১২ই এপ্রিল, ২০২৬ | ২৯শে চৈত্র, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    বরিশাল

    ‘নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়’

    এ.এ.এম হৃদয় | ৮:৫৭ মিনিট, নভেম্বর ০৬ ২০২৪

    আওয়ামী লীগকে বাইরে রেখে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার। তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন এক একটা একেক ধরনের হলেও সবগুলো নিয়েই মানুষের মাঝে অসন্তুষ্টি আছে। বিগত দিনে বিএনপিকে ছাড়া নির্বাচন যেমন গ্রহণযোগ্য হয়নি, যদি আমরা ওই দোহাই দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাহিরে রাখতে চাই তখন দেখবেন যে বড় অংশের একটা ভোটার ভোটকেন্দ্রে যাবে না।

    দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি ও সংস্কার কমিশনের কাছে জনআকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশ তুলে ধরতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহযোগিতায় সংবাদ সম্মেলনে দিলিপ কুমার সরকার এসব কথা বলেন। বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর সদররোড আর্যলক্ষ্মী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    দিলিপ কুমার সরকার বলেন, বিগত দিনে সারাদেশ ও দলের মধ্যে যেমন একটা কর্তৃত্ববাদী শাসন ছিল, একজনের কথায় দল চলতো, এ কারণে নেতৃত্বের দায় দলের ওপর চাপানো ঠিক না। যখন নির্বাচন হবে, সেটা যেন অংশগ্রহণমূলক হয় এটা আমরা চাই। আমাদের বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে লাখ লাখ মানুষ আছে।  কিন্তু তাদের মধ্যে গত ১৫ বছরে অনেকে অপরাধকর্মের সঙ্গে জড়িত থাকতে পারেন, আন্দোলনের সময় অনেকে অন্যায় করতে পারেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন, অনেকে দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন। এক কথায় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, তাদের বিচার করা হোক।

    তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আন্তর্জাতিক নির্দেশকগুলোকে যদি আমরা দেখি, সেখানে মানুষের অংশগ্রহণের কথা যেমন বলা আছে, তেমনি মানুষের সামনে অনেক বিকল্প থাকতে হবে। মানুষ যাকে যাকে দেখতে চায় ওই তালিকায় সবার উপস্থিতি থাকতে হবে। সেজন্য আমরা মনে করি- যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, কিন্তু কোনো দল নিষিদ্ধ করা বা দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার স্ট্যান্ড থাকা উচিত নয়। যারা অন্যায়কারী ছিল এবং যে ফেসগুলো আমরা দেখেছি অন্যায়কে উসকে দিতে, সংঘর্ষকে উসকে দিতে তারা যদি রাজনীতির অঙ্গনে আসে এবং তারা যদি সংগঠিত হওয়ার চেষ্টা করে, সেটা হয়ত মানুষ ভালোভাবে নেবে না। এখান সৎ মানুষ, ভালো মানুষ, নতুন নেতৃত্ব, নতুন আওয়াজ তুলে এ জায়গায় আসতে হবে। অতএব পরিশুদ্ধ হয়ে সেই রকম নেতৃত্ব নির্বাচন করে দলকে এগিয়ে নিলে তখন একটা ইতিবাচক সারা মানুষের দিক থেকেও হয়তো পেতে পারে।

    সংবাদ সম্মেলনে ধারণাপত্রে ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অগ্রাধিকার সমূহের মধ্যে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করে সৎ যোগ্য নিরপেক্ষ ও সাহসী ব্যক্তিদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রদানসহ ১২টি প্রস্তাব করা হয়। সংবিধানের মধ্যে এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন বাধ্যবাধকতা সৃষ্টি করা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব করা হয়। জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে ৬টি, বিচার বিভাগ সংস্কার কমিশনে ৫টি, দুর্নীতি দমন সংস্কার কমিশনের অগ্রাধিকারে ৬টি, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে ১০টি, স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনে ৭টি, গণমাধ্যম সংস্কার কমিশনে ৬টি, শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশনে ১০টি, নারীবিষয়ক সংস্কার কমিশনে ৬টি এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনে ৯টি প্রস্তাব তুলে ধরা হয়।

    সুজন বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, বাংলাদেশে কোনো দলকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, ২০১৪ সাল থেকে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটাই প্রমাণিত। সুজন মনে করে গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সকল দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তবে হ্যাঁ নির্দিষ্ট করে যে ব্যক্তিরা অন্যায়ের সঙ্গে জড়িত তাদের বিচার হোক। কিন্তু নির্বাচন অতীতের মত কোনো দলকে বাদ দিয়ে হলে তা গ্রহণযোগ্যতা পাবে না, প্রশ্ন থেকেই যাবে।

    সুজন বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্ব সংবাদ সম্মেলনে মহানগরের সভাপতি অধ্যাপক মোতালেব হাওলাদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত এবং দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী (বরিশাল অঞ্চল) মেহের আফরোজ মিতা উপস্থিত ছিলেন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা
    • শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন : সরোয়ার
    • বরিশালে কারণ ছাড়াই বেড়েছে পরিবহন ভাড়া, প্রভাব পড়ছে পণ্যের দামে
    • ববিতে শিক্ষকদের পদোন্নতির দাবিতে উপাচার্যকে পাঁচ কার্যদিবসের আল্টিমেটাম
    • বরিশালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় জরিমানা
    • সড়কে খেলতে গিয়ে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর
    • উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা
    • শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন : সরোয়ার
    • ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন
    • লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ
    • পিরোজপুরে ‌‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
    • বরিশালে কারণ ছাড়াই বেড়েছে পরিবহন ভাড়া, প্রভাব পড়ছে পণ্যের দামে
    • ভোলা প্রেস ক্লাবের নেতৃত্বে নজরুল-নাসির
    • ভারত থেকে এলো আরও ৮ হাজার টন জ্বালানি
    • দেশজুড়ে চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব, দ্রুতই অভিযান
    • পটুয়াখালীতে আম কুড়াতে গিয়ে জিওপি নেতার মারধরের শিকার দুই শিশু
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা
    •  শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন : সরোয়ার
    •  ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন
    •  লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ
    •  পিরোজপুরে ‌‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
    •  সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা বরিশাল প্রেসক্লাবের পাঁচ সদস্যকে সংবর্ধনা
    •  শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন : সরোয়ার
    •  ভোলা সদর হাসপাতাল: সংবাদ প্রকাশের পর চালু হলো এক্স-রে মেশিন
    •  লালমোহনে চালের ডিওতে সমঝোতা বাণিজ্য টনপ্রতি নূন্যতম ৫শ টাকা নেওয়ার অভিযোগ
    •  পিরোজপুরে ‌‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট