২৪শে আগস্ট, ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    নতুন দলের আত্মপ্রকাশ ‘২৬ ফেব্রুয়ারি’, মতবিরোধের পর শীর্ষ পদ চূড়ান্ত

    দেশ জনপদ ডেস্ক | ৫:৪১ মিনিট, ফেব্রুয়ারি ২২ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ কয়েকদিনের অস্থিরতার পর নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে কারা থাকবেন, তা অনেকটাই চূড়ান্ত। দলের কাঠামো নাগরিক কমিটির মতোই থাকছে।

    তবে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদ ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক’ ও ‘সিনিয়র যুগ্ম সদস্য সচিব’ পদ তৈরি করা হয়েছে। ইতোমধ্যে সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে।

    এই কমিটি গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ও শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সভা করেছে। প্রথম সভায় দলের আত্মপ্রকাশের সময়, অনুষ্ঠানের ধরন, শৃঙ্খলা, উপস্থিতিসহ নানা বিষয় আলোচনা হয়েছে। আয়োজনের শৃঙ্খলার জন্য কমিটি গঠন এবং দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রস্তুতি কমিটি করা হয়েছে।সমঝোতার ভিত্তিতেই দলের শীর্ষ পদের নেতারা নির্বাচিত হবেন বলে নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন।

    তারা জানিয়েছেন, দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে নিয়ে তেমন কারও আপত্তি ছিল না। তিনি যেকোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নেবেন।

    সদস্য সচিব পদ নিয়ে দীর্ঘ সময় মতবিরোধ ছিল। শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এমন অনেকেই শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে এ পদে চাইছিলেন। তবে আলাপ-আলোচনার পর এই পদে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের আসাটা অনেকটাই নিশ্চিত হয়েছে।

    এছাড়াও দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে দেখা যেতে পারে বলে এই নেতারা জানিয়েছেন। অন্যদিকে সমঝোতার ভিত্তিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জুনায়েদ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী আসতে পারেন বলে জানা গেছে।

    নতুন দল ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে পারে। শুরুর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের কথা থাকলেও মানিক মিয়া অ্যাভিনিউতে দলটি আত্মপ্রকাশ করতে পারে। দলটির আয়োজনে নানা কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে দলের নাম এখনো চূড়ান্ত হয়নি।

    এর আগে গত কয়েক সপ্তাহে নাগরিক কমিটির শীর্ষ পদে কারা আসবেন, তা নিয়ে মতবিরোধ তৈরি হয়। জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন ভাবধারার রাজনীতি করা তরুণরা রয়েছেন।

    এরমধ্যে একটি অংশ সাবেক ছাত্রশিবিরের নেতা রয়েছেন। এছাড়াও বাম ঘরানার ও মধ্যমপন্থি রাজনীতি করা তরুণরাও রয়েছেন। ছাত্রশিবিরের তরুণরা নতুন দলের শীর্ষ পদে নিজেদের পছন্দের নেতা বসাতে চাইছিলেন।

    বিষয়টি শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আসে। এসময় শিবিরের নেতা আরেফীন মোহাম্মদ, রাফে সালমান রিফাত গণঅভ্যুত্থানে নিজেদের অবদানের কথা তুলে ধরেন।

    তবে নাগরিক কমিটির শীর্ষ এক নেতা বলেছেন, নতুন দল গঠনের আগে এ ধরনের মতবিরোধকে তারা স্বাভাবিকভাবেই দেখছেন। আলাপ-আলোচনার ভিত্তিতে তার সমাধানও হয়েছে। তবে কেবল অভ্যুত্থানের অবদান নয়, বরং রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

    দল গঠনের বিষয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা ইতোমধ্যে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ জনমত জরিপ যে কর্মসূচি শুরু করেছি। সেখানে আমাদের কাছে লক্ষাধিক উপাত্ত এসেছিল।

    আমরা সেগুলো নিজেদের মধ্যে পর্যালোচনা করেছি। পার্টি তৈরির জন্য ইতোমধ্যে নানা ধরনের প্রস্তুতিমূলক কমিটি হয়েছে। সামনের সপ্তাহের শেষদিকে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারব বলে আশা রাখি।

    গত বৃহস্পতি ও শুক্রবার দলের প্রস্তুতির বিষয়ের সভা সম্পর্কে তিনি বলেন, সভায় আত্মপ্রকাশের সময়, আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরন নিয়ে আলোচনা হয়েছে। শৃঙ্খলা, গঠনতন্ত্র, ঘোষণাপত্র প্রণয়নসহ বিভিন্ন কমিটি করা হয়েছে।

    তবে নেতৃত্ব এখনো পুরোপুরি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন আখতার। তিনি বলেন, সংগঠনের নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলাপ আলোচনা চলমান আছে।

    গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং আমাদের রাজনৈতিক লক্ষ উদ্দেশ্য ও ভীষণ-মিশনে একাত্মবোধের জায়গাগুলো বিবেচনা নিয়ে আমরা বোঝাপড়ার মধ্য দিয়েই নেতৃত্ব নির্বাচন করব।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর
    • বঙ্গভবনে প্রথম কর্মদিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন গার্ড অব অনার
    • ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত
    • ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা
    • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
    • আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
    • তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • বরিশালের মেঘনা নদী থেকে উদ্ধার কিশোরীর পরিচয় শনাক্ত
    • পিরোজপুরে পরিবারের সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালংকার চুরি
    • বিসিএস শিক্ষকদের বাধায় বরিশাল বিএম কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ
    • স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
    • পটুয়াখালীতে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
    • গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর
    • নাফ নদীতে ৩ কেজি আইসসহ মিয়ানমার নাগরিক আটক
    • চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা!
    • শাহজালাল বিমানবন্দরে ৪ কেজির বেশি ‘কুশ’ উদ্ধার, ট্রলি ফেলে পালাল দুই ভারতীয়
    • জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩০
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  বরিশালের মেঘনা নদী থেকে উদ্ধার কিশোরীর পরিচয় শনাক্ত
    •  পিরোজপুরে পরিবারের সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালংকার চুরি
    •  বিসিএস শিক্ষকদের বাধায় বরিশাল বিএম কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ
    •  স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
    •  পটুয়াখালীতে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
    •  বরিশালের মেঘনা নদী থেকে উদ্ধার কিশোরীর পরিচয় শনাক্ত
    •  পিরোজপুরে পরিবারের সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালংকার চুরি
    •  বিসিএস শিক্ষকদের বাধায় বরিশাল বিএম কলেজে যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ
    •  স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
    •  পটুয়াখালীতে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী