৩০শে জুলাই, ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    গৌরনদী

    বরিশালে ছিনতাইয়ের মালপত্র ফেরত দিতে টালবাহানা ছাত্রদল নেতার

    দেশ জনপদ ডেস্ক | ৭:৫৫ মিনিট, ফেব্রুয়ারি ১৯ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে তারেক আহসান প্যাদা নামে এক ছাত্রদল নেতার নেতৃত্বে এক প্রবাসীর অর্থ ও মালপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে স্থানীয় বিএনপি নেতাদের সালিশে অর্থ ও মালপত্র ফেরত দেওয়ার কথা থাকলেও ওই ছাত্রদল নেতা তা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

    ভুক্তভোগী আব্বাস সিকদার (৪৫) একজন ওমানপ্রবাসী। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্বাস সিকদার গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় একটি মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসেন।

    ওই দিন রাত ৯টার দিকে তিনি মামা বাড়ির পাশের কুতুবপুর বাজারে গিয়ে একটি চায়ের দোকানের কোণে বসে ওমান থেকে আনা নেশা জাতীয় দ্রব্য সিসা গ্রহণ করেন। এ দৃশ্য দেখে ফেলে এলাকার কয়েক যুবক।

    এর পর তিনি মোটরসাইকেলে মামা বাড়ির দিকে ফেরার সময় গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহসান (তারেক প্যাদা) ও তাঁর সহযোগী ইব্রাহীম খান, জুয়েল খলিফা, সুমন খান মিলে আব্বাসের পথরোধ করে।

    একপর্যায়ে তারা আব্বাস সিকদারকে মারধর করে তাঁর মানিব্যাগ থেকে সাড়ে ৪ হাজার টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণের চেন ও আংটি, বিদেশি হাতঘড়ি, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেন।

    এ ছাড়া তারা আব্বাসের মোবাইল ফোনের বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৯ হাজার টাকা সরিয়ে নেয়। পরবর্তী সময়ে তারা ওই প্রবাসীর মোবাইল ফোন ও মোটরসাইকেলটি ফেরত দিয়ে তাঁকে সেখান থেকে তাড়িয়ে দেয়।

    পরদিন সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রবাসীর মালপত্র উদ্ধারে তাঁর স্বজনরা নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল ফকিরসহ স্থানীয় নেতাদের দ্বারস্থ হন।

    ওই নেতারা তারেক প্যাদাকে ডেকে প্রবাসীর অর্থ, স্বর্ণালংকার ও হাতঘড়ি ফেরত দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনার এক মাস অতিবাহিত হলেও ছাত্রদল নেতা তারেক প্যাদা ও তাঁর সহযোগীরা প্রবাসীর অর্থ ও মালপত্র ফেরত দেননি।

    পরে ওই প্রবাসী ও তাঁর স্বজনরা আবারও বিএনপির স্থানীয় নেতাদের কাছে অভিযোগ করলে তারা জানান, তারেক প্যাদা তাদের নির্দেশ মানছে না। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগের পরামর্শ দেন তারা।

    ভুক্তভোগী প্রবাসী আব্বাস সিকদার বলেন, তিনি ১৪ বছর ধরে ওমানে আছেন। এবার ৯ বছরের বেশি সময় পর তিনি ছুটিতে দেশে এসেছেন। ১৫ মার্চের আগেই আবার তিনি ওমানে ফিরে যাবেন।

    এখন পুলিশের কাছে অভিযোগ বা মামলা দিলে প্রবাসে বসে তিনি কীভাবে মামলার কার্যক্রম চালাবেন– এটা ভেবে পুলিশে অভিযোগ দেননি। তাঁর এ অপারগতার সুযোগ নিচ্ছে ছিনতাইকারীরা।

    অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা তারেক আহসান (তারেক প্যাদা) বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিপক্ষ তাঁর নামে মিথ্যা রটাচ্ছে।

    এ বিষয়ে নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল ফকির বলেন, তিনি ঘটনা জানার পর তারেক প্যাদা ও তার বাবা আতাহার প্যাদাকে ডেকে ছিনিয়ে নেওয়া মালপত্র ফেরত দিতে বলেন। তারা ফেরত দেওয়ার ওয়াদা করে গেলেও ফেরত দেননি। ফলে তিনি ভুক্তভোগী ও তাঁর স্বজনদের পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক
    • বরিশালে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়ল অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ
    • বরিশালে স্কুলে টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড
    • বরিশালে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড
    • বরিশালে মহিলা মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
    • বরিশালে গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন, স্থানীয়দের তৎপরতায় রক্ষা
    • বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র, যোগদানের একদিন পর রাঙ্গাবালীর এসিল্যান্ড প্রত্যাহার
    • পিরোজপুরে সমকামিতার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
    • কীর্তনখোলায় কোস্ট গার্ডের অভিযানে ৬ মাটিখেকো আটক
    • বরিশালে পরিত্যক্ত অবস্থায় মিলল দুটি গাঁজা গাছ
    • পটুয়াখালীতে সাংবাদিককে হাতুড়িপেটা, গ্রেপ্তার ২
    • বরিশালে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ
    • আবাসন সংকটে ভোগান্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    • বরিশালে নতুন সিভিল সার্জনের যোগদান ইস্যু নিয়ে উত্তেজনা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
    • একের পর এক প্রশ্নপত্রে গরমিল-অসঙ্গতি, এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে
    • মাদক বিক্রির প্রতিবাদ করায় দুমকিতে সাবেক ছাত্রনেতার ওপর হামলা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র, যোগদানের একদিন পর রাঙ্গাবালীর এসিল্যান্ড প্রত্যাহার
    •  পিরোজপুরে সমকামিতার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
    •  কীর্তনখোলায় কোস্ট গার্ডের অভিযানে ৬ মাটিখেকো আটক
    •  বরিশালে পরিত্যক্ত অবস্থায় মিলল দুটি গাঁজা গাছ
    •  পটুয়াখালীতে সাংবাদিককে হাতুড়িপেটা, গ্রেপ্তার ২
    •  ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র, যোগদানের একদিন পর রাঙ্গাবালীর এসিল্যান্ড প্রত্যাহার
    •  পিরোজপুরে সমকামিতার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
    •  কীর্তনখোলায় কোস্ট গার্ডের অভিযানে ৬ মাটিখেকো আটক
    •  বরিশালে পরিত্যক্ত অবস্থায় মিলল দুটি গাঁজা গাছ
    •  পটুয়াখালীতে সাংবাদিককে হাতুড়িপেটা, গ্রেপ্তার ২