১লা মার্চ, ২০২৬ | ১৬ই ফাল্গুন, ১৪৩২
দৈনিক দেশজনপদ | logo
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • বরিশাল
      • বরিশাল সদর
      • গৌরনদী
      • আগৈলঝাড়া
      • বানারীপাড়া
      • বাকেরগঞ্জ
      • বাবুগঞ্জ
      • উজিরপুর
      • হিজলা
      • মুলাদী
      • মেহেন্দীগঞ্জ
    • ঝালকাঠি
      • ঝালকাঠী সদর
      • নলছিটি
      • কাঁঠালিয়া
      • রাজাপুর
    • পিরোজপুর
      • পিরোজপুর সদর
      • নাজিরপুর
      • জিয়ানগর
      • কাউখালী
      • স্বরূপকাঠী
      • মঠবাড়িয়া
      • ভান্ডারিয়া
    • পটুয়াখালী
      • পটুয়াখালী সদর
      • কলাপাড়া
      • গলাচিপা
      • বাউফল
      • দুমকী
      • মির্জাগঞ্জ
      • দশমিনা
    • বরগুনা
      • বরগুনা সদর
      • পাথরঘাটা
      • আমতলি
      • বামনা
      • বেতগী
      • তালতলী
    • ভোলা
      • ভোলা সদর
      • লালমোহন
      • মনপুরা
      • বোরহানউদ্দিন
      • তজুমদ্দিন
      • দৌলতখান
      • চরফ্যাশন
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • আমাদের পরিবার
    মেনু

    জাতীয়

    আপনি বিচারক না সিল মারা অফিসার?

    দেশ জনপদ ডেস্ক | ১০:৫৬ মিনিট, অক্টোবর ১১ ২০২০

    ধর্ষণ মামলায় গ্রেফতার চার শিশুকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেয়া বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের তীব্র সমালোচনা করেছে হাইকোর্ট। তাকে ‘বিচারক’ নাকি ‘সিল মারা অফিসার’ বলা হবে, সে প্রশ্নও তুলেছেন একটি বেঞ্চের দুই বিচারক। রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে বরিশালের ওই বিচারক, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চার শিশুকে হাজির করা হয়। এ সময় শিশুদেরকে গ্রেফতার এবং তাদের বিষয়ে বিচারক কোন বিবেচনায় আদেশ দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্টের দুই বিচারক।

    বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এনায়েত উল্লাহকে হাইকোর্টের বিচারক বলেন, ‘আপনাদের মতো সো কল্ড কিছু কর্মকর্তাদের কারণে এই বাচ্চাগুলোর বিকাশে যে মানসিক প্রভাব পড়েছে সেটা একবার চিন্তা করেছেন? আপনি কি পুলিশের আজ্ঞাবহ হিসেবে কাজ করছেন?’ ‘আপনি বাচ্চাদের দেখে আদেশ দিয়েছেন নাকি না দেখে দিয়েছেন’-বিচারিক আদালতের হাকিমকে জিজ্ঞেস করেন হাইকোর্টের বিচারক। তখন বিচারিক হাকিম বলেন, ‘দূরে থেকে দেখেছি।’ তখন আদালত বলে, ‘আপনাকে আমরা কী বলব? সিল মারা অফিসার না কি জুডিশিয়াল অফিসার? বাচ্চাদের বয়স, এজহার না পড়ে ভালো করে না দেখে সিল মেরে দিলেন!’

    ওই শিশুদের গ্রেফতার করে থানায় মীমাংসা না করে প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়ায় বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও ভর্ৎসনা করে আদালত। এর আগে আদালত চার শিশু ও তাদের অভিভাবক, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা এসআই বশির উদ্দিন খান, বরিশালের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের বক্তব্য শোনেন ও তাদের বক্তব্য রেকর্ড করেন।

    চার শিশুকেও খাস কামরায় নিয়ে তাদের বক্তব্য শোনেন।

    পরে চার শিশুর বিরুদ্ধে বরিশালের বাকেরগঞ্জ থানায় করা মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি চার শিশুকে পর্যাপ্ত নিরাপত্তা নিতে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

    আইন অনুসরণ না করে চার শিশুর বিরুদ্ধে মামলা নেওয়া, তাদের গ্রেপ্তার করার বিষয়ে আগামী ২২ নভেম্বর পরবর্তী শুনানি ও আদেশের জন্য ঠিক করে দেয় হাইকোর্ট বেঞ্চ।

    ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার শিশুকে আসামি করে গত ৬ অক্টোবর মামলা করা হয়। এ মামলায় ওইদিনই চার শিশুকে গ্রেফতার করে পুলিশ।

    পরে ৭ অক্টোবর বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এনায়েত উল্লাহ আদেশে চার শিশুকে যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠায়। বিষয়টি নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়।

    এই সংবাদ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের নজরে আসে গত ৮ অক্টোবর রাতে। এরপর রাতেই বিচারপতিদ্বয় নিজ নিজ বাসায় অবস্থান করে ভার্চুয়াল আদালত বসিয়ে আদেশ দেন। আদেশে ওই রাতেই চার শিশুর জামিনের বিষয়টি নিষ্পত্তি করতে বরিশালের শিশু আদালতের বিচারকের প্রতি নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশে আজ তারা হাজির হন।

    Spread the love

    সংশ্লিষ্ট খবর

    • রমজানে ফলের বাজারে উত্তাপ, বিপাকে মধ্যবিত্তরা
    • অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে
    • ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
    • মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
    • বিডিআর নামে ফিরছে বিজিবি
    • পিলখানার শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    • ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ, কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    • পিরোজপুরের সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলম ঢাকায় ইফতার পার্টি থেকে আটক
    • সরকারি রাস্তার ইট তুলে ফেললেন সেচ প্রকল্পের ঠিকাদার
    • স্ত্রীর আত্মহত্যা মামলার প্রধান আসামি জাহের আলভী
    • ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি
    • পটুয়াখালীতে দুগ্রুপের সংঘর্ষ, আহত ৮
    • খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত
    • শাবির বরিশাল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি জাবির, সম্পাদক রাফি
    • ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ
    • ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত
    • আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী
    • বরিশাল ডিসি অফিসের নাজিরের কোটি টাকার সম্পদ
    • স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা
    • আইটি খাতের আয় পোশাক খাতকে ছাড়িয়ে যাবে- জয়
    • ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযানের নেতৃত্বে নারীরা
    • করোনা ওয়ার্ডে পুলিশ কর্মকর্তার মৃত্যু
    • আগামিকাল থেকে বন্ধ বরিশালের সকল প্রবেশপথ, বেড়েছে পুলিশের টহল
    • বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
    • শিশুর সঙ্গে আপনার আচরণ :
    • মসিউল আলম সেন্টুর মৃত্যু বার্ষিকীতে মহানগর ছাত্রদলের দোয়া মোনাজাত
    • ‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’

    বিজ্ঞাপন দিন

     অনুমতি ছাড়া দৈনিক দেশজনপদ ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

    Copyright © দৈনিক দেশজনপদ 2020

    প্রধান সম্পাদকঃ ইঞ্জিঃ আব্দুস সামাদ রনি

    সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল মাজিদ (মির্জা রিমন)

    মোবাইল: 01711469226, 01713963629 ফোন: 0431-62115
    বর্তমান ঠিকানাঃ ব্রাউন কম্পাউন্ড শহিদ মিনারের অপজিটে, স্থায়ী ঠিকানা: মা মঞ্জিল, আমির কুটির, বরিশাল।

    Website Design & Developed by
    logo
    •  পিরোজপুরের সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলম ঢাকায় ইফতার পার্টি থেকে আটক
    •  সরকারি রাস্তার ইট তুলে ফেললেন সেচ প্রকল্পের ঠিকাদার
    •  স্ত্রীর আত্মহত্যা মামলার প্রধান আসামি জাহের আলভী
    •  ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি
    •  পটুয়াখালীতে দুগ্রুপের সংঘর্ষ, আহত ৮
    •  পিরোজপুরের সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলম ঢাকায় ইফতার পার্টি থেকে আটক
    •  সরকারি রাস্তার ইট তুলে ফেললেন সেচ প্রকল্পের ঠিকাদার
    •  স্ত্রীর আত্মহত্যা মামলার প্রধান আসামি জাহের আলভী
    •  ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি
    •  পটুয়াখালীতে দুগ্রুপের সংঘর্ষ, আহত ৮