২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    জুলাই আন্দোলনে পুলিশের লাঠিচার্জের পর এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেননি সাংবাদিক শামীম!

    এ.এ.এম হৃদয় | ১০:৩১ মিনিট, জুলাই ১৩ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : বরিশালে জুলাই আন্দোলনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলার শিকার হন ফটো সাংবাদিক শামীম আহমেদ। এরপর থেকে এই সাংবাদিক শারীরিক ও মানসিক যন্ত্রণার এক পর্যায়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন। এখনও তাঁর চোখে-মুখে ভয়াল আতঙ্কের ছাপ। কাটাচ্ছেন দুর্বিষহ দিন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার দাবি পরিবারের।

    গত বছর ৩১ জুলাই বরিশাল নগরী ছিল আন্দোলনে উত্তাল। সেদিন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলায় আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ একজন।

    সেদিন শামীমের শরীর ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। সেই ঘটনার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি তিনি। এরপরে কয়েকবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন এই সাংবাদিক।

    জুলাই আন্দোলনে আহত সাংবাদিক শামীম আহমেদ বলেন, ‘আমি সঠিক চিকিৎসাটাও করাইতে পারি নাই। আর ওই মাইরের টেনশন আমার মাথায় এমন প্রভাব বিস্তার করে, যে কারণে এরপর আমি নিউরোলজি রোগে আক্রান্ত হয়ে পড়ি।’

    তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। তার এমন অসুস্থতার পর চিকিৎসা ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তার পরিবার।

    আহত সাংবাদিক মেয়ে সাহারা আহমেদ বলেন, ‘আমাদের আব্বু ছাড়া আমাদের আর রোজগার করার কেউ নাই। তার অফিসের কর্মকর্তারা তার বেতন কতদিন বহন করবেন তা আমরা জানি না। এখন সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া এখন আমাদের চলার উপায় নাই।’

    প্রবীণ এই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান সাংবাদিক নেতারা। তারা জুলাই আন্দোলনে আহত সাংবাদিকের আর্থিক সহায়তার দাবি জানান।

    বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, ‘শামীম আজকে খুবই অসহায় অবস্থায় আছে। তিনি যাতে বর্তমানে বাংলাদেশের সরকারের কাছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহায্য সহযোগিতা পান সেই দাবি করছি আমি।’

    এদিকে প্রশাসন বলছে, জুলাই আন্দোলনে হতাহতদের সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের সহায়তা করা হচ্ছে।

    বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চেক পাঠিয়েছে, আমরা টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। একদম সরাসরি অ্যাকাউন্টে চলে গেছে। এগুলা হচ্ছে সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ। এটা ছাড়া স্থানীয়ভাবে কিন্তু আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি।’

    জুলাই আন্দোলনে বরিশালের ৩০ জন বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে তিন শ মানুষ।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • মেহেন্দীগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু পুলিশ হেফাজতে
    • শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
    • বরিশালে রাস্তার অভাবে চিকিৎসা পেতে দেরি, বৃদ্ধের মৃত্যু
    • বরিশালে খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্তকে গণপিটুনি
    • বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সঘর্ষে, গুরুতর আহত ২ চালক
    • গৌরনদীতে মাইক্রোবাস ও বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষে, নারী ও শিশুসহ ৫ জন আহত
    • রামিসা হত্যাসহ দেশব্যাপী শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে খেলাঘরের ‘শিশুবন্ধন’
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান, ব্যবসায়ীদের আহাজারি
    • ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা
    • মেহেন্দীগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু পুলিশ হেফাজতে
    • শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
    • ঝালকাঠিতে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, পুকুরে মিলল মরদেহ
    • বরিশালে রাস্তার অভাবে চিকিৎসা পেতে দেরি, বৃদ্ধের মৃত্যু
    • বরিশালে খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্তকে গণপিটুনি
    • বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সঘর্ষে, গুরুতর আহত ২ চালক
    • গৌরনদীতে মাইক্রোবাস ও বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষে, নারী ও শিশুসহ ৫ জন আহত
    • পটুয়াখালীতে জানাজা নামাজে যাওয়ার পথে লরিচাপায় প্রাণ গেল ঠিকাদারের
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান, ব্যবসায়ীদের আহাজারি
    •  ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা
    •  মেহেন্দীগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু পুলিশ হেফাজতে
    •  শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
    •  ঝালকাঠিতে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, পুকুরে মিলল মরদেহ
    •  ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান, ব্যবসায়ীদের আহাজারি
    •  ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা
    •  মেহেন্দীগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু পুলিশ হেফাজতে
    •  শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
    •  ঝালকাঠিতে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, পুকুরে মিলল মরদেহ