১৩ নভেম্বর কি পৃথিবীর শেষ দিন?

দেশ জনপদ ডেস্ক | ২১:১০, নভেম্বর ০৬ ২০২৬ মিনিট

২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার। দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয়ের নানা আলোচনা। এর সূত্রপাত ১৯৬০ সালে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র থেকে। ওই বছরের ৪ নভেম্বর বিজ্ঞান সাময়িকী Science-এ প্রকাশিত গবেষণাটিতে জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক প্রবণতা বিশ্লেষণ করে ২০২৬ সালের ১৩ নভেম্বরকে একটি বিশেষ তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে গবেষকেরা ওই দিন পৃথিবী ধ্বংস হওয়ার কোনো ভবিষ্যদ্বাণী করেননি। তাঁদের হিসাব ছিল, জনসংখ্যা বৃদ্ধির অতীত প্রবণতা একইভাবে চলতে থাকলে একপর্যায়ে তা গাণিতিকভাবে অসীমের দিকে ধাবিত হবে। পরবর্তী সময়ে জন্মহার ও জনসংখ্যা বৃদ্ধির গতিতে পরিবর্তন আসায় সেই পূর্বাভাস বাস্তবতার সঙ্গে মেলেনি। অর্থাৎ, ১৩ নভেম্বর পৃথিবীর শেষ দিন নয়। পুরোনো একটি গাণিতিক গবেষণার ফলকে ভুলভাবে ব্যাখ্যা করেই নতুন করে ছড়াচ্ছে মহাপ্রলয়ের আলোচনা।