২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরগুনা

    স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল-শিবিরের মারামারি, জামায়াত নেতা জখম

    দেশ জনপদ ডেস্ক | ৯:১৫ মিনিট, জুলাই ১১ ২০২৫

    বরগুনার পাথরঘাটায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে নাসির উদ্দিন (৩৫) নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা শহরের বাজার রোডে এ ঘটনা ঘটে।

    গুরুতর আহত নাসিরকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়।

    এদিকে দুই পক্ষের মারামারিতে পাথরঘাটা শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে নৌবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল পাথরঘাটা পৌরসভার সামনের পুকুরপাড়ে বন্ধুকে নিয়ে ফুচকার দোকানে আসা এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পৌর ছাত্রশিবিরের সম্পাদক নাঈমকে (১৮) গালাগাল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে থানায় নিয়ে যায়। সন্ধ্যার পর বিএনপি ও জামায়াতের নেতারা এসে বিষয়টি মীমাংসার জন্য সালিস বৈঠকে বসেন।

    সালিস চলাকালে ছাত্রদলের কিছু কর্মী দেশীয় অস্ত্র নিয়ে শহরে মোটরসাইকেলে মহড়া দেন। পরে পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানের মালিকানাধীন ফার্মেসিতে হামলা চালান। এ সময় পাথরঘাটা বাজারের মুরগি ব্যবসায়ী ও জামায়াত কর্মী নাসির উদ্দিন প্রতিবাদ করতে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে রাত ১১টার দিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন জামায়াতের নেতা-কর্মীরা।

    এ সময় পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুব রহমান খান তাঁর বক্তব্যে বলেন, ছাত্রলীগের কর্মীরা বিএনপিতে যোগ দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। দ্রুত তাঁদের গ্রেপ্তার করা না হলে পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে।

    পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মাসুদুল আলম বলেন, জামায়াতের পৌর আমির মাওলানা বজলুর রহমান ও নাসির উদ্দিনের ওপর হামলা হয়েছে। নাসির এখন মৃত্যুশয্যায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করেছি। যারা কুপিয়েছে, সেই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

    জানতে চাইলে পাথরঘাটা পৌর বিএনপির সদস্যসচিব এসমাইল সিকদার এসমে বলেন, ‘এক মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় শিবির ও ছাত্রদলের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে থানায় সালিস বৈঠক চলছিল। এ সময় জামায়াত কর্মীকে কারা কুপিয়েছে, তা আমার জানা নেই।’

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান  জানান, মারামারির ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সুন্দরবনে জলদস্যুদের ডাকাতি: এক ট্রলারসহ ১৭ জেলে অপহরণ
    • বরগুনায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৬ ডিবি পুলিশ
    • বরগুনায় ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
    • বরগুনায় গাছ কাটা নিয়ে বিরোধে হত্যা: পলাতক প্রধান আসামি বেলায়েত গ্রেপ্তার
    • বরগুনায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩
    • পাথরঘাটায় দাবিকৃত চাঁদা না পেয়ে শিশুর উপর এসিড নিক্ষেপ
    • বরগুনায় হাটের খাজনা আদায়কারীকে কুপিয়ে হত্যা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান, ব্যবসায়ীদের আহাজারি
    • ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা
    • মেহেন্দীগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু পুলিশ হেফাজতে
    • শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
    • ঝালকাঠিতে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, পুকুরে মিলল মরদেহ
    • বরিশালে রাস্তার অভাবে চিকিৎসা পেতে দেরি, বৃদ্ধের মৃত্যু
    • বরিশালে খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্তকে গণপিটুনি
    • বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সঘর্ষে, গুরুতর আহত ২ চালক
    • গৌরনদীতে মাইক্রোবাস ও বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষে, নারী ও শিশুসহ ৫ জন আহত
    • পটুয়াখালীতে জানাজা নামাজে যাওয়ার পথে লরিচাপায় প্রাণ গেল ঠিকাদারের
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান, ব্যবসায়ীদের আহাজারি
    •  ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা
    •  মেহেন্দীগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু পুলিশ হেফাজতে
    •  শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
    •  ঝালকাঠিতে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, পুকুরে মিলল মরদেহ
    •  ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান, ব্যবসায়ীদের আহাজারি
    •  ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা
    •  মেহেন্দীগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু পুলিশ হেফাজতে
    •  শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
    •  ঝালকাঠিতে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, পুকুরে মিলল মরদেহ