২৬শে জুলাই, ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    বরিশাল

    নার্সিং শিক্ষার্থী পাচ্ছে না বেসরকারি কলেজগুলো

    এ.এ.এম হৃদয় | ৮:২৮ মিনিট, জুন ২৪ ২০২৫

    বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে এবার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ৫০ আসনের বিপরীতে একজন শিক্ষার্থীও ভর্তি হননি। অন্যদিকে পটুয়াখালীর ড. জাফর নার্সিং কলেজে সমানসংখ্যক আসনের বিপরীতে মাত্র ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

    শুধু এই দুই প্রতিষ্ঠান নয়, বিভাগের ১৬টি বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটেই শিক্ষার্থী ভর্তিতে এ বছর ধস নেমেছে। কারণ হিসেবে জানা গেছে, নার্সিং ভর্তি পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটায় এই অঞ্চলের শত শত শিক্ষার্থী পড়াশোনা শুরু করার সুযোগ পাচ্ছেন না। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা জানিয়েছেন, তাঁরা এই অবস্থায় ক্লাস শুরু করতে না পারায় শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ নম্বর দিয়ে ভর্তিতে সুযোগদানে সরকারের কাছে আবেদন করেছেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নার্সিং শিক্ষার প্রসার ঘটাতে বিভাগে বেসরকারিভাবে ১৬টি নার্সিং কলেজ ও ইনস্টিটিউট গড়ে ওঠে। এর মধ্যে বরিশালে ১০, পটুয়াখালীতে ৩ এবং ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে ১টি করে রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে ৫০ থেকে ৯০টি আসন আছে। আগে এই আসন পূরণের পর আরও শিক্ষার্থী ভর্তির জন্য তদবির চলত। কিন্তু এবার প্রেক্ষাপট পাল্টে গেছে। সারা দেশে ১৬ মে নার্সিং ভর্তি পরীক্ষা হয়। নিয়ম অনুযায়ী, সরকারি নার্সিং কলেজে ভর্তির সুযোগের পর কমপক্ষে ৪০ নম্বর পাওয়া শিক্ষার্থীরাই কেবল বেসরকারি কলেজে নার্সিং শিক্ষার সুযোগ পান। এ বছর আসন অপেক্ষা কম পাস করায় শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে।

    পটুয়াখালীর জহির মেহেরুন নার্সিং কলেজের অধ্যক্ষ কাজল রানী কর্মকার জানান, তাঁর এখানে ডিপ্লোমা কোর্সে আসন ৬০টি হলেও ভর্তি হয়েছে ১০ শতাংশ। তিনি ৫০ শতাংশ শিক্ষার্থীও পাননি। তাঁর মতে, পাস নম্বর ৩৫-এর মধ্যে রাখলে সংকট কাটিয়ে ওঠা যাবে।

    বরিশাল নগরের রাজধানী নার্সিং কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার বলেন, ছাত্র আন্দোলনের কারণে প্রস্তুতি নিতে না পারা এবং অটো পাসের কারণে এবার ভর্তি পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে। যে কারণে বেসরকারি কলেজগুলো ভর্তিতে অর্ধেক কোটাও পূরণ করতে পারেনি। এ অবস্থায় পাস নম্বর কমিয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ না দিলে অধিকাংশ কলেজ পাঠদান শুরু করতে পারবে না।

    জানতে চাইলে বাংলাদেশ প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ ওনার্স অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মুরাদ হোসেন বলেন, বিগত সময়ে নার্সিং ভর্তিতে ১ লাখ ২০ হাজারের মতো আবেদন এবং অংশগ্রহণ করতেন লক্ষাধিক। তাঁদের মধ্যে পাস করতেন ৯০ শতাংশ। কিন্তু এবার তা ৫৪ শতাংশ। ডিপ্লোমা নার্সিংয়ে সারা দেশে মোট আসন ২০ হাজার ৭১৫টি। এর মধ্যে বেসরকারি ৩৫৮টি প্রতিষ্ঠানে আসন ১৭ হাজার ৮৩৫টি। এ বছর পাস করা ২৪ হাজার ২৬৭ জনের মধ্যে প্রায় ৩ হাজার পরীক্ষার্থী সরকারি নার্সিং কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ২১ হাজারের অর্ধেকই আর্থিক অসচ্ছলতার কারণে বেসরকারি কলেজে ভর্তি হবে না। তা ছাড়া একাংশ বিশ্ববিদ্যালয়ে যাবে।

    পরিসংখ্যান অনুযায়ী, গত বছর পাস করছিলেন ৪৫ হাজার ৬০৬ জন। পাসের হার ছিল ৮৪ শতাংশ। সরকার করোনাকালে ভর্তি পরীক্ষায় ১০ নম্বর অতিরিক্ত দিয়েছিল। এ বছর ২০ নম্বর অতিরিক্ত দিয়ে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন কলেজ সংশ্লিষ্টরা।

    এ ব্যাপারে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার বলেন, ‘এ কোর্সে কোটা রয়েছে ৩৫ হাজার; কিন্তু পাস করেছে ২৪ হাজারের মতো। ভর্তির সময় এখনো যায়নি। বেসরকারি কলেজের অধ্যক্ষেরা আবেদন দিলে নার্সিং ভর্তি কমিটি বিষয়টি খতিয়ে দেখব।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • নুরুল ইসলাম আসলে কার!
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক
    • ​বরিশালে মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাই
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • নুরুল ইসলাম আসলে কার!
    • বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    • ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    • ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    • বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    • বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্ত হয়ে তিনজনকে কোপানোর অভিযোগ
    • ঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই নম্বর আসামি গ্রেফতার
    • বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে ধরে পুলিশে দিল জনতা
    • বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
    • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে
    •  নুরুল ইসলাম আসলে কার!
    •  বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
    •  ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ
    •  ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
    •  বরগুনা জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে