২৬শে জুলাই, ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    নদী ভাঙনের ঝুঁকিতে বরিশালের ৮০টিরও বেশি স্থান, আতঙ্কে বাসিন্দারা

    নিজেস্ব প্রতিবেদক | ৯:৪৭ মিনিট, জুলাই ১০ ২০২৫

    বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ আইচা গ্রামের প্রায় ৫০০ মিটার সড়ক আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এই স্থানে ভাঙন নতুন কিছু নয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতি বছরই ভাঙছে গ্রামটি।

    ওই গ্রামের কৃষক বারেক মুন্সী বলেন, সপ্তাহখানেক আগে রাস্তাঘাট ভেঙে গেছে। অনেকগুলো পরিবার ঘরবাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। এখন আমাদের নতুন জমি খুঁজতে হবে।

    দক্ষিণ আইচা গ্রামের পাশেই চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রাম ভাঙছে কীর্তনখোলা নদী। বিগত সরকারের আমলে নদী ভাঙন রোধে তাৎক্ষণিক কিছু উদ্যোগ নেওয়া হলেও এই বর্ষায় ভাঙন ঝুঁকি দেখা দিয়েছে। তবে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

    স্থানীয় বাসিন্দা দেলোয়ার হাওলাদার বলেন, দুই দফায় ভিটা বদলেছি। নদী আমাদের নিঃস্ব করে দিয়েছে। গত বছর কিছুটা কম ভাঙলেও এবার মনে হয় বেশি ভাঙবে। টানা বৃষ্টি আর জোয়ার-ভাটার স্রোতও প্রবল। পানি উন্নয়ন বোর্ড দুই বছর আগে ব্লক ফেললে কিছু এলাকা রক্ষা পায়। তবে এখন মারাত্মক আতঙ্কে আছি।

    বরিশাল সদর উপজেলা অংশ পেরিয়ে আড়িয়াল খাঁ নদীর বাবুগঞ্জ অংশের বরিশাল-ঢাকা মহাসড়কের শিকারপুর ব্রিজসংলগ্ন এলাকায় ভাঙন চলছে। কয়েক বছরের ভাঙনে ব্রিজের আশপাশ এলাকার ফসলি জমিসহ বেশ কিছু স্থাপনা বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙন ব্রিজটিকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। বরিশাল বিমানবন্দর এলাকার খুব কাছাকাছি চলে এসেছে অপরাংশের ভাঙন।

    আড়িয়াল খাঁ নদীর মুলাদী উপজেলা অংশের সফিপুর ইউনিয়নের ভেদুরিয়া থেকে ঘুলিঘাট পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে। উদ্বাস্তু হয়েছে প্রায় চার শতাধিক পরিবার। একই উপজেলার জয়ন্তী নদীতে মৃধারহাট, ষোলঘর, ভেদুরিয়া, বাটামারা, আলীমাবাদ এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর অংশে দশটি ইউনিয়ন, বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদী অংশের চারটি ইউনিয়ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

    বসতিপূর্ণ এমন ৮০টিরও বেশি স্থানে সাড়ে ১১ কিলোমিটার ভাঙনের অতিঝুঁকিতে আছে বলে পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণে উঠে এসেছে। ঝুঁকিপূর্ণ এসব স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, সড়ক, ফসলি জমি এবং মানুষের ঘরবাড়ি আছে।

    পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশালের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, জেলার মধ্য দিয়ে বড় বড় যে নদীগুলো প্রবাহিত হয়েছে। যেমন- কীর্তনখোলা, সন্ধ্যা, তেতুরিয়া, আড়িয়াল খাঁ, মেঘনা নদী তীরবর্তী ৮০টিরও বেশি স্থান ভাঙন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভাঙন রোধে এসব স্থানে প্রায় ৬০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। চিহ্নিত ৮০টির মধ্যে ৩৫টি স্থানের কাজ হাতে নেওয়া হয়েছে। বাকি ৪৫টি স্থানে ভাঙন ঠেকাতে বরাদ্দ আসেনি। বরাদ্দ পেলে দ্রুতই কাজ শুরু করা হবে।

    তিনি বলেন, দক্ষিণাঞ্চলে নদী ভাঙন একটি প্রকট সমস্যা। প্রতি বছর বর্ষায় ভাঙন দেখা দেয়। বিশেষ করে অতিবৃষ্টি, জলোচ্ছ্বাসে নদীর পানি বৃদ্ধি পেলেও ভাঙন শুরু হয়। নদীর প্রবল স্রোতেও দেখা যায় ভাঙন। পানি উন্নয়ন বোর্ড এসব সমস্যা সমাধানে স্থায়ী পরিকল্পনা করছে।

    বরিশালের সাধারণ নাগরিক সমাজ সংগঠনের আহ্বায়ক কাজী মিজানুর রহমান বলেন, ভাঙন দেখা দিলে ছোট ছোট প্রকল্প নিয়ে প্রকারান্তরে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার আর্থিক লাভ হয়। নদী ভাঙন রোধে প্রয়োজন দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। হোয়াংহো নদীকে বলা হতো চীনের দুঃখ। নদীটি এত বেশি ভাঙতো যে লোকালয় হারিয়ে যেত। সঠিক পরিকল্পনার মাধ্যমে হোয়াংহো এখন আর ভাঙে না।

    তিনি বলেন, এই অঞ্চলে নদী ভাঙন থাকবে। ভূমি রক্ষায় নদীর গতিপথ পর্যালোচনা করে মাস্টারপ্ল্যান গ্রহণ করলে নদী শাসন হবে, ভাঙনও রোধ হবে। সেসব না করে বালুর বস্তা আর ব্লক ফেলে বড় বড় এসব নদীর ভাঙন ঠেকানো সম্ভব না।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • নুরুল ইসলাম আসলে কার!
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক
    • ​বরিশালে মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাই
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নুরুল ইসলাম আসলে কার!
    • বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    • ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • ঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই নম্বর আসামি গ্রেফতার
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে