১২ই এপ্রিল, ২০২৬ | ২৯শে চৈত্র, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    জাতীয়

    একসঙ্গে ৪৭ লাখ টাকা ঘুষ নিয়েছেন খাদ্য পরিদর্শক

    কামরুন নাহার | ৪:১৯ মিনিট, নভেম্বর ২১ ২০১৯

    ভৈরবের সাবেক খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খোরশেদ আলমের বিরুদ্ধে করা ঘুষ-দুর্নীতির মামলার তদন্ত প্রতিবেদন ঢাকার খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ তদন্ত প্রতিবেদন খাদ্য অধিদপ্তরে পাঠিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ময়মনসিংহের খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম। অভিযুক্ত খোরশেদ আলম সরকারি চাকরি করেও ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটের সহযোগী হিসেবে পরিচিত। খোরশেদ আলম বর্তমানে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত। এর আগে ভৈরবে খাদ্য পরিদর্শক থাকাকালে দুজন রাইস মিল মালিকের কাছ থেকে ৪৭ লাখ টাকা ঘুষ নেয়ার ঘটনায় খাদ্যমন্ত্রী ও দুদক চেয়ারম্যানের কাছে ২০১৮ সালের নভেম্বর মাসে লিখিত দেয়া হয়। গত ১ নভেম্বর ভৈরবের মা অটো রাইস মিল মালিক আবদুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে এক লিখিত অভিযোগে জানান, ২০১৭ সালে বোরো মৌসুমে সরকারি গুদামে চাল সরবরাহ করতে গিয়ে ভৈরব খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম প্রতি টন চালে ৩ হাজার টাকা ঘুষ নেন। মিল মালিক চাল সরবরাহ দিতে গেলে চালের মান ভালো নয় বলে কায়দা করে এই ঘুষ আদায় করেন ওই কর্মকর্তা। মিল মালিক তার অভিযোগে আরও উল্লেখ করেন, ঘুষের টাকা খোরশেদ আলম তার একজন প্রতিনিধির মাধ্যমে নিয়েছেন এবং ঘুষের ২৫ লাখ টাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেঘ রৌদ্দ নামের একটি হিসেবে সোনালী ব্যাংকে জমা দিয়েছেন।
    একইভাবে ভৈরবের তামজিদ অটো রাইস মিল মালিক তারিক আহমেদ ২০১৮ সালের ৬ নভেম্বর খাদ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করে জানান, তার কাছ থেকেও চাল সরবরাহের সময় প্রতি টনে ৩ হাজার টাকা করে ঘুষ নেন খোরশেদ আলম। তিনি চাল সরবরাহ দিতে গিয়ে খোরশেদ আলমকে ২২ লাখ টাকা ঘুষ দেন। দুজন মিল মালিকই জেলা প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অভিযোগের কপি ডাকযোগে পাঠিয়েছেন। অভিযোগ রয়েছে, ভৈরব খাদ্যগুদামের এই কর্মকর্তা নিয়মিত অফিস করেন না। তিনি ঢাকায় থাকেন এবং সপ্তাহে বা ১০-১৫ দিন পরপর ভৈরব অফিসে এসে একসঙ্গে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। তাদের অভিযোগ প্রাথমিকভাবে তদন্তে প্রমাণিত হলে চলতি বছরের ১৬ মে খোরশেদ আলমের বিরুদ্ধে মামলা করা হয়। একই সঙ্গে খাদ্য অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৮ জুলাই তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভৈরবে এসে সাক্ষীসহ অভিযোগকারীদের বক্তব্য ও অফিসের খাতাপত্র পরীক্ষা করে অভিযোগের সত্যতা পান। এর আগে গত বছরের ২৫ নভেম্বর কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদ তদন্ত কমিটি গঠন করে এ ঘটনা তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় খোরশেদ আলমকে দেড় মাস আগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা খাদ্যগুদামে বদলি করা হয়।
    খোঁজ নিয়ে জানা যায়, সরকারি চাকরি করেও ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম। তিনি সম্রাটের সহযোগী হিসেবে পরিচিত। ভৈরবে কর্মরত অবস্থায় মাসে ৪-৫ দিন অফিস করতেন তিনি। ঘুষ ছাড়া কোনো কাজ করতেন না খোরশেদ আলম। ঘুষের ঘটনা তদন্ত ছাড়াও তার বিরুদ্ধে আরও দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
    এরই মধ্যে রোববার (১৭ নভেম্বর) ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ রাজনীতিবিদ, প্রকৌশলী, কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১০৫ জনের ব্যাংক হিসাবের তথ্য চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তালিকায় খাদ্য পরিদর্শক খোরশেদ আলমের নাম রয়েছে বলে দুদক সূত্র জানায়। এ বিষয়ে অভিযুক্ত খাদ্য পরিদর্শক খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোনো কথা বলতে রাজি নই। এসব বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ময়মনসিংহের খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম বলেন, খাদ্য পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে ওঠা ঘুষসহ অন্যান্য অভিযোগের তদন্ত শেষে মঙ্গলবার খাদ্য অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে তদন্তের বিষয়টি গোপনীয়, তাই এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। যেসব অভিযোগ পেয়েছি তা তদন্ত প্রতিবেদনে সঠিকভাবে উল্লেখ করেছি। খাদ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মামুন আল মোর্শেদ চৌধুরী বলেন, তদন্ত প্রতিবেদনটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। তবে খাদ্য পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ তদন্তে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, সরকারি চাকরি করে কেউ যুবলীগের পদে থাকতে পারেন না। বিষয়টি তদন্ত করছে কমিটি। খোরশেদ আলম যদি যুবলীগের পদে থাকেন তবে সরকারি কর্মচারী আচরণবিধিমালার ১৯৭৯-এর ২৫ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    মামুন আল মোর্শেদ চৌধুরী আরও বলেন, দুদকের বিষয়টি আমরা দেখি না। কাজেই খোরশেদ আলমের বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগগুলো দেখবে দুদক। এ বিষয়ে ব্যবস্থা নেবে দুদক কর্মকর্তারা।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
    • সিগারেটের দাম সর্বনিম্ন ১০০ টাকা করার দাবি
    • আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
    • দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর, শিরীনকে কারাগারে পাঠানোর আদেশ
    • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ সংসদে পাস
    • দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত
    • এবার থেকে নববর্ষে শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা
    • শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন : সরোয়ার
    • ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন
    • লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ
    • পিরোজপুরে ‌‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
    • বরিশালে কারণ ছাড়াই বেড়েছে পরিবহন ভাড়া, প্রভাব পড়ছে পণ্যের দামে
    • ভোলা প্রেস ক্লাবের নেতৃত্বে নজরুল-নাসির
    • ভারত থেকে এলো আরও ৮ হাজার টন জ্বালানি
    • দেশজুড়ে চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব, দ্রুতই অভিযান
    • পটুয়াখালীতে আম কুড়াতে গিয়ে জিওপি নেতার মারধরের শিকার দুই শিশু
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা
    •  শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন : সরোয়ার
    •  ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন
    •  লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ
    •  পিরোজপুরে ‌‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
    •  সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা
    •  শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন : সরোয়ার
    •  ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন
    •  লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ
    •  পিরোজপুরে ‌‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট