২১শে জুলাই, ২০২৬ | ৬ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    তালতলী

    ইউপি সদস্যের মারধরের দুদিন পর জেলের মৃত্যু, ময়নাতদন্ত চায় না পরিবার

    দেশ জনপদ ডেস্ক | ৯:৫২ মিনিট, জুন ১২ ২০২৫

    বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. জসিম উদ্দিন মোল্লার দুই দফায় মারধরের দুদিন পর আহত জেলে ওবায়দুল হাওলাদার (৪০) মারা গেছেন। গতকাল বুধবার রাতে তিনি মারা যান।

    এদিকে অভিযোগ রয়েছে, এ ঘটনা ধামাচাপা দিলে ইউপি সদস্য জসিম মোল্লা নিহত জেলের পরিবারের সঙ্গে টাকার বিনিময়ে আঁতাত করছেন। এ নিয়ে দিনভর চলছে নাটকীয়তা। পুলিশ লাশের ময়নাতদন্ত করতে চাচ্ছে, কিন্তু পরিবার ময়নাতদন্ত করতে রাজি না। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার বিকেলে পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে বরগুনা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে বলে দাবি করেন স্ত্রী মিলি বেগম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লাশ পুলিশ পাহারায় নিহত ব্যক্তির বাড়িতে রয়েছে।

    বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল বলেন, ‘এ বিষয়ে কোনো আবেদন পাইনি। তবে পুলিশ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেবে। যেহেতু এটা স্বাভাবিক মৃত্যু না।’

    জানা গেছে, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫ জুন জেলেদের চাল বিতরণ করা হয়। ওই সময় জেলে ওবায়দুল হাওলাদারকে চাল দেননি ইউপি সদস্য জসিম মোল্লা। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য ওই দিন তাঁকে মারধর করেন। পরে ইউপি সচিব ইমরান মাস্টার রোল দেখে তাঁকে চাল দেন।

    এর জেরে গত সোমবার নতুন বাজার এলাকায় পেয়ে ইউপি সদস্য জসিম মোল্লা জেলে ওবায়দুলকে দ্বিতীয় দফায় মারধর করেন। এ ঘটনায় ওবায়দুল তালতলী থানায় অভিযোগ দেন। গতকাল রাতে ওবায়দুল অসুস্থ হয়ে বাড়িতে মারা যান। পরে আজ দুপুরে সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী) সার্কেল মো. তারিকুল ইসলাম মাসুদ ও তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের অভিযোগ, মারধরের ঘটনায় ওবায়দুল মারা গেছেন।

    স্থানীয় হানিফ মিয়া ও নুর আলম মুন্সি বলেন, জেলে ওবায়দুলের নাম মাস্টার রোলে থাকা সত্ত্বেও ইউপি সদস্য জসিম মোল্লা তাঁকে চাল দেননি। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধর করেছেন। এর জেরে গত সোমবার নতুন বাজার এলাকায় ওবায়দুলকে পেয়ে ইউপি সদস্য আবারও মারধর করেন।

    ওবায়দুল হাওলাদারের স্ত্রী মিলি বেগম বলেন, ‘আমার স্বামীকে ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা দু-দুবার মারধর করেছে। এখন কীভাবে মারা গেছেন, আমি জানি না। আমি আল্লাহর কাছে এর বিচার চাই।’

    জানতে চাইলে ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা বলেন, ‘জেলে ওবায়দুল আমার বিরুদ্ধে বিভিন্ন স্থানে অশ্লীল কথাবার্তা বলে বেড়াত। তাই আমি তাকে দু-একটি ধাক্কা ও চড়থাপ্পড় মেরেছি। তবে আমার মারধরে জেলে ওবায়দুল মারা যায়নি। সে বাড়িতে স্ট্রোক করে মারা গেছে। আমার বিরুদ্ধে ওবায়দুল পুলিশের কাছে অভিযোগ দিয়েছিল। পুলিশ আমাকে ডেকেছিল বিষয়টি মীমাংসা করতে।’

    এ বিষয়ে তালতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, মরদেহের ময়নাতদন্ত ছাড়া দাফন করতে দেওয়া যাবে না। তবে পরিবারের লোকজন বরগুনা জেলা প্রশাসকের কাছে ময়নাতদন্ত ছাড়া লাশের দাফনের অনুমতি চেয়ে আবেদন করেছেন। জেলা প্রশাসকের অনুমতি পেলে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হবে, নইলে ময়নাতদন্ত করা হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বরগুনায় জেলেদের উদ্ধার করে ফেরার পথে ট্রলারডুবি, নিখোঁজ ২
    • বরগুনায় সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ
    • বরগুনায় নিখোঁজের ১০ ঘণ্টা পর খাল থেকে কিশোর জেলের মরদেহ উদ্ধার
    • চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহনন
    • বরগুনায় বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ
    • তীব্র জ্বালানি সংকটে অচল তালতলী, থমকে গেছে যান চলাচল
    • বরগুনায় মায়ের হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ৪ বছরের শিশু
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক
    • কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল
    • নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার
    • দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে উন্নত সমরাস্ত্র কেনা উচিত : ফয়জুল করিম
    • বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
    • বরগুনায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে গ্যাংওয়ে, পারাপারে চরম ভোগান্তি
    • বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখাকে কেন্দ্র করে বরিশালে দফায় দফায় বিশৃঙ্খলা
    • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
    • স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড
    • বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক
    •  কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল
    •  নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার
    •  দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে উন্নত সমরাস্ত্র কেনা উচিত : ফয়জুল করিম
    •  বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
    •  দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক
    •  কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল
    •  নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার
    •  দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে উন্নত সমরাস্ত্র কেনা উচিত : ফয়জুল করিম
    •  বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার