দা আবু জাফর, ইয়াছিন আকনসহ বেশ কয়েকজনে জানান, আমাদের এ এলাকার মানুষের একমাত্র যাতায়াতের পথ এই সাঁকো। এই সাঁকো পার হতে গিয়ে প্রায়ই পথচারীদের খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। কিছু দিন আগে বিষখালী নদীতে মাছ ধরতে যাওয়ার সময় খালের মধ্যে সাঁকো ভেঙে পড়ে যান স্থানীয় কিছু লোক। এ সময় অন্য লোকজন থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।

    তারা বলেন, ‘আমাদের বাচ্চাদের বিদ্যালয়ে পাঠানোর জন্য সাঁকো পার করে দিতে হয়, না হলে কখন পড়ে বিপদ হয়। বাচ্চারা অনেক সময় সাঁকোর কাছে দাঁড়িয়ে থাকে। কথন বয়স্ক কেউ আসে সেই অপেক্ষায়!’

    তারা জানান, নির্বাচন এলেই জনপ্রতিনিধিদের চোখে পড়ে আমাদের এই সাঁকোটিতে, তখন সবাই ব্রিজ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু নির্বাচন গেলে আমাদের কথা ভুলে যান তারা।

    ‘আপনাদের মাধ্যমে বিষয়টি বড় কোনো কর্মকর্তার নজরে এলে এবং আমাদের এই খালের ওপর ব্রিজটি করে দিলে সাধারণ মানুষ বড় বিপদ থেকে রেহাই পেতে পারে’, বলেন তারা।

    স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুস ছত্তার এ প্রসঙ্গে জানান, ওই খালের উপর একটি ব্রিজ নির্মাণ করার জন্য দীর্ঘ দিন ধরে দাবি করে আসছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা দুর্যোগ ও ত্রাণ বাস্তবায়ন অফিসে কথা হয়েছে। তারা এসে দেখে গেছে। এখানে একটি কালভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এ বিষয়ে পাথরঘাটা উপজেলা দুর্যোগ ও ত্রাণ বাস্তবায়ন কর্মকর্তা অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ইতোমধ্যে আমরা সরেজমিনে গিয়ে দেখে এসেছি। মাটির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে টেস্ট করার জন্য। এখানে একটি ব্রিজ করার প্রস্তাবনাও দেয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কিছু একটা হবে।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় জেলের ছদ্মবেশে অনুসন্ধান, নৌ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ
    • বরগুনায় বাকপ্রতিবন্ধী তালাকপ্রাপ্ত নারীর কন্যাসন্তান প্রসব, শিশুর পিতৃপরিচয় নিয়ে রহস্য
    • বরগুনায় জেলেদের জালে মিলল টর্পেডো সদৃশ রহস্যময় যন্ত্র, এলাকায় চাঞ্চল্য
    • বরগুনায় গাছ কাটা নিয়ে বিরোধে হত্যা: পলাতক প্রধান আসামি বেলায়েত গ্রেপ্তার
    • পাথরঘাটায় দাবিকৃত চাঁদা না পেয়ে শিশুর উপর এসিড নিক্ষেপ
    • জমি নিয়ে দ্বন্দ্বে সন্তানের সামনে বাবাকে পিটিয়ে হত্যা
    • বরগুনায় কোস্টগার্ড কমান্ডারসহ ৭ জনের নামে মামলা নিতে আদালতের নির্দেশ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে
    • বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট
    • জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
    • বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে গাছ উপড়ে ফেলার অভিযোগ, ন্যায্য বণ্টনের দাবি
    • বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ
    • বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
    • বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন
    • উজিরপুরে শেষ সম্বল অটোভ্যান চুরি, নিঃস্ব হতদরিদ্র ইদ্রিস মোল্লা
    • জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল
    • সকল ক্ষমতার উৎস জনগণ, আমরা কেবল তাদের সেবক : তথ্যমন্ত্রী
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে
    •  বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট
    •  জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
    •  বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে গাছ উপড়ে ফেলার অভিযোগ, ন্যায্য বণ্টনের দাবি
    •  বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ
    •  তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে
    •  বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট
    •  জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
    •  বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে গাছ উপড়ে ফেলার অভিযোগ, ন্যায্য বণ্টনের দাবি
    •  বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ