২৪শে আগস্ট, ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    চরফ্যাশন

    ভোলায় খাস জমিতে আ.লীগ নেতার রিসোর্ট, দখল করলেন বিএনপি নেতা

    আল-আমিন | ৯:০৯ মিনিট, জানুয়ারি ১১ ২০২৫

    ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্র সৈকতের তীরে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে ‘সোনিয়া রিসোর্ট’ নামের একটি রিসোর্ট নির্মাণ করেছিলেন ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মেম্বার। সেই ‘সোনিয়া রিসোর্ট’ দখলে নেয়ার অভিযোগ উঠেছে ঢালচর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর মাতব্বরসহ বেশ কয়েকজন স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেন প্রধান অভিযুক্ত বিএনপি নেতা।

    তারুয়া সমুদ্র সৈকতের সোনিয়া রিসোর্ট দখলের অভিযোগের ৪ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। যা রয়েছে প্রতিবেদকের কাছে। অভিযোগটি করেন রিসোর্টটির তত্তাবধায়ক মো. হাসান।

    ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে হাসান বলেন, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সোনিয়া রিসোর্ট ও হাচনা ভাতের হোটেল ছেড়ে দেয়ার জন্য তাকে ৩ দিনের সময় বেঁধে দিয়েছেন ঢালচর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর মাতাব্বরসহ স্থানীয় অন্যান্য বিএনপি নেতারা। তাদের বেঁধে দেয়া ৩ দিন সময়ের পর গত ২৬ ডিসেম্বর রিসোর্টটি দখলে নেন তারা।

    হাসান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা মেম্বারের দাবি, ২০১৯ সালে ঢালচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মূল সড়কের পাশে তারুয়া সমুদ্র সৈকতের তীরে সরকারি খাস জমিতে সোনিয়া রিসোর্টটি নির্মাণ করেন ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.মোস্তফা। এরপর থেকে রিসোর্টটি পরিচালনা করে আসছিল তার ভাতিজা মো.হাসান। রিসোর্টের পাশেই হাসান নিজেও একটি ভাতের হোটেলে এবং চায়ের দোকান তোলেন।

    গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্নগোপনে চলে যান রিসোর্টের মূল মালিক মোস্তফা মেম্বার। মোস্তফা মেম্বার আত্নগোপনে গেলে রিসোর্টের দায়িত্ব থাকা তার ভাতিজা হাসানকে রিসোর্ট ও ভাতের হোটেল ছেড়ে দেয়ার জন্য চাপ দিতে থাকেন অভিযুক্ত বিএনপি নেতারা। সর্বশেষ গত বছরের ২৬ ডিসেম্বর রিসোর্ট দখলে নেন তারা।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও সম্পর্কে কথা হয় অভিযোগকারী হাসানের সাথে। তিনি বলেন, “ঢালচর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর মাতাব্বরের নেতৃত্বে তারুয়া সমুদ্র সৈকতের তীরে আমাদের সোনিয়া রিসোর্ট ও হাচনা ভাতের হোটেল গত ২৬ ডিসেম্বর দখল করেন স্থানীয় বিএনপি নেতারা। এরপর আমাকে তারা রিসোর্ট থেকে বের করে দেন। পরে তারা আমার ব্যবহৃত দুটি সিমকার্ড রেখে দেন,যে নাম্বার দুটি পর্যটকদের কাছে রয়েছে।পরবর্তীতে আমি ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ এসে আমার সিমকার্ড দুটি তাদের কাছ থেকে উদ্ধার করে আমাকে ফিরিয়ে দিয়েছেন। এছাড়া রিসোর্টটি দখলে নেয়ার বিষয়ে আমি যাতে কারো সামনে মুখ না খুলি, সে মর্মে আমার কাছ থেকে তারা জোর করে ভিডিও জবানবন্দিও নেন।”

    ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মেম্বার বলেন, “সোনিয়া রিসোর্ট আমার। রিসোর্ট এখন আমার আয়ত্তে নেই,আমার ভাতিজা হাসানকে দিয়ে পরিচালনা করাতাম। ঢালচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাতাব্বরের নেতৃত্বে সহ-সভাপতি মনির বেপারি,আলী আসাদ মাস্টার ও কামাল চৌধুরী আমার রিসোর্ট দখল করে নিয়েছে,এখন তারা ব্যবসা করছেন। আমার অপরাধ আমি আওয়ামী লীগ করি।”

    তিনি আরও বলেন, “আমার ব্যবসা প্রতিষ্ঠানটি তারা দখল করে নেওয়াতে আমি বিরাট লসে আছি। ব্যাংক থেকে ১৪ লক্ষ টাকা ঋণ করে রিসোর্ট বানিয়েছি,ব্যাংক এখনও ৩ লাখ ৭৫ হাজার টাকা পাবে।এখন ব্যাংকের কিস্তির পরিশোধের ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। তিনি আরও বলেন,সরকারি খাস জমিতে রিসোর্ট বানিয়েছি।”

    সোনিয়া রিসোর্ট দখল ও হাসানের কাছ থেকে জোরপূর্বক ভিডিও বক্তব্য নেয়ার অভিযোগ অস্বীকার করে ঢালচর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর মাতাব্বর বলেন, “আমি এ বিষয়ে কিছু জানিনা।” তিনি উল্টো প্রশ্ন করে জানতে চাইলেন, “আমি কী এদেশের অনেক বড় কেউ? সোনিয়া রিসোর্ট এখন তার দখলে আছে কি-না এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর বলেন, “লোকজন আছে,কতো লোক’ই আছে।আমি ওখানে কেন যাব,আর কেন দখল নিতে যাব।”

    সোনিয়া রিসোর্টটি দখলের বিষয়ে জানতে চাইলে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে সংশ্লিষ্ট থানাকে জানাবো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।”

    সরকারি খাস জমি দখল করে গড়ে ওঠা অবৈধ সোনিয়া রিসোর্টের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে কি-না জানতে চাইলে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, খাস জমিতে রিসোর্ট তৈরীর বিষয়টি আমার জানা ছিল না। তদন্ত করে সত্যতা পেলে অবৈধ রিসোর্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ৬০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৪ হাজারে
    • বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
    • ভোলায় নকলের সুযোগ না পেয়ে পরীক্ষার হল ভাঙচুর, মামলা দায়ের
    • নকলের সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর, কলেজ সভাপতিসহ আহত ১৫
    • ভোলায় ৯৪ লাখ টাকার ইলিশ গায়েব, বিচারিক তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট
    • বাবার লাশ দাফনে সন্তানদের বাধা
    • ভোলায় হাসপাতালে ৩ মাসের শিশুকে রেখে উধাও অভিভাবক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালের মেঘনা নদী থেকে উদ্ধার কিশোরীর পরিচয় শনাক্ত
    • পিরোজপুরে পরিবারের সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালংকার চুরি
    • বিসিএস শিক্ষকদের বাধায় বরিশাল বিএম কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ
    • স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
    • পটুয়াখালীতে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
    • গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর
    • নাফ নদীতে ৩ কেজি আইসসহ মিয়ানমার নাগরিক আটক
    • চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা!
    • শাহজালাল বিমানবন্দরে ৪ কেজির বেশি ‘কুশ’ উদ্ধার, ট্রলি ফেলে পালাল দুই ভারতীয়
    • জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩০
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালের মেঘনা নদী থেকে উদ্ধার কিশোরীর পরিচয় শনাক্ত
    •  পিরোজপুরে পরিবারের সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালংকার চুরি
    •  বিসিএস শিক্ষকদের বাধায় বরিশাল বিএম কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ
    •  স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
    •  পটুয়াখালীতে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
    •  বরিশালের মেঘনা নদী থেকে উদ্ধার কিশোরীর পরিচয় শনাক্ত
    •  পিরোজপুরে পরিবারের সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালংকার চুরি
    •  বিসিএস শিক্ষকদের বাধায় বরিশাল বিএম কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ
    •  স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
    •  পটুয়াখালীতে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী