২৩শে অক্টোবর, ২০২৬ | ৭ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    বরিশালের অর্থনীতিতে সম্ভাবনা জাগাচ্ছে আমেরিকান সবজি

    এ.এ.এম হৃদয় | ৮:৫০ মিনিট, ফেব্রুয়ারি ০৪ ২০২৫

    শস্য উৎপাদনে অনন্য ভূমিকা রাখায় বরিশালকে বলা হতো শস্যভান্ডার। এই অঞ্চলের ধান, তরমুজ আর সবজির খ্যাতি দেশজুড়ে। শুধু দেশেই নয়, বানারীপাড়ার মলঙ্গা গ্রামে উৎপাদিত বালাম চালের সুখ্যাতি ছড়িয়েছিল দেশের বাইরেও। শস্যভান্ডারের অতীত ঐশ্বর্য নানান কারণে কমে এলেও নতুন করে সম্ভাবনা জাগিয়েছে আমেরিকার আদি ফসল ক্যাপসিকাম। বিশেষ করে উপকূলের বিস্তৃত চরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মিষ্টি মরিচ নামে পরিচিত এই সবজির। আশানুরূপ ফলনও তুলছেন কৃষক। সরকারি সুনজর থাকলে ক্যাপসিকাম চাষে কৃষি অর্থনীতির স্বর্ণালী ইতিহাস হতে পারে দক্ষিণাঞ্চল।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব বলছে, বরিশাল বিভাগে ২০২৩-২৪ অর্থবছরে ৭৬ হেক্টর জমিতে মোট ১ হাজর ৩৫৩ মেট্রিক টন ক্যাপসিকাম উৎপাদন হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে ২ হেক্টর এবং ভোলায় ৭৪ হেক্টর জমিতে ক্যাপসিকাম চাষ হয়। গড়ে প্রতি হেক্টরে ৭ দশমিক ৮০ মেট্রিক টন উৎপাদন হয়েছে।

    তবে খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল, পিরোজপুর, বরগুনা জেলাতেও উৎপাদন শুরু হয়েছে ক্যাপসিকামের। যা এখন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরিপে অন্তর্ভুক্ত হয়নি।

    সরেজমিনে বরিশাল সদর উপজেলার লড়াইপুর চর ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি, তরমুজ, ফুটি বা বাঙ্গির পাশাপাশি কয়েক একরজুড়ে ক্যাপসিকামের চাষ হয়েছে। আবাদের সময় অনুসারে দুইবার ফলন সংগ্রহও করা হয়েছে প্রতিটি গাছ থেকে। আরও কয়েক থোকা ক্যাপসিকাম বড় হচ্ছে গাছগুলোতে।

    চাষি মো. ইব্রাহিম বলেন, ভোলাতে আমি ক্যাপসিকামের চাষ করছি প্রায় ১২ বছর ধরে। ক্যাপসিকাম চরে খুব ভালো ফলন দেয়। গাছগুলো ছোট হলেও রোদে গাছ ভালো হয়, ফলনো ভালো হয়। এছাড়া প্রচুর পানিও দিতে হয় ক্ষেতে। চরে রোদ আর নিকটবর্তী খাল থেকে পানি সহজেই সরবারহ করা যায় বিধায় ফলন ভালো পাওয়া যায়।

    তিনি বলেন, ভোলার পাশাপাশি আমি বরিশালের লড়াইপুর চরে তিন বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করেছি। দুইবার ফসল তুলেছি। আরও ২/৩ বার ফলন উত্তোলন করা যাবে।

    আরেক চাষি মুনছের মিয়া বলেন, ক্যাপসিকাম চাষ খুবই ব্যয়বহুল। এক কেজি বীজ কিনতে দুই লাখ ৮০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত লাগে। প্রতি বিঘা জমিতে ৬-৭ লাখ টাকা খরচ যায় মৌসুমে। বাজারে যে দাম আছে সে অনুসারে কৃষক দাম পেলে ক্যাপসিকাম চাষে আরও সফল হতে পারতাম।

    কৃষক আল আমিন বলেন, কৃষি অফিস থেকে কখনোই আমাদের কোনো সহায়তা করে না। তারা খোঁজখবরও নেন না। নিজেদের টাকায় জমি ভাড়া নিয়ে নিজেরা উৎপাদন করে বিক্রি করি। সরকার যদি আমাদের বীজ দিত বা স্বল্প সুদে ঋণ দিতো তাহলেও হয়তো কৃষিকাজ করে টিকে থাকা যেত। এমনটি বাজারও নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। আমরা ক্যাপসিকাম প্রতি কেজি ৮০/৯০ টাকা দরে আড়তে পৌঁছে দিয়ে আসি। বাজারেতো শুনি প্রতি কেজি দেড়শ থেকে ২২০ টাকায় বিক্রি হয়।

    শুধু লড়াইপুর চরেই নয় মেহেন্দীগঞ্জ, হিজলা, মুলাদীর চরেও চাষ হচ্ছে ক্যাপসিকাম। বরগুনার আমতলী, তালতলী ও পাথরঘাটার চরে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায়, পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্যাপসিকাম চাষ শুরু হয়েছে। এছাড়া পটুয়াখালীতে আগে থেকেই চাষ হচ্ছে।

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের চাষি আবু সর্দার জানান, তরমুজ-বাঙ্গি চাষ করে বাজার ধরতে অনেক সময়ে অনিশ্চয়তা থাকে। আমাদের অঞ্চলে শত শত একরে এসব চাষ হয়। আমি ভোলায় দেখেছিলাম ক্যাপসিকাম চাষ। সেখানে দেখে চার বছর ধরে নিজেও চাষ করছি। ক্যাপসিকামের বাজারে অনেক চাহিদা। এজন্য দ্রুতই বিক্রি করতে পারি। চলতি বছর দুই একরে চাষ করেছি। এবার লাভ করতে পারলে আগামী বছর আরও বাড়াবো।

    এসব বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের উদ্যান বিশেষজ্ঞ জিএমএম কবীর খান বলেন, দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ক্যাপসিকাম চাষ আশাব্যাঞ্জক। অনেক চাষি বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা পেয়েছেন। আমরা চাষি ভাইদের পরামর্শ দিয়ে পাশে থাকি। এলাকা ও মৌসুমভিত্তিক ফসল চাষে উদ্বুদ্ধ করি। স্বল্প পরিসরে ক্যাপসিকাম চাষ করে সফলতা পাওয়ায় আবাদের পরিমাণ আরও বাড়বে। বাজারে সঠিক মূল্য পেলে ক্যাপসিকাম চাষ করে দক্ষিণাঞ্চলে কৃষি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    • এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    • বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    • আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    • ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    • সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    • ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক!
    • মাসে ২০-২২টি ডিজে পার্টি, লাগত অনলাইন রেজিস্ট্রেশন
    • বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বিল সাশ্রয়ের অপেক্ষা
    • এসআরবির অভিযানে ৫ ডাকাত গ্রেপ্তার, ছিনতাইয়ের লক্ষাধিক টাকা উদ্ধার
    • বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    •  ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    •  সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী
    •  পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত
    •  বানারীপাড়ায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
    •  আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
    •  ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চাম্পি’, বাতিল ২০০ ফ্লাইট
    •  সাংবাদিক হত্যাসহ অপরাধের বিচার হবে প্রচলিত আইনে: তথ্যমন্ত্রী