২২শে জুলাই, ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    আজ পবিত্র আশুরা

    দেশ জনপদ ডেস্ক | ১:৫৩ মিনিট, আগস্ট ৩০ ২০২০

    রিপোর্ট দেশ জনপদ।। আজ ১০ মহররম রবিবার পবিত্র আশুরা। আজকের দিনটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় দিন। ইতিহাসের উল্লেখযোগ্য নানান ধর্মীয় ঘটনাবলীর কারণে অন্যান্য ধর্ম বা আসমানী কিতাবের অনুসারীদের কাছেও এই দিনটি বিশেষভাবে মহিমান্বিত। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে বলে মুসলমানরা বিশ্বাস করে। এ দিন হজরত আদম (আ.) বেহেশত থেকে দুনিয়ায় আসেন। এবং এ দিনই স্ত্রী হাওয়া (আ.)-এর সঙ্গে আরাফার ময়দানে তার সাক্ষাৎ ঘটে। এ ছাড়া হিজরি ৬১ সনের এদিনেই কারবালা প্রান্তরে ঐতিহাসিক কারবালা ট্র্যাজেডি বা প্রিয়নবী হজরত মুহাম্মদ  মোস্তফা (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম  হোসাইনের (রা.) শাহাদাতের মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। ফলে কারবালার শোকাবহ ঘটনার কারণে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবেও দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি।
    হজরত মুহাম্মদ (সা.) এর নির্দেশে ধর্মপ্রাণ মুসলমানেরা তখন থেকেই আশুরার আগের দিন বা পরের দিন মিলিয়ে এ উপলক্ষে দুদিন রোজাসহ নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে দিনটি পালন করে থাকেন। প্রতিবছর কারবালার শোকাবহ ঘটনা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী তাজিয়া বা শোক মিছিল বের করা হলেও ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে এবার তাজিয়া বা শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে রাজধানীর হোসনি দালান এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শোকানুষ্ঠান পালনের অনুমোদন দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনসহ দেশের বিভিন্ন ধর্মীয় সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। হিজরি ৬১ সনের মহররম মাসে হজরত ইমাম  হোসাইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীদের কারবালা প্রান্তরে এজিদ বাহিনীর হাতে অবরুদ্ধ হন। তারা এজিদের অনুকূলে নবী দৌহিত্রের বাইয়্যাত বা আনুগত্যের বিনিময়ে নবী পরিবারকে  ফোরাতের পানি সংগ্রহ ও মদিনায় ফিরে যাওয়ার শর্ত দেয়। কিন্তু ইসলামের সুমহান আদর্শের পতাকা সমুন্নত রাখতে ধর্মের একজন ইমাম হিসেবে মদ্যপ ও বেনামাজি ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে অস্বীকৃতি জানান। অবশেষে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে করতে এজিদ বাহিনীর হাতে শহীদ হন। ফলে দিনটি ধর্মীয় বিধি রক্ষায় মুসলমানদের ইমানী পরীক্ষার দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা পায়

    শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
    • শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার
    • ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি: বরিশালে প্রধানমন্ত্রী
    • বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তবে উদ্বোধন হচ্ছে না জিয়ার স্বনির্ভর খাল!
    • প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বরিশাল প্রশাসনে ব্যাপক প্রস্তুতি
    • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কি সুখবর দিবেন তিনি?
    • বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
    • বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    • বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    • বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    • ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য
    • বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার
    • এনসিপি নেতা কাফির বিরুদ্ধে দখল-চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা
    • শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ডাকাতি!
    • ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
    • স্বামীর মৃত্যুর পর সন্তানসহ গৃহবধূকে বাড়ি ছাড়া করলো ননদ-ভাসুর ছেলে, আদালতে মামলা
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
    •  বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    •  বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    •  বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    •  ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য
    •  পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
    •  বরিশালে চলন্ত লঞ্চে ওঠার সময় নদীতে পড়ে নিখোঁঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
    •  বরিশালে সাত শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ
    •  বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
    •  ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’ আলোচনায় ফাইনালের আগে মেসির বক্তব্য