২৬শে অক্টোবর, ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    জাতীয়

    আজ নয়, বিমানে পেঁয়াজ আসবে কাল

    কামরুন নাহার | ৪:৫১ মিনিট, নভেম্বর ২০ ২০১৯

    মিসর থেকে আমদানি করা পেঁয়াজবাহী কার্গো বিমান আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) নয়, আগামীকাল বুধবার (২০ নভেম্বর) রাতে ঢাকায় আসবে। একটি যাত্রীবাহী বিমানে করে আসবে পেঁয়াজের এই চালান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে প্রতিদিন একটি করে কার্গো বিমান পেঁয়াজ নিয়ে ঢাকায় পৌঁছাবে। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, মিসর থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঢাকার পথে রয়েছে। পেঁয়াজবাহী এই উড়োজাহাজ এসভি ৩৮০২ মিসরের কায়রো বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে ২০ নভেম্বর বুধবার রাত ১টায়। এটি সৌদি এয়ারলাইন্সের একটি প্যাসেঞ্জার বিমান বলে জানা গেছে।
    সূত্র জানিয়েছে, এস আলম গ্রুপ এ পেঁয়াজ আমদানি করছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের কার্গো বিমান (বিএইচএ ৫৪১৯) পেঁয়াজ নিয়ে কায়রো থেকে সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। এর পরের দিন ২২ নভেম্বর শুক্রবার রাত ১টায় সৌদি এয়ারলাইন্সের কার্গো বিমান মিসরের কায়রো থেকে পেঁয়াজ নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এরপর থেকে প্রতিদিন একটি করে পেঁয়াজবাহী কার্গো বিমান সরাসরি মিসরের কায়রো থেকে ঢাকায় আসবে। অগ্রাধিকার ভিত্তিতে বিমানবন্দর থেকে এসব পেঁয়াজ ছাড়করণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিং, সিভিল এভিয়েশন এবং কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্ত জানিয়েছেন, পণ্যবাহী উড়োজাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় দ্রুত সংকট মেটাতে পেঁয়াজের প্রথম চালানটি যাত্রীবাহী উড়োজাহাজে করে আনা হচ্ছে। তবে পরের চালানগুলো সবই আসবে কার্গো বিমানে।
    এদিকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঢাকার একজন কর্মকর্তা জানিয়েছেন, পেঁয়াজবাহী সৌদি এয়ারলাইন্সের কার্গো বিমান মিসরের কায়রো বিমানবন্দর থেকে ছেড়ে জেদ্দা বিমানবন্দরে কিছু সময়ের জন্য অবতরণ করবে জ্বালানি নেওয়ার জন্য। জ্বালানি নেওয়ার কাজ শেষ করেই কার্গো বিমানটি ঢাকার পথে রওনা করবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া সফর শেষে আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার সকালেই ঢাকায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন। বাণিজ্যমন্ত্রী বিমান থেকে ঢাকায় নামার পর আর বাসভবনে যাননি বলে জানা গেছে। বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য সচিব সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন পেঁয়াজবাহী কার্গো থেকে আনুষ্ঠানিকভাবে আমদানি করা পণ্য গ্রহণ করার জন্য। এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের একটি সূত্র জানিয়েছেন, এসব পেঁয়াজ সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) হস্তান্তর করা হবে। যা টিসিবির ব্যবস্থাপনায় বাজারজাত করে ক্রেতার হাতে পৌঁছানো হবে।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • বিতর্কের মুখে ইশরাকের পদত্যাগ, টার্গেট করার অভিযোগ
    • শতাধিক গুম-খুনের অভিযোগ, কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার
    • ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে ৫ ধাপে
    • ফু-ওয়াংসহ চার বারে এনবিআরের হানা, খতিয়ে দেখা হচ্ছে মদের উৎস
    • সালমান মুক্তাদিরের মদের শ্বশুরের গুদাম সিল: যেভাবে এগোল ঘটনা
    • বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    • মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    • বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    • সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    • যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    • ছাত্রলীগের মিছিল থেকে পুুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
    • মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত
    • মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
    • বরিশালের উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে গ্রেপ্তার ৯
    • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন
    •  পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ
    •  মুলাদীতে বিস্ফোরণে আহত ৬, গোপনে ঢাকায় চিকিৎসা নেওয়ার অভিযোগ
    •  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা
    •  সাঈদীর মামলার সাক্ষী মানিকের লাশ দাফনে বাধা! পুলিশ লাইন্সে ‘গার্ড অব অনার’
    •  যুবদল কর্মী কাওসার হত্যা: দুই আসামির বাড়িতে আগুন