১১ই জুলাই, ২০২৬ | ২৭শে আষাঢ়, ১৪৩৩
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • সিগারেট ও তামাকপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব
    মেনু

    সারাদেশ

    আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের ২৫ স্ত্রী!

    দেশ জনপদ ডেস্ক | ৮:১৩ মিনিট, মার্চ ১৮ ২০২৫

    নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ থানার ওসি আরিফুর রহমানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া বুড়ির নাতি ছোট সাজ্জাদকে ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত ২৮ জানুয়ারি, মঙ্গলবার রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুকে লাইভে ওসি আরিফুর রহমানকে হত্যার হুমকি দেন তিনি। ওসিকে লাইভে হুমকি দেওয়ার পরপর সরব হয় র‌্যাব-পুলিশ।

    সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপি কমিশনার হাসিব আজিজের প্রত্যক্ষ নির্দেশনায় উপপুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমসহ সিএমপির একটি বিশেষ টিম ১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বুড়ির নাতি ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে।

    এ বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ভয়ংকর এই অপরাধী ছোট সাজ্জাদ পুলিশকে চ্যালেঞ্জ করেছিলেন। পুলিশকে চ্যালেঞ্জ করলে পরিণতি কী হয়, সাজ্জাদের গ্রেপ্তার তারই প্রমাণ। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবেই।

    তিনি বলেন, সন্ত্রাসী সাজ্জাদের ২৫ জন স্ত্রী রয়েছেন। তার স্ত্রীরাও অপরাধের সহযোগী ছিলেন ।

    গত বছরের ২১ অক্টোবর সোমবার বিকালে নগরীর চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় আফতাব উদ্দিন তাহসিন নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ ছোট সাজ্জাদের বিরুদ্ধে। এর আগে একই বছরের ২৯ আগস্ট নগরীর অক্সিজেন কুয়াইশ সড়কে আনিস ও মাসুদ নামে দুই যুবককে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেন আওয়ামী সরকারের স্থানীয় নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে আধিপত্য বিস্তার করা এই সন্ত্রাসী।

    চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও বায়েজিদ এবং জেলার হাটহাজারী থানা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটান সাজ্জাদ। গত ৪ ডিসেম্বর নগরীর অক্সিজেন এলাকায় পুলিশের ওপর প্রকাশ্যে গুলি ছোড়েন তিনি। তার এলোপাতাড়ি ছোড়া গুলিতে আহত হন পুলিশ সদস্যসহ চারজন। এরপর সিএমপির বায়েজিদ থানার ওসি আরিফুর রহমানকে হত্যার হুমকি দিয়ে দেশজুড়ে আলোচিত হয়ে ওঠেন তিনি। আওয়ামী সরকারের আশ্রয়ে হৃষ্টপুষ্ট এই সন্ত্রাসীর তথ্য জানতে এরই মধ্যে অফিসিয়ালি পুরস্কার ঘোষণা করে সিএমপি।

    নগর ও জেলা পুলিশ এবং র‌্যাবের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ১৫টিরও অধিক মামলার আসামি ছোট সাজ্জাদ। বিভিন্ন সময়ে পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটেছেন ১০ বার। সর্বশেষ গত বছরের ১৭ জুলাই অস্ত্রসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।

    কয়েক দিনের মধ্যে জামিনে বের হয়ে এসে গত ২৯ আগস্ট নগরীর অক্সিজেন কুয়াইশ সড়কে আনিস ও মাসুদ নামে দুই যুবককে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেন তিনি। ডাবল মার্ডারের রেশ কাটতে না কাটতেই এজাহারভুক্ত সেই আসামি ছোট সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রকাশ্য দিবালোকে আফতাব উদ্দিন তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করেন।

    সিএমপি সূত্রে জানা গেছে, নগরের বায়েজিদ থানার অক্সিজেন, অনন্যা, শীতলঝর্ণা, কালারপুল, বায়েজিদ থানার সীমান্তবর্তী এলাকা হাটহাজারীর কুয়াইশ, নগরের চান্দগাঁও হাজীরপুল ও পাঁচলাইশ এলাকায় নির্মাণাধীন ভবনে ইট-বালু ও পাথর সাপ্লাইয়ের গ্রুপিংয়ে প্রায়ই দ্বন্দ্বে জড়ান সাজ্জাদ। নিজের আধিপত্য টিকিয়ে রাখতে বারবার এসব হত্যা করা হয়।

    স্বামীকে গ্রেপ্তারের পর এবার পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছে ছোট সাজ্জাদের স্ত্রী দাবিদার এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হ্যাঁ, আমার জামাই এরেস্ট হইছে। গতকালকে রাত্রে এরেস্ট হইছে। এগুলা নিয়া হায়-উল্লাস করার কিচ্ছু নাই। মামলা যখন আছে এরেস্ট হবেই।’

    তিনি আরও বলেন, ‘এত টেনশন আর দুঃখ প্রকাশ করার কিছু নাই। আপনার যারা ভাবতেছেন আর কোনো দিন আমার জামাই বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। মাথায় রাইখো। এত দিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে। তখনই না খেলা শুরু হবে। খেলা শুরু করছ তোমরা শেষ করব আমরা। যারা সাজ্জাদের সাপোর্টার আছো আমার জামাইর জন্য দোয়া করবা। যাতে ১০-১২ দিনের মধ্যে জামিন করাই ফেলতে পারি।’

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’ গ্রেপ্তার
    • সাগরের লঘুচাপের প্রভাবে ভোলার নদ-নদী উত্তাল, ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
    • উগ্রবাদ প্রশিক্ষণের অভিযোগে এনসিপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
    • সাড়ে তিন মাসে হাম কাড়লো ৭ শতাধিক শিশুর প্রাণ
    • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’
    • ১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা
    • নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • প্রবল বর্ষণে বরিশালে আঞ্চলিক সড়কে ধস, ফেরি রুটে যান চলাচলে বিঘ্ন
    • আগৈলঝাড়া উপজেলায় কুকুরের আক্রমণে জনমনে আতঙ্ক, আ’হ’ত ১২
    • বরিশালে যাত্রীবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ডুবে গেল মোটরসাইকেল
    • পিরোজপুরে জাল সনদে চাকরি, ২ শিক্ষকের এমপিও বাতিল
    • পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
    • চঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা ইলিয়াস সকল সাংগঠনিক পদ থেকে বহিস্কার
    • আবারও জঙ্গি নাটক শুরু হয়েছে: মুফতি ফয়জুল করিম
    • রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
    • পাখি মেরে পৈশাচিক উল্লাস!
    • আগৈলঝাড়াকাণ্ডে পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার ১৮
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সরকারি হলেও চলছে বেসরকারি কার্যক্রম

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  প্রবল বর্ষণে বরিশালে আঞ্চলিক সড়কে ধস, ফেরি রুটে যান চলাচলে বিঘ্ন
    •  আগৈলঝাড়া উপজেলায় কুকুরের আক্রমণে জনমনে আতঙ্ক, আ’হ’ত ১২
    •  বরিশালে যাত্রীবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ডুবে গেল মোটরসাইকেল
    •  পিরোজপুরে জাল সনদে চাকরি, ২ শিক্ষকের এমপিও বাতিল
    •  পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
    •  প্রবল বর্ষণে বরিশালে আঞ্চলিক সড়কে ধস, ফেরি রুটে যান চলাচলে বিঘ্ন
    •  আগৈলঝাড়া উপজেলায় কুকুরের আক্রমণে জনমনে আতঙ্ক, আ’হ’ত ১২
    •  বরিশালে যাত্রীবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ডুবে গেল মোটরসাইকেল
    •  পিরোজপুরে জাল সনদে চাকরি, ২ শিক্ষকের এমপিও বাতিল
    •  পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০